Jump to ratings and reviews

শঙ্খচিল

নিবিড় ভালোবাসায় ঘেরা এক পরিবার। বাদল, লায়লা ও তাদের মেয়ে রূপসা। জলছবির মত সুন্দর জীবনে আকষ্মিক ভাবেই ঘনিয়ে আসে দুর্যোগের মেঘ। রূপসার অসুস্থতা কে কেন্দ্র করে বাদল ও লায়লা এক অসহয়াতার নাগপাশে ক্রমাগতই জড়িয়ে পড়তে থাকে। বাদল অসীম সাহস এ অসুস্থ মেয়ে রূপসা কে নিয়ে পাড়ি দেয় ভিনদেশে। কাঁটাতারের বেড়া অগ্রাহ্য করে বেআইনি ভাবে চলে আসে ভারতে, তথা পশ্চিমবঙ্গে। কিন্তু যে কাঁটাতার কে সে অগ্রাহ্য করেছিল, সেই কাঁটাতারের কাঁটার খত বুকে নিয়েই শেষ হয় বাদলের সংগ্রামের ইতিবৃত্ত। শঙ্খচিল এক মর্মস্পর্শী আখ্যান।

144 pages, Hardcover

Published December 1, 2016

Loading...
Loading...

About the author

Sayantani Putatunda

46 books114 followers
সায়ন্তনীর গড়িয়ায় বাস। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও কলকাতা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই লেখালেখির শখ। কবিতা ও গদ্য দুইই চর্চার বস্তু।ক্লাস সেভেনে প্রথম প্রকাশ সংবাদ প্রতিদিনের শনিবাসরীয় পাতায়'চশমা' ছোট গল্প। তারপর প্রতিদিন, বর্তমান, সুখী গৃহকোণ, আর ছোটদের পত্রিকা সাহানা আর বাংলা দেশের পত্রিকা ভোরের কাগজে লাগাতার লিখে যাওয়া।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (37%)
4 stars
1 (12%)
3 stars
2 (25%)
2 stars
2 (25%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Sumaîya Afrôze Puspîta.
257 reviews339 followers
January 19, 2025
'ইত্যাদি' ম্যাগাজিন অনুষ্ঠানের কোন পর্বে দেখেছিলাম তা এখন আর মনে নেই– দেখানো হয়েছিল, বাংলাদেশের কোনো এক সীমান্তবর্তী গ্ৰামে একটি বাড়ি; বাড়িটির এক কক্ষ বাংলাদেশে, অন্য আরেকটি কক্ষ ভারতে! মজার না? ১৯৪৭ সালে ব্রিটিশ আইনজীবী র‌্যাডক্লিফের একটি দাগ টানার ফলেই পাশাপাশি বাস করে আসা মানুষগুলো দু'দেশের বাসিন্দা হয়ে গেল। ইতিহাস ওল্টালে এ সম্পর্কে বিস্তারিত জানা যায়। কাজ শেষে র‌্যাডক্লিফ সাহেব নাকি বলে গিয়েছিলেন, ‘অন্তত ৮ কোটি মানুষ আমাকে দেখবে ক্ষোভ নিয়ে।’


শঙ্খচিল উপন্যাসের গল্পটাও ঠিক এদিকটা ইঙ্গিত করে–সাথে এক অসুস্থ কিশোরীর মা-বাবার মানবিক আবেদন। এটা অবশ্য ঠিক, লেখিকা রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি না দেখিয়ে কেবল দেশ-ভাঙা, দেশ-ছাড়া এ কষ্টগুলো বেশি হাইলাইট করেছেন। তাই কেমন একটা নাটকে ভাব এসে গেল লেখায়–গা-বাঁচানো লেখার মতো।

কিন্তু দেশবিভক্তের কারণে সীমান্তবর্তী এসব গ্ৰামে যুগ যুগ ধরে চলা জীবনে যে উলটপালট, মর্মান্তিক সব পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার কিছুটা হলেও খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন।
Displaying 1 - 2 of 2 reviews