চলচ্চিত্রটাই বরং গড়পড়তা হয়েছে। তেতাল্লিশ পৃষ্ঠায় চমকাটা বেশি ধরা পড়েছে। ভাবতেই পারছি না, এটা আদতেই ঘটেছিল! সিনেমাই খালি খালি আধ-ন্যাংটা অস্ট্রেলিয়ান নিয়ে এসে বিতর্কের জন্ম দিয়েছে; এর চেয়ে এই জলদস্যুর প্লটটা বেশি ভালো ছিল। হয়তো এর জন্য সাহসের প্রয়োজন ছিল বলেই পরিচালক সস্তা নগ্নতা নিয়ে এসেছিলেন। যাই হোক, বইটা অন্যান্য কমিক্সের মতন সহজলভ্য না। স্টার সিনেপ্লেক্সের কর্ণধারের ইচ্ছা হয়েছে একবারে ছেড়ে এক লটে টাকা ওঠানো, তা-ই করেছে। জিনিসটার দীর্ঘস্থায়িত্বের কথা চিন্তা করে নি।