Jump to ratings and reviews

ভারতবর্ষ

Unknown Binding

Loading...
Loading...

About the author

Raja Bhattacharjee

33 books12 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (70%)
4 stars
2 (20%)
3 stars
1 (10%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Paromita.
42 reviews7 followers
March 25, 2025
কি অপূর্ব অসাধারণ উপন্যাস। টুকরো টুকরো ঘটনা জুড়ে গাঁথা এক সুবৃহৎ মালা যেন। যার মধ্যেই ফুটে উঠেছে আমাদের দেশ ভারতবর্ষ। "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" এই শব্দ গুচ্ছের অনবদ্য উদাহরণ এই বই। এর চরিত্ররা সবাই বাস্তব, আমাদের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছেন। লেখকের তীক্ষ্ম পর্যবেক্ষণ ও গভীর অনুধাবন ক্ষমতা তাঁদের পৃথকভাবে পেশ করে পাঠকের কাছে। এখানেই একজন প্রকৃত সাহিত্যিক ও সাধারণ পাঠকের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায়। আমরাও জীবনের বিভিন্ন সময়ে এই ধরণের বহু ছোট বড় ঘটনার সাক্ষী হই, কিন্তু তাকে/ তাদেরকে লিপিবদ্ধ করার ক্ষমতা আমাদের থাকেনা। এখানেই এই বই ও লেখক রাজাবাবু স্যারের সার্থকতা। এই বই মন কেমন করা বই, এই বই মন খারাপের বই, এই বই হাসি ও কান্নার বই, এই বই ভালোলাগার ও ভালবাসার বই, এই বই গভীরভাবে মানুষকে চেনার ও জানার বই, এই বই অনুভবের ও উপলব্ধির বই, এই বই নিজেকে আরও একটু গভীরভাবে বিশ্লেষণ করানোর বই। ধন্যবাদ স্যার খণ্ডচিত্রে নিজের দেশকে চেনানোর জন্য, যা আমরা হয়ত আগে কখনও চেনার চেষ্টাও করিনি। শুভেচ্ছা ও শুভকামনা।
Profile Image for Arijit Ganguly.
Author 3 books32 followers
October 4, 2019
#ভারতবর্ষ
লেখক ~ রাজা ভট্টাচার্য
প্রকাশক ~ বুক ফার্ম

লেখকের ফেসবুক পেজের টুকরো টুকরো লেখার সংকলন এই বই। পাঠকদের ভূয়সী প্রশংসা আর রিভিউ দেখে এই বই কিনলাম, কিন্তু মনে হল লেখকের "চলাচল" আর "প্রিন্স দ্বারকানাথ"-এর আগে এই বই পড়লে হয়তো আরও বেশি ভালো লাগত।

বইয়ের কোয়ালিটি আর ডিজাইন খুব ইউনিক। এক একটা পাতা যেন নর্মাল পেপারব্যাক বইয়ের কভার। বাঁদিকের পাতায় স্থিরচিত্র, আর ডানদিকের পাতায় একটা করে পর্ব যেগুলো সেই পাতাতেই শেষ। ভারতবর্ষকে এক অন্যরূপে চিনতে পারেন এই বই পড়লে। ছোট ছোট ঘটনা পড়ার পর দু মিনিট চুপ করে ভাবতে ইচ্ছে করে। আমার দেশের সবকিছুই খারাপ - এই ধারনা থেকে বেরিয়ে আসতে চাইলে এই বই অবশ্যই পড়বেন। লেখকের লেখনী নিয়ে কিছুই বলার নেই, অসাধারণ।
Profile Image for Partha .
21 reviews14 followers
September 11, 2020
অদ্ভুত সুন্দর একটা অভিজ্ঞতা। লেখক খুব যত্ন করে , আন্তরিক ভাবে গল্পগুলি কে সাজিয়েছেন বা বলা ভালো উপলব্ধি করেছেন।আমাদের দেশের একটা অন্যরকম ইতিবাচক চিত্র এই বইতে আপনারা পাবেন। লেখনী নিয়ে বলার মতন ধৃষ্টতা আমার নেই,.অত্যন্ত সুখপাঠ্য বই। গল্প গুলো পড়ে আপনার মনে হবে যেন আপনার সামনে ঘটনাটা ঘটছে। আপনার ভাবনা বা চেতনা কে নাড়া দিতে বাধ্য। গল্পগুলো পড়ে আপনি ভাববেন যে আপনি ওই জায়গায় থাকলে কি করতেন। শেষে বলি বই টা কিনে পড়ে ফেলুন ,ঠকবেন না।
Displaying 1 - 4 of 4 reviews