"আকাশের দুর্গে নেই পলাতকা অমাবস্যা আজ ।
সমুদ্রের স্নায়ু আজ অবসন্ন—মরেছে জোয়ার,
তন্দ্রাহত পরাজিত পলাতক ঢেউয়ের সওয়ার ।
আজ আর প্রেম নয়—নিদ্রাহীন অন্ধকার আজ"
এর আগে তেমন একটা বিষ্ণু দে-এর কবিতা পড়া হয়নি।
এই প্রথম ভালমতো হাতে নিলাম এবং ভালোই excited ছিলাম। তবে প্রথম পড়েই বেশ মুগ্ধ হলাম!
উনার প্রকৃতির বর্ণনা, ধরণ একদম আলাদাই।
এই কবিতাতে উনি সাগরের কথা বলেছেন বেশ কয়েকটা কবিতাতে। যেমনকি সাগর তাকে কাছে টানে সবসময়, ফিরে যান তিনি বারবার সাগরের মায়াজালে। কারণ সাগরের প্রকৃতি, পানি, বালি এসব নিয়ে বেশ ডিটেইলস কবিতাতে বলে গিয়েছেন৷
"আকাশে নেয়কো আলো, পৃথিবীর নিভে গেছে আলো
অরণ্যের অন্ধকার ছুটে আসে ঝাঁকে ঝাঁকে ঘরে।
অন্ধকার সমুদ্রের মাঝে আমি ডুবে আছি একা ।
কণ্টকিত অন্ধকারে চেতনায় অবসাদ ক্ষরে"
এখনো বিষ্ণু দে অভিজ্ঞতা করা শুরু করলাম মাত্র, মনে হচ্ছে আরো পড়ব সামনে। কারণ উনার ধরণ, tune, স্টাইল একদম আমার মনের মতো।। তবে আরো পড়ব এবং তারপর দেখা যাক.....
তবে শুরুর দিকে অনেক কবিতা খুব ভাল লাগলেও শেষের দিকের অনেক কবিতা তেমন ভালো লাগেনি
"আজ আমি পরিচ্ছন্ন, বৃন্তচ্যুত অতীত আমার
স্বপ্নের প্রাসাদ আজ ভেঙে দিয়ে তাই
ইন্দ্রিয়ের ইন্দ্রধনু ভেঙে
আজ আমি মাগি তাই বন্দীর বন্ধন
আজ আমি ছেড়েছি আমাকে
মেরুক্রমা তুষার-বাতাসে
পর্বতের শুভ্র দৃঢ়তায়
স্বচ্ছ দীপ্ত নিষ্ঠুর আকাশে
জীবনের অনন্ত মিছিলে"