মূল চরিত্র দুটি - শাম্ব ও পেডি ডায়ার। শাম্ব ডায়ারের অফিসে কাজ করে, কদিনের জন্য শাম্বদের বন বাংলোয় বেড়াতে এসেছে, অবশ্য তার প্রধান উদ্দেশ্য বাঘ দেখা। কিন্তু শেষপর্যন্ত বাঘের দেখা না মিললেও চিতল হরিণের সাক্ষাত মেলে। লোকমুখে শোনা যায়, এ নাকি মায়াবী হরিণ, নাম মারীচ। শিকারী দের গুলি নাকি তার গায়ে লাগে না, বাঘও তার কিছু ক্ষতি করতে পারে না। এই মারীচ শিকারের সিদ্ধান্ত নেয় ডায়ার। মারীচ কি ধরা দেবে ?
ছোটো গল্প। ভালো লেগেছে। আর হিমাদ্রী কিশোরের লেখা তো আমার ফেবারিট।