Jump to ratings and reviews

সন্মার্গ সপর্যা

১৯৪৯ থেকে ১৯৮৩ --- এই দীর্ঘ সময়ের বিস্তারে নাট্যসম্বন্ধিত এই রচনাগুলির বিষয় --- নাটক, অভিনয়, নাট্যনির্মান, নাট্যসংগঠন --- এমন অনেক কিছু। এই গ্রন্থতেই আমরা পেয়ে যাই কিছু বিখ্যাত নাট্যব্যক্তিত্ব সম্পর্কে তাঁর সশ্রদ্ধ অনুভবের প্রকাশ। এই বিভিন্ন বিষয়ের প্রবন্ধগুলির মূলে আছে 'মানুষ' এবং 'সমাজ'।

তাঁর প্রবন্ধের অন্যতম বৈশিষ্ট্য --- যেমন বিশ্লেষণাত্মক তার লেখার ভঙ্গি এবং ভাষার সহজ সাহায্যে নাট্যধারার বিবর্তনের ইতিহাসও একরকম ভাবে প্রকাশিত হয়, তাঁর নিজের দৃষ্টিকোন থেকে দেখা এক ইতিহাস।

205 pages, Hardcover

Loading...
Loading...

About the author

Shambhu Mitra

2 books1 follower

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (44%)
4 stars
4 (44%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
1 (11%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Alamgir Baidya.
237 reviews7 followers
March 12, 2025
বেশ কিছুদিন আগে। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের একটা ইউটিউব ভিডিও দেখছিলাম। সেখানে তিনি শম্ভু মিত্রের একটা বই থেকে কিছু অংশ পড়ছিলেন। বইটার নাম ‘সন্মার্গ সপর্যা’। অনির্বাণ যে অংশগুলো পড়ছিলেন সেগুলো ভালো লাগায় খোঁজখবর করা গেলো বইটা সম্বন্ধে। প্রতীকদার (নাগরিক ডট নেটের) কল্যাণে বাড়ি বসে পেয়েও গেলাম।

একটা দীর্ঘ সময় ধরে শম্ভু মিত্রের লেখা অনেকগুলো ছোট বড় প্রবন্ধের সংকলন বইটা। থিয়েটারের আমি প্রায় কিছুই বুঝিনা। বুঝলে হয়তো বইটা আরও বেশি প্রভাব ফেলতো। যেটা কিছুটা হলেও বুঝি সেটা স্বাদু গদ্যের কদর। অসম্ভব ভালো প্রতিটা লেখা! প্রবন্ধ বা যেকোনো ননফিকশন বাংলায় অনেকেই খুবই একাডেমিক কায়দায় লেখেন। তাতে তথ্যের কচকচি থাকে, জটিল যুক্তিবিন্যাস থাকে। কিন্তু প্রাণ থাকেনা। ফলত আমার মতো নন-সিরিয়াস পাঠকের মনোযোগও থাকেনা বেশিক্ষণ। এ বইটা কিন্তু বেশ গড়গড় করে পড়ে ফেলা গেলো।

আপনারাও পড়ে দেখতে পারেন। ভালো লাগবে আশা করি।
Displaying 1 - 1 of 1 review