'লং টার্ম ব্যাকপ্যাকিং' বাংলা ভ্রমণ সাহিত্যে খুব পরিচিত নয়। দীর্ঘদিন ধরে পথের নেশায় ঘুরে বেড়ানো আর নানা দেশের স্থানীয় মানুষের সঙ্গে আলাপ, তাদের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, খাদ্য অভ্যেস ব্যক্তিগত ভাবে অনুভব করা, এই হল ব্যাকপ্যাকিং সংস্কৃতির মূল। এই লেখাটা সেরকমই একটা অভিজ্ঞতা। আড়াই মাস ধরে ইউরোপের নানা দেশে ভ্রমণের পাশাপাশি ইতিহাস, সাহিত্য, কবিতা, মিথলজি, অজানা ইতিহাস ও লোককথা, রাজনীতির কথা উঠে এসেছে অনেক জায়গায়। নতুন বন্ধুদের সঙ্গে আলাপচারিতার বিবরণের পাশাপাশি লেখক তুলে এনেছেন অপরিচিত বিদেশী কবি ও সাহিত্যিকদের জীবন ও কাজ সম্পর্কিত বহু তথ্য।
ভ্রমণ সাহিত্যের চিরাচরিত আঙ্গিক ও ঘরানায় এক দমকা বাতাস নিয়ে এসেছে এই বই - আমি নিরুদ্দেশ হতে চেয়েছিলাম
😊লেখকের ইউরোপ ভ্রমণের অপরূপ ভ্রমণ গাঁথা। পড়তে পড়তে চোখের সামনে সব কিছু ছবির মত পরিষ্কার দেখতে পাচ্ছি লেখকের বর্ণনার গুনে। গুগল করে এসব তথ্য কোথায় পেতাম ? যারা ঘরের আরামের থেকে পথের অনিশ্চয়তা কে বেশি ভালোবাসেন ,এই বই তাদের স্বর্গরাজ্যে নিয়ে যাবে। অসাধারণ।