আলহামদুলিল্লাহ, বইয়ে শুধু কুরআন হিফয করার পদ্ধতি আলোচনা করেনি, হিফয করার পদ্ধতিকে শুধু দশটি সহায়ক নিয়ামক হিসেবে রেখেছেন। এর আগে আলোচনা করেছেন প্রধান নিয়ামক হিসেবে কুরআন মুখস্থ করার জন্য আমাদের কোন কোন বৈশিষ্ট্যের অধিকারি হতে হবে, কেমন রুহানিয়্যত থাকতে হবে, কি উদ্দেশ্যে কুরআন মুখস্থ করব ইত্যাদি মোস্ট ইমপর্ট্যান্ট টপিকগুলো এখানে উল্লেখ করেছেন।
এবং এর আগে প্রথমে কুরআন মুখস্থ করার যৌক্তিকতা, অপরিহার্যতা ও মুল স্প্রিট কুরআন-হাদিসের আলোকে খুব সুন্দর করে সাজিয়েছেন। লিখাগুলো খুব অনুপ্রেরণাকর ছিল। পড়ার পর কুরআন মুখস্থ করার একটি সুন্দর রোডম্যাপ পাবেন। সর্বোপরি যারা কুরআন মুখস্থ করতে ও বুঝতে আগ্রহী, তাদের জন্য বইটি খুবই সহায়ক হবে বলে আশাকরি।
*কারো যদি বইয়ের হার্ডকপি পেতে বেগ পেতে হয়, সফট কপিটি ডাউনলোড করে পড়তে পারেন। এটি প্রকাশক কর্তৃক সবার জন্য উন্মোক্ত। [ইবুক ডাউনলোড লিংক: https://drive.google.com/file/d/1YHfw...]
বইটাতে লেখক হিফজের একটা মূল থিম তুলে ধরেছেন।এবং কিভাবে আগাতে হবে।কিভাবে শুরু করতে হবে এবং ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেছে।এর পাশাপাশি কুরআন+হাদিস থেকে অনেক রেফারেন্স দিয়েছে।যা পাঠকদের মনে সাহস জোগায়।সব মিলিয়ে বইটা একটা সুন্দর গাইডলাইন।
This entire review has been hidden because of spoilers.