Jump to ratings and reviews

অশুভ প্রহর

ঘটনাটা ঘটল আচানক_বলা নেই কওয়া নেই, ২৫ বছর বয়সি এক আরজে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করল...
কেউ জানলো না গলায় ব্লেড চালানোর আগ-মুহূর্তে ওয়াশরুমের আয়নায় কিছু একটা দেখতে পেয়েছিল যুবক, গলিত এবং দুর্গন্ধযুক্ত। ওটাই প্ররোচিত করেছিল তাকে, ককর্শ আর অভিশপ্ত কণ্ঠে ফিসফিস করে বলেছিল, "ব্লেড দিয়ে নিজের গলাটাকে কেটে দু'ফাঁক করে ফেল, হারামজাদা..."
কুন্দলপুর গ্রামের গোরখোদক ইসমাইল হোসেন টের পেল রাতের অন্ধকারে রোমহর্ষক এক শব্দ, কিছু একটা যেন করব খুঁড়ে উপরে উঠে আসছে...কী ওটা?
চেয়ারম্যান মাহাতাব উদ্দিন দেখতে পেল লাশটা, শিশুগাছে ঝোলানো_তা থেকে মাংস এবং চর্বি গলে গলে মাটিতে পড়ছে। একটা বেওয়ারিশ কুকুর গাছটার নিচে দাঁড়িয়ে গভীর মনোযোগে গলিত চর্বি ও মাংসের অংশবিশেষ চেটেপুটে খাচ্ছে...
বিচ্ছিন্ন ঘটনাগুলো যখন একত্রিত হলো, আতঙ্কে হি হি করে উঠল প্রতিটি মানুষ, জমে পাথর বনে গেল।
তারপর?

111 pages, Paperback

Published July 1, 2020

Loading...
Loading...

About the author

Sushmoy Sumon

24 books9 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (5%)
4 stars
6 (35%)
3 stars
6 (35%)
2 stars
4 (23%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Habiba♡.
362 reviews29 followers
July 31, 2020
'প্রেতের ছায়া' প্রোগ্রামের আর জে নিজ বাসায় আয়নার কিছু একটা দেখে নিজের গলা ব্লেড দিয়ে কেটে দু'ফাঁক করে দেয়। আবার, গ্রামের এক গোরখোদকের দু খন্ড করা দেহ গাছে ঝুলছে তার চর্বি মাংস গলে নিচে টুপটুপ করে পড়ছে।আকস্মিকভাবে চেয়ারম্যান মাহতাবউদ্দিনও নিজ ঘরে ছাই হয়! কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেক ঘটনাস্থলে একটিই সাদৃশ্য।
একটি পুরানো আংটি।
এতসব মৃত্যু,আত্মহত্যা কেনো? কোনো মানুষের পক্ষে এমন লোমহর্ষক হত্যা করা সম্ভব নয়, তবে কী কোনো অশরীরী কিছু?

_কাহিনী বেশ গতিশীল ছিল। আমি এমনিতেও ভীতু প্রকৃতির মানুষ। রাতে বইটা পড়তে বসে খানিক ভয় ও পেলাম। বেশি বর্ণনা নেই। ছোট্ট নভেলা আরামসে এক বসাতেই শেষ করা যাবে।
এটা শব্দকল্প প্রকাশনীর প্রথম বই। বাইন্ডিং ভালো আর পেইজগুলাও খুব মসৃণ।
Profile Image for Ajwad Bari.
77 reviews34 followers
September 13, 2020
অশুভ প্রহর
সুস্ময় সুমন
হরর- থ্রিলার (নভেলা)
পৃষ্ঠা সংখ্যা - ১১১
মুদ্রিত মূল্য- ২৫০ টাকা , বইটই মুল্য - ৩৯ টাকা
প্রকাশনী- শব্দকল্প প্রকাশনী

ফ্ল্যাপ থেকেঃ
ঘটনাটা ঘটল আচানক। বলা নেই কওয়া নেই, ২৫ বছর বয়সি এক আরজে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করল...
কেউ জানলো না গলায় ব্লেড চালানোর আগ-মুহূর্তে ওয়াশরুমের আয়নায় কিছু একটা দেখতে পেয়েছিল যুবক, গলিত এবং দুর্গন্ধযুক্ত। ওটাই প্ররোচিত করেছিল তাকে, ককর্শ আর অভিশপ্ত কণ্ঠে ফিসফিস করে বলেছিল, "ব্লেড দিয়ে নিজের গলাটাকে কেটে দু'ফাঁক করে ফেল, হারামজাদা..."
কুন্দলপুর গ্রামের গোরখোদক ইসমাইল হোসেন টের পেল রাতের অন্ধকারে রোমহর্ষক এক শব্দ, কিছু একটা যেন কবর খুঁড়ে উপরে উঠে আসছে...কী ওটা?
চেয়ারম্যান মাহাতাব উদ্দিন দেখতে পেল লাশটা, শিশুগাছে ঝোলানো_তা থেকে মাংস এবং চর্বি গলে গলে মাটিতে পড়ছে। একটা বেওয়ারিশ কুকুর গাছটার নিচে দাঁড়িয়ে গভীর মনোযোগে গলিত চর্বি ও মাংসের অংশবিশেষ চেটেপুটে খাচ্ছে...

বিচ্ছিন্ন ঘটনাগুলো যখন একত্রিত হলো, আতঙ্কে হি হি করে উঠল প্রতিটি মানুষ, জমে পাথর বনে গেল।
তারপর?

পাঠ প্রতিক্রিয়াঃ
গতকাল রাতে ঘুমানোর আগে বইটা পড়া শুরু করি। এক বসায়, একটানে পড়া শেষ করেছি ১১১ পৃষ্ঠার ছোট্ট বইটি। কাহিনী অনেক গতিশীল এবং একবসায় শেষ করে উঠার মতোই। বইয়ের শুরুটাই হয় বীভৎস এক আত্মহত্যা দিয়ে। তারপর আরও কিছু পাশবিক হত্যাকাণ্ডের ও এক অর্ধগলিত দুর্গন্ধযুক্ত অশরীরী সত্ত্বার কাণ্ডকারখানার বর্ণনায় কাহিনী এগোতে থাকে।
বর্ণনাভঙ্গি অনেক সাবলীল এবং প্রাঞ্জল ছিল, কোথাও আটকে যেতে হয়নি পড়ার সময়। বীভৎস দৃশ্যগুলোর বর্ণনাও ভালো লেগেছে। অতিপ্রাকৃতিক বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করা হয়েছে , বইজুড়ে থ্রিলের কমতি ছিলনা। যদিও গভীর রাতে পড়েছি , কিন্তু ভয়টয় কম পাই তাই সমস্যা হয়নি। আর প্রথম থেকেই কাহিনীও দারুন গতিতে এগিয়েছে । আর বইটা যেহেতু নভেলা , তাও মাত্র ১১১ পৃষ্ঠা সে হিসেবে চরিত্রগুলিতে বেশি গভীরতা থাকবে না , এমনটাই স্বাভাবিক। তাই , চরিত্রগুলিকেও ঠিকঠাক মনে হয়েছে। বইয়ের মাঝপথে এসেই শেষটা কেমন হবে তা কিছুটা বুঝতে পারছিলাম ঠিকই কিন্তু তাও এন্ডিংটা ভালো লেগেছে।

বড় বই পড়ার পর সাথে সাথে মাঝেমধ্যে এরকম নভেলা পড়তে বেশ ভালো লাগে। এরকম নভেলাগুলিতে সাধারণত কাহিনী ও চরিত্রে খুব বেশি গভীরতা রাখার চেয়ে বইটাকে কতটা উপভোগ্য ও থ্রিলিং করা যায় -এই বিষয়টাকেই প্রাধান্য দেওয়া হবে। সেই হিসেবে অশুভ প্রহর পাঠকদের ভালো লাগবে বলেই মনে করি।

বইটই ভার্সন নিয়ে কিছু কথাঃ
আমি অশুভ প্রহরের বইটই ভার্সন পড়েছি। বইটইয়ের ভার্সনে বেশ কিছু ভুল ছিল যা শব্দকল্পের প্যাপারব্যাক ভার্সনে নেই ( ব্যাপারটা নিশ্চিত হয়েই বলছি)। যেমন আমি- ধামি , আপনি - ধাপনি , সাড়া - গাড়া , করাই- কর্যাই হয়ে গেছে। এরকম এক দুই জায়গায় না , কয়েকজায়গাই ছিল।
Profile Image for Bookclub By Shoily.
86 reviews8 followers
April 26, 2021
হরর জনরাটা আমাকে খুব টানে না।বইটি অন্য কিছু ক্রয় করা বইয়ের সাথে পেয়েছি উপহার হিসেবে। ছোট বই দেখে পড়া শুরু করি। গল্পটি মোটামুটি, খুব একটা ভালো না। খুবই ক্লিসে টাইপ। কিছুটা ছাড়া ছাড়া। জোর করেই অতিরিক্ত নাটকীয়তা আনার চেষ্টা করা হয়েছে।হরর হলেই যে গালি দিয়ে ভরা থাকতে হবে এমন না, এখানে তার ছড়াছড়ি। কিন্তু এই বইয়ে যে পরিমাণে গালি‌ আর ১৮+ দৃশ্য দেখানো হয়েছে , তার জন্য ওয়ার্নিং দেওয়া উচিত ছিল শুরুতে। আমার কাছে ভালো লাগেনি।২ স্টার শুধুমাত্র এক বসায় পড়ার মতো দেখে আর বইয়ের প্রিন্টিং কোয়ালিটির জন্য।
তানাহলে এই বই পড়ে শেষ করতাম না।
Profile Image for Rupkatha Nower.
42 reviews
Read
January 1, 2021
এক বসায় পড়ে শেষ করেছি। লেখার ভাষা বেশ সাবলীল, আর কাহিনী গতিশীল। তবে শেষের দিকে কাহিনী একটু রাশড লেগেছে। আর আসিফ আর ফারিহার পরিণতির সাথে মনুর যোগসাজশ একটু জোরপূর্বক লেগেছে। তবে পড়ে বেশ ভালো লেগেছে।
Displaying 1 - 4 of 4 reviews