What do you think?


পৃথিবী ও পাশ্চাত্যজগৎ
একালের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, পৃথিবীর সঙ্গে পাশ্চাত্যের সংঘাত। এই সংঘাতের সঙ্গে অতীতকালের ইতিহাসের বহু ঘটনার মিল রয়েছে এবং বহু সভ্যতার সঙ্গে এই বিচিত্র সংঘাতের প্রসঙ্গ অনুসরণ করা মানবেতিহাসের এক কৌতুকপ্রদ অভিজ্ঞতা। বর্তমান জগতের বিচিত্র সমস্যাবলীর অনুধাবনকারী বিশেষজ্ঞদের মধ্যে ডক্টর টোয়েনবির দৃষ্টিভঙ্গি অভিনব ও অনন্যসাধারণ। তাঁর নিঃসীম দৃষ্টিতে স্থান কালের সীমারেখা নেই। শতাব্দী তাঁর চোখে এক দিনের মতো এবং যুগ থেকে যুগান্তরে তিনি স্বচ্ছন্দে পরিক্রমা করে বিশ্বসংস্কৃতির রূপান্তর অনুধাবন করেন, বিশ্লেষণ করেন ও বিক্ষিপ্ত উপাদানগুলো সংক্ষিপ্ত করে কার্যকারণ বের করেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যসাধন করেন¸অসঙ্গতির মধ্যে সঙ্গতিবিধান করেন। তাঁর গভীর জ্ঞান ও আশ্চর্য বিশ্লেষণী শক্তির সঙ্গে যুক্ত হয়েছে স্বল্প পরিসরে তথ্যবহুল ও তত্ত্বাশ্রয়ী ভাব প্রকাশের অপূর্ব দক্ষতা। তিনি ইতিহাসের কাহিনীকার নন, রূপকার। উদার ও বাস্তব দৃষ্টি নিয়ে তিনি বিশ্বমানবতার পতন-অভ্যুদয় এবং বিশ্বসংস্কৃতির ক্রমিক বিবর্তনের বিচিত্র লীলা ব্যক্ত করেছেন দার্শনিক মন নিয়ে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে। এজন্যেই টোয়েনবির ইতিহাস অধ্যয়ন চিত্তাকর্ষক ও তৃপ্তিদায়ক। বাংলা ভাষাভাষী পাঠক-পাঠিকাদের নিকট তার পরিচয় দেওয়াই এই তর্জমা প্রকাশের প্রধান উদ্দেশ্য।
54 pages, Hardcover
Published January 1, 1964
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

