মানুষ নিঃশ্বাসে যেমন বাঁচে-তেমনি বিশ্বাসেও বাঁচে। নানা ঘটনার মধ্যে মানুষ আঁকড়ে ধরতে চায় আত্মবিশ্বাস, পারিবারিক বিশ্বাস, সামাজিক বিশ্বাস এবং রাষ্ট্রীয় বিশ্বাসকে। কিন্তু ঘটমান নানান অঘটন কখনো কখনো বিশ্বাসের ভিত দেয় নাড়িয়ে। তার মধ্যে দাড়িয়ে দৃষ্টি বাড়িয়ে যা দেখেছি, যা বুঝেছি টা নিয়ে বিভিন্ন সময় নিজের উপলব্ধির কথা লিখেছি বিভিন্ন জাতীয় দৈনিকে। কথায় আছে, ‘নিঃশ্বাসের বিশ্বাস নাই’ অর্থাৎ যেকোনো সময় নিঃশ্বাস চলে যেতে পারে। কিন্তু বিশ্বাস যখন বারবার অবিশ্বাস্য আঘাতে জর্জরিত হতে থাকে, তখন মনে হয়-বিশ্বাসই যেন আর নিঃশ্বাস নিতে পারছে না। সেই বোধ থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত লেখাগুলোর সংকলন ‘বিশ্বাসেরই নিঃশ্বাস নাই’।
Hanif Sanket (Bengali: হানিফ সংকেত) is a Bangladeshi entertainer, TV presenter, writer and producer. He is known as the creator of the TV show Ittyadi.