Jump to ratings and reviews
Rate this book

ইট দ্যাট ফ্রগ

Rate this book
এই বইটি লেখা হয়েছে আপনাকে দেখানোর জন্য কীভাবে খুব দ্রুত পেশাগত জীবনে এগিয়ে যাওয়া যায় এবং একইসঙ্গে নিজের ব্যক্তিগত জীবনকে সমৃদ্ধ করা যায়। এই (বইয়ের) পৃষ্ঠাগুলোতে রয়েছে আমার আবিষ্কার করা ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির ২১টি সবচেয়ে শক্তিশালী সূত্র। এই পদ্ধতি এবং কলাকৌশলগুলো বাস্তবসম্মত, প্রমাণিত এবং দ্রুত কাজ করে। সময়ের চাহিদার কথা চিন্তা করে, আমি দীর্ঘসূত্রতা কিংবা সময়ের দুর্বল ব্যবস্থাপনার জন্য বিভিন্ন মনস্তাত্ত্বিক ও আবেগময় ব্যাখ্যার মধ্যে থাকিনি। তত্ত্ব কিংবা গবেষণার মধ্য থেকে বের হওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। আপনি যাই শিখুন না কেন আপনার কর্মে তুলনামূলক ও দ্রুত ফলাফল পাওয়ার জন্য এবং আপনার পরিবারে ও অন্যদের সুখ বৃদ্ধির জন্য তাৎক্ষণিকভাবে সেগুলোকে কর্মে রূপান্তরিত করুন। এই বইয়ে বর্ণিত প্রত্যেকটি ধারণায় (আইডিয়া) আপনার সার্বিক উৎপাদনশীলতা, কর্মক্ষমতা ও আউটপুট বৃদ্ধি এবং আপনি যাই করুন না সেটাকে আরও মূল্যবান করে তোলার ওপর আলোকপাত করা হয়েছে। একইসঙ্গে এই ধারণার (আইডিয়া) মধ্য থেকে অনেকগুলোকে আপনি আপনার ব্যক্তিগত জীবনেও প্রয়োগ করতে পারেন। এই ২১টি পদ্ধতি ও কৌশলের প্রত্যেকটিই স্বয়ংসম্পূর্ণ। এগুলোর প্রত্যেকটিই গুরুত্বপূর্ণ। একটি কৌশল হয়তো একটি পরিস্থিতিতে কার্যকর হতে পারে, আবার অন্যটি হয়তো অন্য কাজে প্রয়োগ হতে পারে। সব মিলিয়ে এই ২১টি ধারণা (আইডিয়া) ব্যক্তিগত কার্যকারিতা কৌশলের একটি স্মরগেসবর্ড-এর (খাবারের বিবিধ উপকরণ) প্রতিনিধিত্ব করে, যা আপনি যেকোনো সময় ব্যবহার করতে পারেন। সফলতার মূল চাবিকাঠি হলো (আপনার) কর্ম। এই সূত্রগুলো আপনার কর্মক্ষমতা এবং ফলাফলের ক্ষেত্রে দ্রুত ও সম্ভাব্য উন্নতি আনয়নের ক্ষেত্রে কাজ করে। যত দ্রুত আপনি শিখবেন এবং সেগুলো প্রয়োগ করবেন, নিশ্চিতভাবেই তত দ্রুত আপনি আপনার পেশাগত জীবনে (ক্যারিয়ার) এগিয়ে যেতে পারবেন।

112 pages, Hardcover

Published January 1, 2019

4 people are currently reading
10 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (17%)
4 stars
7 (41%)
3 stars
5 (29%)
2 stars
2 (11%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Riadul Islam.
1 review
August 12, 2020
♥♥ Book Review ♥♥

"প্রতিটি মানুষই মহান হয়ে উঠলো
প্রতিটি সফল মানুষই পেলো সফলতা
হারে যতটুকু দিতে পেরেছে
সে তার ক্ষমতা কোনও নির্দিস্ট চ্যানেলে।"

#বইয়ের নামঃ ইট দ্যা ফ্রগ
লেখকঃ ব্রায়ান ট্রেসি
অনুবাদকঃ মোঃআবদুল লতিফ

#গড়িমসি বন্ধ করে অল্প সময় বিনিয়োগ করে কার্য সম্পাদনের ২১টি ফলপ্রসূ পদ্ধতি ২৪টি অধ্যায়ে প্রফেশনাল স্পিকার ব্রায়ান ট্রেসি তার অনবদ্য ও বিশ্বখ্যাত বই "ইট দ্যা ফ্রগ" এ অত্যন্ত চমৎকার ভাবে ফুঁটিয়ে তুলেছেন।৯৪ পৃষ্ঠায় সম্মিলিত বইটিতে fast working system এর উপর সবচেয়ে বেশি জোড় দিয়েছেন লেখক ব্রায়ান।গ্র্যাজুয়েশন না করা মানুষটি যে কিনা জীবনের প্রথম পর্যায়ে হাঁড়ি মাঝার মতন কাজ করেছেন তিনিই কিনা সামান্য সেলসম্যান থেকে ২৬৫ মিলিয়ন ডলারের কোম্পানির চিফ অপারেটিং অফিসার পদ লাভ করেছেন।বইটিতে লেখক তার সফল্যতার অাত্মকাহিনী ও কর্মপঞ্জিকা সুন্দর তম উদাহরণের সন্নিবেশে উপস্থাপন করেছেন।

#যেকোন কাজের অপ্রাসংগিক সময় ও শ্রম বন্ধ করতে কাজটির লক্ষ্য নির্ধারন ও পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ১০/৯০ ও ৮০/২০ ম্যাথর্ডগুলো সেই কথাই মনে করিয়ে দেয়।কোন নির্দিস্ট দিনের কর্মপ্রনালিকে আগের রাতে ABCD ম্যাথর্ডে নোটডাউন করে সবচেয়ে কঠিন কাজটিকে আগে প্রধান্য দেওয়ার ব্যাপারে যুক্তিসংগত বিশ্লেষণ করেছেন লেখক এই বইটিতে।ফলে দিনের শেষ ভাগে ক্লান্ত শরীর সহজে, সহজ কাজগুলো সমাধানের কৌশল অনুসন্ধান করতে পারে।নিজের প্রতিভাকে গুরুত্ব দিয়ে নিজের দক্ষতাকে সঠিক সামর্থের ব্যবহারে নেতৃত্ব দানের কৌশল ও আত্মমটিভেশন গ্রহনের পদ্ধতি এই বইটিতে খুব ভাল ভাবেই সন্ধান মিলবে।

#মন্তব্যঃ দিনের প্রথম প্রহরে পর্যায়ক্রমে কর্মপঞ্জিকা তৈরীর কৌশল উল্লেখ আছে বইটিতে। বইয়ের অধ্যায়গুলো ছোট হওয়ায় বিষয়বস্তর উপস্থাপনা প্রধান্য পেয়েছে বইটিতে। ফলে অপ্রাসংগিক তথ্য ও যুক্তি তেমন প্রয়োগ ঘটেনি বইটিতে।বইটি হতে নতুন কিছু ম্যাথর্ড শিখতে পেরে আমি গভীরভাবে আনন্দিত । তবে বইটি তুলনামূলক ছোট হওয়ায় জ্ঞান পিপাসায় তিপ্ত হতে পারিনি। দৈনন্দিন জীবনের কর্মপ্রক্রিয়াকে সহজ ও সচ্ছ করতে এই বইটি প্রতিটি পাঠক শ্রেণীর পড়া উচিত বলে আমি মনে করি।

------বুক রিভিউ (মোঃরিয়াদুল ইসলাম)
Profile Image for Shaid Zaman.
290 reviews48 followers
January 17, 2021
যে বই 20 পৃষ্ঠার মধ্যে লিখে ফেলা যায় সেটাকে অহেতুক টেনে টেনে একই কথার পুনরাবৃত্তি করে 100 পৃষ্ঠার বই বানিয়ে ফেলার মাধ্যমে টাইম ম্যানেজমেন্ট সেখানোটা ঠিক কতটা যৌক্তিক সেই বিষয়টা ভেবে দেখার মতো।
4 reviews
November 30, 2020
সারা বিশ্বে ২৫ লক্ষের ও বেশি কপি বিক্রিত বইটি লিখেছেন ব্রায়ান ট্রেসি। ব্রায়ান ট্রেসি এর লেখা বইগুলোর মধ্যে অন্যতম বই হিসেবে ধরা হয় "ইট দ্যাট ফ্রগ" বইটিকে।

বইটি লিখেছেন:- ব্রায়ান ট্রেসি
অনুবাদ করেছেন:- নেসার আমিন।

এই বইটি লিখা হয়েছে কীভাবে আপনি আপনার কাজকে দ্রুততার সাথে করতে পারবেন। বইটিতে উল্লেখ করা ২১ পদ্ধতির আপনি অবলম্বন করতে পারলে আপনি অতি সহজে যেকোনো কঠিন কাজ সাবলীলভাবে সম্পন্ন করতে পারবেন। আমরা সাধারণত কাজে গড়িমসি করি কিংবা কাজ সবসময়ই করি কিন্তু কাজ এগোয় না। কেননা আমরা দরকারি কাজ রেখে বেদরকারি কাজগুলো আগে করা শুরু করি। এই বইয়ের ABCD ফর্মুলা ব্যবহার করে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজটি আগে শেষ করতে পারবেন।

তাছাড়া এই বইতে ৮০/২০ বিধি ও ৯০/১০ বিধি অত্যন্ত কার্যকরী। এতে কার্য পঞ্জিকা তৈরির পদ্ধতি রয়েছে যার দ্বারা আপনি আপনার কাজকে চোখের সামনে তুলে ধরতে পারবেন এমনকি আপনার পরিকল্পনাকে স্পর্শও করতে পারবেন।

আপনি আপনার কাজকে নির্দিষ্ট সময়ে বা সময়ের আগে শেষ করার কৌশল জানতে পারবেন বইটি পড়ে।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.