কৈশোরে নিজ আবাসস্থল থেকে হারিয়ে যাওয়ার ভান করতাম। একবার ছুটে গেলাম চট্টলা এক্সপ্রেস ধরে। মোটেও বুঝতে পারেনি কোথায় হারিয়ে যাচ্ছি। সময় জানা ছিল না। কালক্ষেপণ করছিলাম হারিয়ে যাওয়ার ভানে। ভাবলাম শহর দেখব মন ভরে। কিন্তু সেই আশা পূরণ হয়নি। স্টেশন মাস্টার বাড়ি পাঠিয়ে দিল। শহর দেখার ভান উড়ে গেল মুহূর্তেই। এরপর যখন শহর দেখার স্বপ্ন পূরণ হল তখন আর কখনও ভান করতে হয়নি। শহর দেখা হয়েছে সাজানো সুন্দর জ্যামিতি বাক্সের মতোই। কিন্তু বাক্স খুলে দেখা হল অধিকাংশ যন্ত্রাংশে মরিচা ধরে আছে।