What do you think?

অদম্য #3
অদম্য ৩
পরাজিত মানুষ যেভাবে ঘুরে ঘুরে দাঁড়ায় সেভাবেই বারবার ঘুরে দাঁড়ায় অদম্য সেন। এই বইয়ের তিনটে গল্পে সেই অদম্য সেনকেই আমরা খুঁজে পাই। অদম্য একজন মারসেনারি। সমাজের চোখে সে অপরাধী। সমাজের বেঁধে দেওয়া নিয়মে সে চলে না। বরং অন্ধকারেই তার বেশি যাতায়াত। খুন করতে তার হাত কাঁপে না। তবে শুধু যে অপরাধ জগতের হয়ে কাজ করে অদম্য তা নয়, বরং কখনও পুলিশ বা মিলিটারির হয়েও কাজ করে সে। অন্ধকারের অধিক অন্ধকার মানুষটার যে আলোর অধিক আলোময় একটা সত্তা আছে সেটা তখন বেরিয়ে আসে। রুদ্ধশ্বাস থ্রিলারের আঁকাবাঁকা পথেই এগোয় অদম্যর জীবন। ‘বরফের তরোয়াল’ গল্পে তাকে আমরা দেখি অপরাধীদের সঙ্গে লুকোচুরি খেলা এক মানুষ হিসেবে। ‘পরির বাড়ি’ গল্পে আবার সে-ই সমাজের চোখে ভেসে ওঠে অপরাধী হয়ে। প্রিয় মানুষকে বাঁচাবার জন্য সে সবার সামনে দাঁড়ায় অপরাধীর বেশে। আর ‘অ্যাডাম’ গল্পে দুই ভিন্ন সময়ের মানুষের কাহিনির মধ্যে দিয়ে বেরিয়ে আসে অদম্য সেন হয়ে ওঠা। বোঝা যায় অদম্য কোনও এমনি মানুষ নয়। অদম্য একটা বিশ্বাস, একটা পাল্টা লড়াই। পরাজিত ও বাতিল মানুষের ফিরে আসার আলো-আঁধারির গল্প-অদম্য।
232 pages, Hardcover
First published December 1, 2018
About the author
Smaranjit Chakraborty
85 books373 followersস্মরণজিৎ চক্রবর্তীর জন্ম ১৯ জুন ১৯৭৬, কলকাতায়। বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। পৈতৃক ব্যবসায় যুক্ত। প্রথম ছোটগল্প ‘উনিশ কুড়ি’-র প্রথম সংখ্যায় প্রকাশিত। প্রথম ধারাবাহিক ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ২০১৪, এবিপি এবেলা অজেয় সম্মান ২০১৭, বর্ষালিপি সম্মান ২০১৮, এবিপি আনন্দ সেরা বাঙালি (সাহিত্য) ২০১৯, সানডে টাইমস লিটেরারি অ্যাওয়ার্ড ২০২২, সেন্ট জেভিয়ার্স দশভুজা বাঙালি ২০২৩, কবি কৃত্তিবাস সাহিত্য পুরস্কার ২০২৩, উৎসব পুরস্কার ২০২৪, সুনীল গঙ্গোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৪, আনন্দ পুরস্কার (উপন্যাস: '‘শূন্য পথের মল্লিকা') ২০২৫ ইত্যাদি পুরস্কারে সম্মানিত ।
শখ: কবিতা, ফুটবল আর মুভিজ়।
শখ: কবিতা, ফুটবল আর মুভিজ়।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
April 1, 2026
#Book_review
বই :- অদম্য 3
লেখক :- স্মরণজিৎ চক্রবর্তী
ফরম্যাট :- epub
প্রথম গল্প - বরফের তরোয়াল
ঠিক অদম্য 2 যেখানে শেষ হয়েছে সেই ধরনেরই গল্প। সেই একই প্যাটার্ন লেখক বজায় রেখেছেন 😕।
স্পাই থ্রিলার।
দ্বিতীয় গল্প - পরীর বাড়ি
ওই একই ধরণের অ্যান্টি-হিরো' তকমা ওয়ালা গল্প।
স্মরণজিৎ না লিখলেই পারতেন।
তৃতীয় গল্প - অ্যাডাম
এটা আমাকে দুর্দান্ত লেগেছে। একই প্যাটার্ন হলেও সাদামাটা একটা ছেলে থেকে 'অদম্য সেন' কীভাবে আজকের এই দুর্ধর্ষ এবং রহস্যময় 'অ্যাডাম' হয়ে উঠল? তার শিকড় কোথায়? এই গল্পটি মূলত অদম্যের অতীত এবং তার বিবর্তনের সেই দীর্ঘ, অন্ধকার অথচ লড়াকু যাত্রার কথা তুলে ধরে।
নিঃসন্দেহে এটা এই বইটির সেরা গল্প। অদম্য চরিত্রের মনস্তত্ত্ব বুঝতে এই গল্পটি পড়া খুব জরুরি। পরাজিত এবং প্রান্তিক এক মানুষ কীভাবে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় এবং নিজের মতো করে ন্যায়বিচার ছিনিয়ে আনে, তার এক অসামান্য আখ্যান এখানে পাওয়া যায়।
রেটিং :- 3/5

May 9, 2021
সেন, অদম্য সেন।
Yes. আমরাও বলতে পারি, আমাদের এখানেও লেখকরা আছেন জারা espionage spy thriller লিখতে পারেন। এবং বেশ লিখতে পারেন। অদম্য সেন কে protagonist করে উপন্যাস গুলো বেশ উপাদেয়। শুরু করলে শেষ না করে উঠা অসম্ভব। Highly recommended.
এটায় আবার অদম্যের অদম্য হয়ে উঠার backstory টাও আছে।

January 25, 2026
Among all Adamya books this one is merely ok to good
6/10
6/10
Displaying 1 - 3 of 3 reviews