ছোটবেলায় পড়া বই । ভূতে ভয় পাই জেনেও কী জন্য বাবা কিনে দিয়েছিল মনে নেই। শুধু মনে আছে এত বেশি ভয় পেয়ে গেছলাম একটা গল্প কোন রকমে শেষ করেই খাটের সাইড দিয়ে নিচে ফেলে দিয়েছিলাম। পরে যখন বাড়ি চেঞ্জ করা হলো আবার বইটা বেরালো । খুব সাহস করে তখন শেষ করলাম । বড়বেলায় কেমন লাগবে জানি না।তবে সব বইকেই বড়দের মনমাফিক চলতে হবে তা নয়।কিছু বই থাকুক ছোটদের জন্য ছোটদের মতোন।