সন্দীপন চট্টোপাধ্যায় (Sandipan Chattopadhyay) (২৫ অক্টোবর ১৯৩৩ - ১২ ডিসেম্বর ২০০৫) বিংশ শতাব্দীর অন্যতম বাঙালী সাহিত্যিক। পশ্চিমবঙ্গের হাংরি আন্দোলনের সাথে ছিলেন শুরু থেকে, যদিও পরে শক্তি চট্টোপাধ্যায় আর বিনয় মজুমদারের মত তিনিও সরে আসেন সেই আন্দোলন থেকে।
লিখেছেন একুশটি উপন্যাস, ষাটের অধিক গল্প, অসংখ্য নিবন্ধ। যুক্ত ছিলেন দৈনিক আজকালের সাথে, দৈনিকটির প্রতিষ্ঠালগ্ন থেকে। বাংলা সাহিত্যের 'আভাঁ-গার্দ' লেখকদের মাঝে অন্যতম তিনি। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল ক্রীতদাস ক্রীতদাসী (১৯৬১), সমবেত প্রতিদ্বন্দ্বী ও অন্যান্য গল্প (১৯৬৯), এখন আমার কোনো অসুখ নেই (১৯৭৭), হিরোশিমা মাই লাভ (১৯৮৯), কলকাতার দিনরাত্রি (১৯৯৬) ইত্যাদি। তিনি বঙ্কিম পুরস্কার ও সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদকও লাভ করেছিলেন।
লেখকের ব্যক্তিগত স্মৃতিচারণ নিয়ে এই বই। কৃত্তিবাস পত্রিকার সাথে সম্পর্কিতা এবং সেই সময়ের টুকরো মুহুর্তের ঘনিষ্ঠ বিবরণ। বিশেষ করে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, দীপক মজুমদারদের সাথে বন্ধুত্বের নানা গল্প।বিবরণে সন তারিখ এসবের ধারাবাহিকতার বালাই নেই।লেখকের যখন যা মনে এসেছে সেটা নিয়েই বলেছেন।মনে হবে যেন সামনে বসে অতীতের দিনগুলি গল্প বলছেন।ফলে এতে ধারাবাহিকতা না থাকলে ও কোন কৃত্রিমতা নেই।অনেক কিছুই জানা গেল কৃত্তিবাসী লেখকদের ব্যাপারে।বন্ধুত্ব্ব, কবিতা, যৌবনের উচ্ছৃঙ্খলতা সব মিলে মিশে একাকার হয়ে স্মৃতি হয়ে উঠে এসেছে। কৃত্রিবাসের মতো সন্দীপন নিজে ও এক সময় কাল্ট ফিগার হয়ে উঠেছিলেন...