৪০০ পেইজের মোটা কাটখোট্টা সন্দর্ভমালা স্বরূপ একটা বই ৩০০ পৃষ্ঠার কাছাকাছি পড়ার পর পাঠক হিসেবে ইস্তফা দিতে হলেও বইয়ের রিভিউ লেখার জন্য নিশ্চয় এটা যথেষ্টই।
বইটি মোটেও সুলিখিত নয়। এত অগোছালো আলোচনা বইটিতে করা হয়েছে যে রিভিউ লিখতে গিয়ে আমি নিজেই বইয়ের কোন জিষ্ট বা নির্দিষ্ট বিষয়বস্তুু খুজে পাচ্ছিনা যেটা নিয়ে আলোচনা করবো।
সহজভাবে বললে এই বঙ্গে ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে বইটির আলোচ্য বিষয়গুলো আবর্তিত হয়েছে। আরও সহজ করে বললে মদিনা প্যারডাইম আর মাহাদীবাদের ধারণা নিয়ে বলতে গিয়ে লেখক হিজরত, রোহিঙ্গা, স্বৈরশাসন, নাস্তিক, ভূ-রাজনীতি, ক্রসফায়ার ইত্যাদি বিবিধ বিষয়ের অবতারণা করেছেন।
বেসিক্যালি ওয়াল্টার বেনিয়ামিন ও জর্জ আগামবেন নামক দুই পাশ্চাত্য দার্শনিকের চিন্তাভাবনা দিয়ে লেখক এই অঞ্চলের ধর্ম ও রাজনীতিকে ব্যাখ্যা করতে চেয়েছেন। ঘুরেফিরে এই দুই দার্শনিকের কথাই বারবার এসেছে।
বস্তুত আমপাঠকের জন্য দুর্বোধ্য একটি বই। নীটসে, হেগেল পড়া পাঠকের কাছেও সুখপাঠ্য হলোনা। মুলকথা বলতে গিয়ে লেখক কেন বইটি এত দীর্ঘায়িত করলো বোঝা গেলোনা। আর বইয়ের ভাষা মোটেও প্রাঞ্জল নয়। তবে রাজনৈতিক ও ধর্মতাত্ত্বিক বিশ্লেষণের অনেক কৌশলী সত্যকথন পাওয়া যাবে যা ধর্মজীবীরা গ্রহণ বর্জন কোনটাই করতে পারবে না।