Jump to ratings and reviews
Rate this book

ধরণীর পথে পথে

Rate this book
রণীর পথে পথে' বই হতে একটা গল্প আপনাদের জন্য-)
সিক্স সেভেনটি ফাইভ, ওয়েলবেক রোড-
********************************************************
একটানা চব্বিশ ঘন্টার মত বিমান যাত্রা শেষে পৌছুলাম ইংল্যান্ডের Newcastle শহরে। আগের দিন কুয়েত থেকে রওনা দিয়েছিলাম ঠিক দুপুর বেলায়। আজকাল এয়ারপোর্টে নিরাপত্তা চেক-এর নামেইতো কেটে যায় ঘন্টার পর ঘন্টা!। বিকেলের দিকে কুয়েত হতে রওয়ানা দিয়ে মাত্র সোয়া ঘন্টার মধ্যেই পৌছে গেলাম দুবাই । বসতে হবে প্রায় চার ঘন্টা। আগেই জানা থাকার সুবাদে হাতে করে বই এনেছিলাম , তাই পড়ে সময়টা পার করে দিলাম।

লন্ডনে পৌছেও এখানে আভ্যন্তরীণ ফ্লাইট ধরার জন্য কয়েক ঘন্টা বসে থাকতে হয়েছে। একটি টাইমস্ পত্রিকা কিনে পড়ে পড়ে সময় কাটিয়ে দিলাম। আর নিউক্যাসল এয়ারপোর্ট পৌছে দেখি আমার নাম লিখিত একটি প্লাকার্ড হাতে করে এক ব্রিটিশ তরুণী দাঁড়িয়ে, পরিচয় দিতেই তিনি আমাকে সাথে করে বাইরে বেরিয়ে এলেন এবং আগে থেকেই তৈরী থাকা গাড়ীতে সরাসরি আমার নিয়োগকর্তার সাথে দেখা করার জন্য হাসপাতালে এসে হাজির।

অত্যন্ত আন্তরিকতার সাথেই তিনি আমাকে রিসিভ করলেন এবং প্রাথমিক আলাপ চারিতার পরে এক কাপ চা দিয়ে আপ্যায়িত করতে করতে বললেন; “তোমার জন্য দুই বেডরুমের ফ্লাট ঠিক করা আছে, তোমার বিছানা পত্র সব রেডি, আজ যেয়ে বিশ্রাম করো, আগামি কাল তোমার সাথে দেখা হবে।”

তিনি আমার সাথে নিচের গেট পর্যন্ত এলেন এবং গাড়ীর ড্রাইভারের হাতে একটি চাবি তুলে দিয়ে বললেন; “ওকে নিয়ে যাও ৬৭৫ ওয়েলবেক রোড এ, তাকে ফ্লাটের ভেতরে দিয়ে তারপরে তুমি আসবে।”

ড্রাইভার আমাকে নিয়ে চলল। মাত্র পাঁচ মিনিটের মাথায় একটি বাড়ীর সামনে গাড়ি থামিয়ে নামতে বলল এবং সে নিজে আমার বড় লাগেজটা নিয়ে একটি বাড়ীর দরজার সামনে তা হাত হতে নামিয়ে চাবি দিয়ে বাড়ীর দরজা খুলতে ব্যস্ত। আমি ব্রিফকেসটি হাতে করে তারই পিছনে দাঁড়িয়ে।

পাশের দরজায় আমাদের মাত্র হাত দুয়েকের মধ্যে একজন বৃদ্ধা মহিলা, বয়স আনুমানিক ৬৫’র মত হবে, দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন, আর তার পা’র কাছে বৎসর চারেক বয়সের একটি ফুট ফুটে শিশু খেলা করছে। দুজন অপরিচিত লোককে তাদের পাশের দরজা খুলতে দেখে শিশুটি খেলা ছেড়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং গভীর আগ্রহে পর্যবেক্ষণ করছে!। হাত দিয়ে আমার পা’র কাছে রাখা লাল টুক টুকে বড় লাগেজটা নেড়ে চেড়ে দেখতে আরম্ভ করেছে কিন্তু ততক্ষণে ড্রাইভার দরজা খুলে লাগেজটা তুলে ভেতরে ঢুকছে, তা দেখে আমিও তার পিছু নিলাম, ছেলেটি আমার হাঁটুর পিছন দিকে আলতো করে একটা টোকা দিল, তাকিয়ে তাকে দেখলাম আর একটু মুচকি হেসে এগিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলাম।

লাগেজ খুলব আর গোছাবো সে সময় আমার নেই! আমি ক্লান্ত এবং একই সাথে প্রচন্ড ক্ষুধার্ত। এখন রান্না বান্না করার কিছু নাই। সে সুযোগও নেই, আর আমার ইচ্ছাও নেই এখন এই মহুর্তে কিছু রেঁধে খাবার। অতএব ড্রাইভারকেই বললাম ;“আমায় সাথে করে আশে পাশে কোন দোকান থাকলে তা দেখিয়ে দাও।”

তার সাথে বেরিয়ে এলাম। ড্রাইভার আমাকে দোকানটি দেখিয়ে দিল। রাস্তার অপর প্রান্তেই একটি গ্রোসারী, আসার সময় তা খেয়াল করিনি, ওখান থেকেই ব্রেড, জেলী, আর এক বোতল দুধ কিনে ঘরে ফেরার জন্য মুখ ঘুরিয়েছি, দোকানের দরজা হতেই দেখতে পেলাম বাসার সামনে সেই ছোট্ট ছেলেটি তখনও খেলতে ব্যস্ত!। কি মনে করে দোকান হতে একটি ক্যান্ডি’র বার তুলে নিলাম, দাম পরিশোধ করে ফিরে এলাম।

ঘরের দরজায় চাবি হাতে দাঁড়িয়েছি, পাশেই মাত্র দু হাতের ব্যবধানে সেই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন এখনও, সম্ভবত সুন্দর বৈকালীন রৌদ্র উপভোগ করছেন। তার দিকে ক্যান্ডির বারটি সহ হাত বাড়িয়ে বললাম, “ম্যাডাম, ছেলেটার হাতে যদি আমি এটি দেই তুমি কি কিছু মনে করবে?”

আমার কথার জবাব দেবার সময়ই পেলেন না ভদ্রমহিলা, তার আগেই ছোট্ট ছেলেটি তার কচি হাত বাড়িয়ে দিয়েছে ক্যান্ডির বারটির দিকে! ভদ্রমহিলাই আমার হাত থেকে বারটি নিলেন এবং তার দিকে এগিয়ে দিলেন, ছেলেটি তা নিয়ে চলে যাবার আগে আমার দিকে আর একবার তাকিয়ে দেখল, তার মুখে প্রাপ্তির হাসি, কচি কন্ঠে থ্যাংক ইউ বলে এক দৌড়ে খোলা দরজার ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেল! ভাবখানা এমন যে, ‘আবার যদি কেউ ভাগ চায়!, অতএব সরে পড়াই ভালো!’

রাতে খেয়ে দেয়েও বসে থাকতে হয়েছে, ইংল্যান্ড সময় রাত নয়টা, কিন্তু সুর্য যে ডোবেনা! এখনও যে সে আকাশ রাঙিয়ে দাঁড়িয়ে আছে! মাগরিবের নামাজ হবে রাত পৌনে দশটায়, আর এশার নামাজ সেটি রাত এগারোটায়! অতএব বসে থেকে ঝিমুনো ছাড়া আর উপায় কি? এভাবেই কোন মতে এগারোটায় এশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম। রাত আড়াইটায় ফজরের নামাজ, সে সময় পেরিয়ে গেছে আমার ঘুমের মাঝেই। ঘুম ভাংল অনেক বেলায়, দুম দাম শব্দে, ঘোর কাটতেই বুঝলাম ওপর তলায় সেই ছেলেটিই বোধ হয় মেতে উঠেছে খেলতে!

এর পরে স্বাভাবিক ভাবেই আমি ব্যস্ত হয়ে পড়লাম আমার কাজে। নতুন জায়গায় নিজেকে খাপ খাইয়ে নিতেই সময় লেগে গেল দু সপ্তাহ। এর মাঝে কখনও কখনও অফিসে যাওয়া আসার পথেই “হাই হ্যালো” হয়েছে আমার ওপর তলার সেই ভদ্রমহিলার সাথে, নাম তার জিলিয়ান। আলাপে জেনেছি তিনি পঁয়ষট্টি বৎসর বয়সী এক বিধবা। স্বামী মারা গেছেন বৎসর পাঁচেক আগে এক মোটর দুর্ঘটনায়, মাতাল অবস্থায় গাড়ী চালাতে গিয়ে। দু ছেলে, একজন আজ প্রায় একুশ বৎসর ধরে গার্লফ্রেন্ড নিয়ে বাস করছে নিউজিল্যান্ড-এ। আর দ্বিতীয় ছেলেটি সেও প্রায় আট বৎসর ধরে বসবাস করছে গ্রীস-এ। তার বাবার মৃত্যুর খবর শুনে একবার এসেছিল, বড়টা আসেনি, একটি কার্ড পাঠিয়ে দিয়েছিল বাবার মৃত্যুতে দু:খ প্রকাশ করে!

আর একটি মাত্র মেয়ে, মেয়েটি ছিল কাছে। কিন্তু সে ছিল দারুণ দুরন্ত আর উশৃংখল। এই মেয়েটির জ্বালায় জিলিয়ান অস্থির থাকতেন সব সময়। সে সেই স্কুল যাবার বয়স থেকে কোন না কোন ঝামেলা বাধিয়ে রাখত। বাবার মতই অতিরিক্ত পানাভ্যাস ছিল তার। প্রতিদিন সন্ধার পরে বন্ধু বান্ধবীদের সাথে চলে যাবে শহরে পানশালা বা নাইটক্লাবে, আর ফিরবে সেই ভোরে বা সকালে! আবার কখনও কখনও তো দু চার দিন তার কোন খবরই নেই! চলে গেছে ...
Loading...
Loading...

About the author

জিয়াউল হক

10 books2 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (66%)
4 stars
1 (16%)
3 stars
1 (16%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.