What do you think?

রাজেশ্বরী রাসমণি [Rajeswaree Rasmani]
Life and Times of Rani Rashmoni (28 September 1793 – 19 February 1861) , who was the founder of the Dakshineshwar Kali Temple, Kolkata and remained closely associated with Ramakrishna Paramhansa.
360 pages, Hardcover
First published December 10, 1988
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
September 24, 2020
কে ছিলেন রানি রাসমণি?
'রাজা' উপাধিপ্রাপ্ত এক জমিদারের স্ত্রী হিসেবে তাঁকে 'রানি' বলাই চলে। কিন্তু মৃত্যুর পর প্রায় একশো ষাট বছর কেটে গেলেও তিনি ভীষণভাবে সজীব হয়ে আছেন আমাদের কথায়, উপমায়, তর্কে।
কেন?
সে কি শুধুই গঙ্গার পূর্ব পারে (প্রথাগত বিচারে মন্দির-স্থাপনের অনুপযুক্ত) তাঁর দ্বারা স্থাপিত ওই মন্দিরটির জন্য, যেখানে বাস করেছিলেন এক মহামানব?
নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে লড়াই করে বারবার স্থানীয় মানুষের অধিকার ছিনিয়ে এনেছিলেন বলে?
নাকি পুরুষতন্ত্র, জাতিভেদ, বর্ণভেদ এবং হাজাররকম আর্থ-সামাজিক শৃঙ্খল তুচ্ছ করে বারবার নিজের মত, নিজের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলে?
অজস্র কিংবদন্তি, বহু প্রচার (ও অপপ্রচার), বহুতর কীর্তির সঙ্গে জড়িত এই নারীকে নির্দ্বিধায় রানি বলি আমরা সবাই। একসময় হয়তো সে বিশেষণের উৎস ছিল কোনো প্রদত্ত উপাধি। কিন্তু আজ তিনি মানুষের রানিমা। সেজন্যই তাঁকে নিয়ে হয় একের পর এক সিরিয়াল। মিম থেকে ঠাট্টা— সবের বিষয় হয়েও তিনি হন একান্ত অনুপেক্ষণীয়।
এই মানুষটির জীবন ও কর্মের একটি যথাযথ পরিচয় পেতে চেষ্টা করেছিলাম। তারই অঙ্গ হিসেবে পড়লাম আলোচ্য বইটি।
এটি কেমন বই? এককথায় বললে 'বেশ ভালো'। এতে তথ্য আছে, ঐতিহাসিক পরিপ্রেক্ষিত আছে, আছে আলোকচিত্র এবং অলংকরণ। সর্বোপরি, রীতিমতো ক্ষেত্রসমীক্ষা করে লেখক চিহ্নিত করেছেন রাসমনির জীবন ও কর্মের সঙ্গে জড়িত নানা স্থাপত্য ও উপাদান— যার অধিকাংশই আমাদের ঔদাসীন্যের ফলে লুপ্ত বা লুপ্তপ্রায়।
তবে হ্যাঁ, অচিন্ত্যকুমার সেনগুপ্ত তাঁর 'পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ'-র মাধ্যমে ফিকশনলাইজড বায়োগ্রাফির যে ধারাটি প্রতিষ্ঠা করেছিলেন, এই বই সেই ধারাতেই লেখা। এতে আবেগ আছে, তবে তাতে অকারণ ভক্তি বা অলৌকিকতার অনুপ্রবেশ ঘটেনি— এটাই বাঁচোয়া।
আমি বইটাকে পাঁচে সাড়ে চার দেব। যে পরিমাণ তথ্য গবেষক সংগ্রহ করেছিলেন তাই দিয়ে একটি শুষ্কং-কাষ্ঠং জীবনী লিখলে আমি তাকে পাঁচে পাঁচই দিতাম।
তবে বত্রিশ বছরে উনিশটি সংস্করণ তাহলে হত না।
খুব ভালো বই এটি। রানি রাসমণি'র জীবন ও কাজ নিয়ে জানতে চাইলে আপাতত এই বইটিকে আপনি নির্দ্বিধায় পড়তে পারেন। শিশুতোষ সামন্ত'র লেখা মহাগ্রন্থ 'রানী রাসমণির অনন্ত জীবনবৃত্তে' হাতে না পাওয়া অবধি, বাজারে সুলভ নানা বইয়ের মধ্যে এটিকেই আমি রানিমা'র শ্রেষ্ঠ জীবনী বলব।
তবে শ্রী সামন্ত'র লেখা বইটির সন্ধানও চালিয়ে যাব।

Want to Read
July 26, 2022Why it can't open?
Displaying 1 - 2 of 2 reviews