Jump to ratings and reviews
Rate this book

সন্ধ্যানদীর জলে : বাংলাদেশ

Rate this book

152 pages, Hardcover

Published September 1, 2019

Loading...
Loading...

About the author

Shankha Ghosh

132 books67 followers
Shankha Ghosh (Bengali: শঙ্খ ঘোষ; b. 1932) is a Bengali Indian poet and critic. Ghosh was born on February 6, 1932 at Chandpur of what is now Bangladesh. Shankha Ghosh is regarded one of the most prolific writers in Bengali. He got his undergraduate degree in Arts in Bengali language from the Presidency College, Kolkata in 1951 and subsequently his Master's degree from the University of Calcutta. He taught at many educational institutes, including Bangabasi College, City College (all affiliated to the University of Calcutta) and at Jadavpur University, all in Kolkata. He retired from Jadavpur University in 1992. He joined the Iowa Writer's Workshop, USA in 1960's. He has also taught Delhi University, the Indian Institute of Advanced Studies at Shimla, and at the Visva-Bharati University.
Awards:
Narsingh Das Puraskar (1977, for Muurkha baro, saamaajik nay)
Sahitya Akademi Award (1977, for Baabarer praarthanaa)
Rabindra-Puraskar (1989, for Dhum legechhe hrit kamale)
Saraswati Samman for his anthology Gandharba Kabitaguccha[1]
Sahitya Akademi Award for translation (1999, for translation of raktakalyaan)
Desikottam by Visva-Bharati (1999)
Padma Bhushan by the Government of India (2011)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
8 (88%)
3 stars
1 (11%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Harun Ahmed.
1,752 reviews510 followers
August 19, 2023
শঙ্খ ঘোষের সেই অবিস্মরণীয় পঙক্তি জানা আছে আপনাদের?

"আমার সম্বল শুধু ঝুমকোঘেরা মঠ অবিকল
আমার নদীর নাম সন্ধ্যানদী, তুমি তার জল।"

এ বইয়ের নামকরণের মাধ্যমে লেখক বাংলাদেশকে নিজের "জল" বা জীবনদায়িনী হিসেবে চিহ্নিত করেছেন। স্মৃতিমেদুর গদ্যে শঙ্খ ঘোষ স্মরণ করেছেন বাংলাদেশকে; স্মরণ করেছেন নিজের ছেলেবেলা, পূজা উৎযাপন আর এর মানুষদের। বহুবছর পর ফিরে এসে পাওয়া উষ্ণ অভ্যর্থনাও তাঁর হৃদয় জারিত করেছে ভালোবাসায়। মুক্তিযুদ্ধের সময় নিজের ফেলে আসা দেশ আর বন্ধু আনোয়ার পাশাকে স্মরণ করেছেন উদ্বেগমিশ্রিত আবেগের সাথে। আবার, সমকালীন বাংলাদেশের ছোট ছোট শক্তির জায়গাও চিহ্নিত করেছেন তিনি। শঙ্খ ঘোষ মানুষের সুকুমারবৃত্তি আর শ্রেয়বোধে আস্থা রেখেছেন আজীবন। এ বইতেও তার পরিচয় পাওয়া যায়। তাঁর বাংলাদেশ বিষয়ক সকল লেখা একত্রিত করার জন্য কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদকে অসংখ্য ধন্যবাদ।
Profile Image for Shotabdi.
846 reviews220 followers
June 1, 2023
যাইত্যাছি যাইত্যাছি কই যাইত্যাছি জানি না!
বাংলাদেশের কোন এক ট্রাকের পেছনে লেখা এই কথার দ্যোতনাটা সাংঘাতিক৷
শঙ্খ ঘোষ এর বাংলাদেশ নিয়ে স্মৃতিচারণমূলক নানা ধরনের লেখা, পিয়াস মজিদের সংকলন এবং প্রথমার প্রকাশ -বেশ একটা সুন্দর কাজ৷ যদিও এর মধ্যে বাড়ি যাওয়ার দিন লেখাটা আরো দু জায়গায় পড়েছি আমি।
কিন্তু ওই লেখাটা এতই ভালো যে বারবার পড়লেও ক্ষতি নেই।
এই বইয়ের স্মৃতি, ভ্রমণ অংশটুকু সবচাইতে চমৎকার। নদীভ্রমণের কথা পড়তে সবসময়ই ভালো লাগে আমার। অদ্ভুতভাবে চনমনে বোধ করি, মনে হয় নিজেই নৌভ্রমণে চলে গিয়েছি। এখানেও তাই পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র পেরিয়ে সন্ধ্যা নদীর কাছাকাছি পৌঁছানোর জার্নিটা খুব ভালো লেগেছে।
বাঙালি আর মুসলমান এই দ্বন্দ্ব কখন যে এসে বাঙালি আর হিন্দুতে এসে পৌঁছে গেল খেয়াল করলাম না আমরা কেউ। মহেশখালির ক্লাস ফোরের ছাত্র সুমন দে যখন বলে বসল সে হিন্দু, আর যারা নামাজ পড়ে, রোজা রাখে তারা বাঙালি, লেখকের সাথে সাথে আমরাও ধাক্কা খাই! বৃত্ত তাহলে কি এভাবেই সম্পূর্ণ হয়? আমরা কেউ এই বৃত্ত পূর্ণ হোক তা কি চেয়েছিলাম? বাঙালি যে আমরা সবাইই তা এতবছর পরেও কেন প্রতিটি লোক উপলব্ধি করল না তাইই আফসোসের নয় কি?
শঙ্খ ঘোষের আত্মজৈবনিক কিশোর উপন্যাসত্রয়ীতেও রয়েছে দেশভাগের কথা। শৈশবের প্রথম অংশ এবং পাকশীতে পড়া স্কুলের স্মৃতি লেখকের মনে অত্যন্ত সজীব ছিল সম্ভবত জীবন-সায়াহ্নেও।
নানান অনুষ্ঠানে এসে দেয়া বক্তৃতার কিছু কিছুও স্থান পেয়েছে এই গ্রন্থে৷
স্থান পেয়েছে শিক্ষা আন্দোলন, একুশ, মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ।
লেখকের প্রাণবন্ত স্মৃতিচারণে ভালো কেটেছে সময়টুকু।
Displaying 1 - 2 of 2 reviews