সত্যজিৎ রায় যে ছবি আঁকতে ভালবাসতেন আর বেশ ভালই আঁকতেন। আর চিত্রাঙ্কন সম্বন্ধে তাঁর ব্যক্তিগত মতামতও ছিল তাঁর আঁকা ছবিগুলোর মতই – সোজাসাপটা এবং স্পষ্ট।
আর বিমূর্ত শিল্প, বা অ্যাবস্ট্র্যাক্ট আর্ট যে তাঁর মোটেও পছন্দ ছিল না, তাও তিনি লুকোননি – পুরস্কার গল্পটি সেই ভাবনা থেকেই লেখা।