What do you think?

কল্পবিশ্ব পূজাবার্ষিকী ১৪২৭
কল্পবিশ্ব পূজাবার্ষিকী ১৪২৭ (২০২০)।
ই সংখ্যায় আছে ৪টি উপন্যাস, ১১টি বড় গল্প, ১৮টি গল্প, ৮টি অনুবাদ গল্প, অনুগল্প, প্রবন্ধ, সাক্ষাৎকার, লিমেরিক এবং আরও অনেক আকর্ষণীয় বিভাগ।

1200 pages, ebook
First published October 1, 2020
About the author
Various
1,362 followersVarious is the correct author for any book with multiple unknown authors, and is acceptable for books with multiple known authors, especially if not all are known or the list is very long (over 50).
If an editor is known, however, Various is not necessary. List the name of the editor as the primary author (with role "editor"). Contributing authors' names follow it.
Note: WorldCat is an excellent resource for finding author information and contents of anthologies.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
September 21, 2024
কিছুদিন পর-পরই কল্পবিশ্ব ওয়েবজিনের নিবিষ্ট পাঠকদের মধ্য থেকে দাবি ওঠে, অন্তত পূজাবার্ষিকীটি যেন মুদ্রিত আকারে তথা হার্ড কপি হিসেবে পাওয়া যায়। এই বিশেষ শারদীয় সংখ্যাটি পড়তে গেলেই সুধীজন বুঝবেন, কেন ব্যাপারটা একান্ত অসম্ভব।
পাঁচটি উপন্যাস, এগারোটি বড়োগল্প, ত্রিশটি গল্প, ডজনখানেক প্রবন্ধ ও অন্য ফিচারে ঠাসা এমন একটি সংখ্যা ছাপতে গেলে— সে-ও আবার বিজ্ঞাপনের সাহায্য ছাড়া— কী সাংঘাতিক একটা ব্যাপার হত, বুঝতেই পারছেন।
তবে হ্যাঁ, সংখ্যাটা সম্প্রতি ঝালাতে গিয়ে (প্রথম প্রকাশের পরেই তারিয়ে-তারিয়ে পড়েছিলাম, এখনও পড়ি) আমারও মনে হল, বাঙালির কল্পবিজ্ঞান-চর্চার এমন একটা দলিলের মুদ্রিত আকারেও থেকে যাওয়ার প্রয়োজন বোধহয় আছে। আমরা স্মৃতি ও ঐতিহ্য সম্পর্কে উদাসীন এক জাতি। কল্পবিজ্ঞানের মতো এক দুয়োরানি এপার বাংলায় সংখ্যাগরিষ্ঠ পাঠক এবং প্রায় সমস্ত প্রকাশকের দ্বারা উপেক্ষিত। সেই পটভূমিতে এমন সব দুর্ধর্ষ কাজে ঠাসা সংখ্যাটা যদি অন্তত কয়েকজন মানুষের হাতে, বা বাইসেপ সঙ্গ না দিলে শেলফে শোভা পেত, তাহলে কল্পবিশ্ব-র দুর্দমনীয় উদ্যোগটি সামাজিক মাধ্যমেও কিছুটা স্বীকৃতি পেত।
বইটা প্লে-স্টোরে আক্ষরিক অর্থেই নামমাত্র মূল্যে উপলব্ধ। যদি মৌলিক কল্পবিজ্ঞান লেখায় বাঙালির মেধা ও শ্রমের একটি আদ্যন্ত উপভোগ্য, বৈচিত্র্যময় এবং চিন্তা-জাগানিয়া দলিল সংগ্রহে আগ্রহী হন, তাহলে দয়া করে এই সংখ্যাটিকে উপেক্ষা করবেন না।