একসময়ের 'সন্দেশী'-দের কাছে মঞ্জিল সেনের নাম শুধু পরিচত নয়, বরং অত্যন্ত প্রিয়ও বলা চলে। একসময় অসংখ্য কিশোর-কিশোরীর মনোরঞ্জন করার পর সেই লেখাগুলো একরকম হারিয়েই গেছিল। তাদের মধ্য থেকে ছ'টি উপন্যাস সযত্নে, মূল প্রকাশকালীন অলংকরণের সঙ্গে, এই বইয়ের মাধ্যমে আমাদের কাছে ফিরে এল। সেই উপন্যাসগুলো হল~ ১. ডাকাবুকো (সত্যজিৎ রায়ের অলংকরণে সমৃদ্ধ); ২. সদানন্দ স্যার; ৩. নীল পাখির পালক; ৪. টিলাগড় রহস্য (সত্যজিৎ রায়ের অলংকরণে সমৃদ্ধ); ৫. কোঙ্কনের সিংহ (মহারাষ্ট্রের তথা ইতিহাসের এক অসম্ভব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে লেখা আখ্যান); ৬. গুপ্তধন রহস্য (প্রসাদ রায়, অর্থাৎ ময়ূখ চৌধুরী'র অলংকরণ আছে)। এই লেখাগুলো সময়ের দাবি মেনে, কিশোর-কিশোরীদের মনে মানবিক মূল্যবোধ, সাহস এবং সহমর্মিতা জাগানোর উদ্দেশ্য নিয়েই লেখা হয়েছিল। লেখনীর প্রসাদগুণে এতদিন পরেও সেগুলো পড়তে বেশ লাগে। তবে আজকের ছোটোদের কাছে এদের, এমনকি এত সুমুদ্রিত আকারেও, কতটা আবেদন আছে— সেই নিয়ে আমার সংশয় আছে। বইটির ছাপা ও বাঁধাই চমৎকার। পুরোনো 'সন্দেশী'-রা স্মৃতিরোমন্থনের টানে এই বইটি অবশ্যই পড়ে দেখতে পারেন।
Collection of Juvenile fictions. Most of them are well read. The morals are also brilliantly embedded by the writer. If you have the chance to read it, you might find it quite fluent and good companion for your weekends or travel.
As I have mentioned before most of the stories are for teenagers. So if you are an adult you may find some concepts are connected in a hodgepodge way. Also, you might want to question the realism or defiance of the protagonists. Since the are not much important for the targeted group, it is not a problem. Adults may find that his smooth writing style is responsible to offset these problems and rather creates the premise to enjoy the plot.