Jump to ratings and reviews
Rate this book

গল্পের জার্নাল

Rate this book
এই ধরনের বই আমাদের দেশে এটাই প্রথম। এই বইতে গল্প আছে ৭টি। কিন্তু সেগুলো তো জাকির তালুকদারের অন্য গল্পগ্রন্থেও আছে।
এই বইতে আছে গুপ্তধন সন্ধ্যানের চাবিকাঠির ইশারা। গল্প লেখার গল্প। কিভাবে লেখা হলো সেই ৭টি গল্প। কীভাবে একটি গল্পে বীজ প্রবিষ্ট হলো, আর সেই গল্পটি লেখা সম্পন্ন হলো ১০ বছর পরে।
কোন পরিস্থিতি লিখিয়ে নিল একটি গল্প।
পত্রিকা বা প্রকাশক নয়, লেখকের ভেতরের তাগাদা। সেই তাগাদাই তাকে লেখার টেবিল থেকে দূরে রাখে মাসের পর মাস, আবার সেই তাগাদাই তাকে বাধ্য করে সব কাজ ফেলে রেখে ৭দিন, ১০দিন, ৪০দিন ধরে গল্পটি লিখে ফেলতে।

94 pages, Hardcover

Published February 1, 2019

2 people want to read

About the author

Zakir Talukder

22 books16 followers
জন্ম ২০ জনুয়ারি ১৯৬৫, নাটোরে। চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রী স্বাস্থ্য অর্থনীতিতে। সমকালীন মূলধারার বাংলা কথাসাহিত্যে তাঁর অপরিহার্যতা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত। অনবরত বাঁকবদল তাঁর সাহিত্যিকতার প্রধান বৈশিষ্ট। বিষয় ও আঙ্গিকে, মাধ্যম ও প্রকরণে তাঁর স্বাতন্ত্র্যচিহ্নিত অবস্থান সকল মহলেই স্বীকৃত। পেয়েছেন বাংলা একাডেমিসহ দেশের প্রধান প্রায় সকল সাহিত্য পুরস্কার।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
2 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
1 (25%)
Displaying 1 of 1 review
Profile Image for Zubayer Kamal.
84 reviews22 followers
March 1, 2022
সত্যি বলতে বইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়নি

জাকির তালুকদার গল্পকার হিসেবে দারুন। তার গল্পের বই ‘কন্যা ও জলকন্যা’ বইটি পড়ে আমি আগ্রহী হয়ে ‘গল্পের জার্নাল’ নামের বইটি পড়া শুরু করেছিলাম। সত্যি বলতে, এরকম গল্পের পেছনের গল্প সহ আমি কোন বই এর আগে পড়িনি। উদ্যোগটা নিঃসন্দেহে খুব ভালো। কিন্তু প্রতি গল্পের আগে গড়ে দুই পৃষ্ঠা (কিছু ক্ষেত্রে তিন পৃষ্ঠা আবার কিছু ক্ষেত্রে শুধু এক পৃষ্ঠা) লিখে আসলে চাহিদা পূরণ করা যায় না বলেই আমার মনে হয়।

জাকির তালুকদারের গল্প পড়লেই তার নিজস্ব দর্শন সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। গল্পের আগে প্রেক্ষাপটে সেগুলোই উঠে এসেছে। সবচেয়ে বড় কথা, এখানে প্রকাশিত বেশিরভাগ গল্পই আমার পূর্বেই পড়ে ফেলার কারণে বইটিকে ইন্টারেস্টিং মনে হয়নি।

হয়তোবা অন্যদের কাছে বইটিকে ভালোও লাগতে পারে। তবে এখানকার প্রত্যেকটি গল্পই বরাবরের মত ভালো।

**************
*******

Honestly, I didn't find the book very interesting

Zakir Talukder is a great story writer. After reading his storybook 'Konya O Jolkonya' (Girl and water nymph), I became interested and started reading a book called 'Golper Journal' (Story Journal). Honestly, I have never read a book with a story like this before. The initiative is undoubtedly very good. But I don't think the demand can be met by writing an average of two pages (three pages in some cases and just one page) before each story.

Reading the story of Zakir Talukdar indicates his philosophy. They came up in the context before the story. Most importantly, I didn't find the book interesting because I had read most of the stories published here before.

Maybe others will like the book too. But every story here is as good as ever.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.