Jump to ratings and reviews
Rate this book

পারিবারিক কলহ ও প্রতিকার

Rate this book
আলাদা প্রকৃতির, ভিন্ন চিন্তার দুজন মানুষ যখন একই ছাদের নিচে একই কামরায় সহাবস্থান করে তখন মনোমালিন্য, কলহ-বিবাদ হওয়া অতি স্বাভাবিক। পৃথিবীজুড়ে প্রাগৈতিহাসিক কাল থেকে এসব বিষয় তিক্ত সত্যি, অতি সাধারণ অনাকাঙ্ক্ষিত দুর্যোগ। অথচ এই অতি সাধারণ অনুষঙ্গই কখনো কখনো ডেকে আনে অস্বাভাবিক পরিণতি। সামান্য মান-অভিমান বা মন-কষাকষি থেকে শুরু হওয়া বিবাদ একসময় হয়ে ওঠে দুটো জীবনের অনিশ্চিত গন্তব্যের কারণ। আবার পরিবারের সীমিত গণ্ডির জীবনযাপনে আমাদের মুখোমুখি হতে হয় বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়েসহ বিভিন্ন শ্রেণির আলাদা চিন্তাচেতনার মানুষের। অন্তর্দ্বন্দ্ব, কলহ-বিবাদ তাদের সঙ্গেও হয়। পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে মানবজীবনের খুঁটিনাটি সকল সমস্যার সমাধান রয়েছে ইসলামে। পারিবারিক এসব সমস্যা ও সংকটের সর্বোত্তম ব্যবস্থাপত্র সাড়ে চোদ্দশ বছর আগেই ইসলাম মানবজীবনের সামনে প্রস্তাব করেছে। নবিজীবন ও সাহাবিজীবনকে উপলক্ষ করে সেসব সমাধান বিবৃত হয়েছে সহজ ও সরল বয়ানে। চলতি পথে যদি কখনো মনোমালিন্য হয়, যদি কখনো খেই হারায় মেজাজ; কিংবা যদি নেহাত অপছন্দনীয় কাজের মুখোমুখি হতে হয়—কী করণীয় তখন—কুরআন ও সুন্নাহর আলোকে সে কথাগুলোই উঠে এসেছে বক্ষ্যমাণ গ্রন্থটিতে। একজন দরদি মানুষের, একজন চিন্তক ব্যক্তির, সর্বোপরি চলমান পৃথিবীর দুরবস্থা ও সংকট সম্পর্কে সচেতন ও ব্যথিতপ্রাণ একজন প্রাজ্ঞ আলিম শায়খুল ইসলাম বিচারপতি আল্লামা মুফতি মুহাম্মাদ তাকি উসমানির প্রেমময় শব্দবন্ধে উঠে এসেছে পারিবারিক জীবনকে শান্তিময় করা ও দুনিয়া-আখিরাতে সফল হওয়ার অনিন্দ্য-সুন্দর ইসলামি সমাধান। জীবনের এই দুর্বিনীত ঝঞ্ঝায় নাকাল পাঠক বইটি সমাপ্ত করার পর উপলব্ধি করবেন—‘এই বিষয়ে এরচেয়ে ভালো বই আর হয় না’।

104 pages, Unknown Binding

Published January 1, 2019

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (66%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
1 (33%)
Displaying 1 of 1 review
Profile Image for Sirajum Munir Galib.
62 reviews5 followers
December 2, 2020
প্রথমত বই আর বক্তৃতার কালেকশন এক জিনিস নয়৷ এটা তাকী ওসমানীর একটা বক্তৃতার সংগ্রহ যেটা বইয়ের কভারে উল্লেখ করা হয়নি৷ দ্বিতীয়ত এই বক্তৃতাগুলিতে সাধারণ সামাজিক কলহ নিয়ে কথা বলা হয়েছে৷ পারিবারিক কলহের ব্যাপারে এখানে খুব সামান্য একটু আলোচনা করা হয়েছে৷ অথচ নাম দেখে আমি সম্পূর্ণ ভিন্ন বিষয়বস্তু আশা করেছিলাম৷ প্রকাশনা জগতে এটাকে হয়ত তেমন খারাপ চোখে দেখা হয় না, কিন্তু এধরনের প্রতারণা অবশ্যই শরীয়ত বিরোধী৷ এবং আমি জানি না এই বই প্রকাশে তাকী উসমানীর অনুমতি নেয়া হয়েছে কিনা৷
Displaying 1 of 1 review