স্কুলে পড়ে চারটি মেয়ে—অসমসাহসী কালু, কল্পনাপ্রবণ মালু, খেলোয়াড় অথচ ভীতু বুলু আর টুলু (লেখিকা)। ওদের সখ অভিযান ও এডভেঞ্চার। সর্বত্র ওরা রহস্যের সন্ধান পায় ও তার সমাধান করে—তাই ওদের নাম হয়েছে “গোয়েন্দা গণ্ডালু”।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নাতনী, পুণ্যলতার মেয়ে নলিনী কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি. এ. পরীক্ষায় ঈশান স্কলার হ’ন, এম. এ.-তেও তিনি প্রথম স্থান অধিকার করেন। তিনি বিয়ে করেন জীবনানন্দ দাশের ভাই অশোকানন্দকে। অধ্যাপিকার কাজ করার পর তিনি ১৯৪৫-এ ইংল্যান্ডে যান উচ্চশিক্ষার জন্য। পরে দীর্ঘকাল শিক্ষিকা-শিক্ষণ প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উয়েমেন’-এর অধ্যক্ষা ছিলেন। ১৯৬১-তে সত্যজিৎ রায় “সন্দেশ' পুনঃপ্রকাশ করলে তিনি নিয়মিত ছোটদের জন্য লিখতে শুরু করেন। তার লেখা “গোয়েন্দা গণ্ডালু” গল্পের চার স্কুলের ছাত্রী গোয়েন্দার কাহিনী খুব জনপ্রিয় হয়। “সন্দেশ” পত্রিকা পুনঃপ্রকাশের পর থেকেই লেখিকা নিয়মিত ছোটদের জন্য লিখতে শুরু করেন। ১৯৬৩ থেকে তিরিশ বছর তিনি কার্যতঃ “সন্দেশ"-এর নির্বাহী সম্পাদক ছিলেন, যদিও পাকাপাকিভাবে তিনি সম্পাদক হন ১৯৭৪-এ, সরকারী| চাকরি থেকে অবসর গ্রহণের পর। তার লেখা গোয়েন্দা গণ্ডালু রহস্যকাহিনীর জনপ্রিয়তা দেখে তিনি প্রতি বছর “সন্দেশ”-এর শারদীয়া সংখ্যায় গণ্ডালু উপন্যাস লিখতেন। সম্পূর্ণ গণ্ডালু গোয়েন্দা সমগ্রের একটি পিডিএফ।
চারটি স্কুলের মেয়ে কালু, মালু, টুলু ও বুলু একটি বোর্ডিং স্কুলের একই ক্লাসে পড়ে; ও হস্টেলের একই ঘরে থাকে। তারা রহস্য সমাধান করতে ভালোবাসে, আর তারা যেখানেই যায় সেখানেই তারা কোনও রহস্য খুজে বের করে এবং সেটার সমাধান করে।
Nalini Das নলিনী দাশ (1916 - 1993) was a Bengali writer. She was one of the managing editors of the Pioneering Bengali children's magazine Sandesh. Nalini Das created a series about popular female detective group of Bengali literature. The Goenda Gondalu , are story of adventures where four young schoolgirls solve mysteries.
From 1964 till her death in 1993, she was one of the three editors of the Bengali children's magazine Sandesh, which operated out of her home. Along with her elder sister, Kalyani Karlekar, in the 1930s and 1940s she edited a Bengali a women's magazine Meyeder Katha. She wrote a book about the childhood days of her brother Satyajit Ray, Shaat Rajar Dhon Ek Manik. She edited children's books along with Lila Majumdar and Ray.
গন্ডালুর সঙ্গে প্রথম পরিচয় কবে মনে নেই। তবে গন্ডালুরা অর্থাৎ কালু, বুলু, টুলু আর মালু ছিল ছোটবেলার সঙ্গী। গোয়েন্দা কাহিনী হিসেবে নয়, আমাদের টিভি-ইন্টারনেট-ইংরাজিবই বিহীন, শুধু বাংলাবই নির্ভর ছোটবেলায় সে বেশ অ্যাডভেঞ্চার হিসেবে টানত। আর অতিরিক্ত আকর্ষণ ছিল মেয়ে-নির্ভর কাহিনী বলে, আইডেন্টিফাই করতে সুবিধা হত। যেটা সেই সময়ের অনেক ছেলে-প্রধান রহস্য-রোমাঞ্চের গল্পেই পারা যেত না। তবে এসব কি আর তখন বুঝতাম, মোটেই না। তখন খালি বুঝতাম, ভাল লাগে। পেলেই হুমড়ি খেয়ে পড়ি। আর কত কিছু শিখি। সিমলার হিড়িম্বা মন্দিরের কথা তো জেনেই ছিলাম গন্ডালুর গল্প পড়ে। অবশ্য হোস্টেলে থাকা আর বন্ধুদের ও তাদের বাবা-মাদের সঙ্গে বেড়াতে যাওয়ার সুযোগ যে কখনো আমার জীবনে আসবে না সেটাও জানতাম। ফলে একটু যে আঙ্গুর ফল টক লাগত না এমন না - তবে নতুন জিনিস জানার আনন্দে সেটা চাপা পড়ে যেত। কালুর প্রখর বুদ্ধি আর বিশ্লেষণী ক্ষমতা আর মালুর কল্পনাশক্তি বেশ জমিয়ে তুলত। বুলুকে একটু নেকু নেকু লাগলেও অমন বন্ধু আমাদেরও ছিল তো, তাই মেনে নিতে অসুবিধা হত না। খালি টুলুর জন্যে দুঃখ হত। লেখিকা যেন তার কথা বড্ড কম বলেছেন।
তারপর তো বড় হয়ে গেছি। কয়েকবছর আগে বইমেলায় দেখি নতুন ভাবে সেজে হাজির গন্ডালু সমগ্র। হাতে তুলেও পাতা না উল্টেই নামিয়ে রেখে দিলাম। ছোটবেলার চার্ম যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে। কিন্তু তারপর আবার সেদিন যখন হাতে এল, আর লোভ সামলাতে পারলাম না। পাতা উলটে ফেললাম আর জমে গেলাম। মন্দ লাগল না কিন্তু এই বয়সেও পড়তে। আর সেই সঙ্গে উপরি পাওনা, বইএর পাতা উলটোনোর সঙ্গে সঙ্গে নিজের শৈশবেরও স্মৃতি উল্টানোর কাজ চলছিল।
আজকের ছোট থেকে এনিড ব্লাইটন পড়া বাচ্চাদের বা ছোট থেকে টেলিভিশনে বিভিন্ন নলেজ চ্যানেল দেখে বড় হওয়া বাচ্চাদের জন্য এই বই পুরোন জমানার , তবু যে সব বাচ্চার সেই সব অপশন নেই তাদের বইমুখো করতে চাইলে এই বই মন্দ নয়।