Jump to ratings and reviews
Rate this book

ইতিহাসের ছিন্নপত্র ১ম খণ্ড

Rate this book
ইতিহাসবিমুখতা ও রাষ্ট্র-নিয়ামকদের আর্থ-রাজনৈতিক স্বার্থের যুগল গ্রাসে ঘনিয়ে আসে যে গ্রহণ-আঁধার, তা থেকে মুক্তি পেতে ফিরে যেতে হয় অনুদঘাটিত ইতিহাসের দিকে। পুনর্পাঠ অনিবার্য হয়ে ওঠে অতীতের বিতর্কিত প্রশ্নোত্তরের। চোখ ফিরে পড়তে হয় বিতর্কিত ইস্যুর নানান আখ্যান। খুঁজে দেখতে হয় বিরোধের উৎস ও কারণ। ইতিহাসের ছিন্নপত্র আপনার সামনে এক নতুন আয়না তুলে ধরবে; যে আয়না দিয়ে স্পষ্টত অনেককিছু দেখতে পাবেন৷

477 pages, Hardcover

Published August 30, 2020

13 people are currently reading
122 people want to read

About the author

Kai Kaus

3 books6 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
14 (63%)
4 stars
6 (27%)
3 stars
2 (9%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
1 review
June 13, 2021
১০০০টা বই পড়লে যা জানতে পারতাম তা এই এক বই পড়ে জানলাম।
"ঔপনিবেশ শাসন থেকে আজাদী আন্দোলন" যেই ইতিহাস কেউ বলে নাই, যেই ইতিহাস সব সময় আড়ালে ছিল সেই ইতিহাস ই এই বইয়ে।
Profile Image for Tariqul Islam Toja.
15 reviews
April 19, 2021
বাস্তবতার নিরিখে ও সত্য উ‍ৎঘাটনের প্রয়াস নিয়ে বাংলায় খুব বেশি ইতিহাস লিখিত হয়নি। গবেষণা ধর্মী ইতিহাস, সত্যকে আলিঙ্গন করতে খুব কম গবেষকই পেরেছেন। কায় কাউসের "ইতিহাসের ছিন্নপত্র" তেমনি একটি গ্রন্থ যা আপনার চিন্তাকে শানিত করবে, বুদ্ধিদীপ্ত করবে আপনার মননশক্তিকে। মজার ব্যাপার হলো এখানে লেখকের নিজের কিছু লেখা নাই। নিজে কিছু লিখতে গেলে পক্ষপাত দোষে দোষী হবার সম্ভাবনা প্রবল। তাই লেখক সমসাময়িক সকল মূল শারির লেখকের গ্রন্হ থেকে লেখা গুলি সংগ্রহ করেছেন।

এই বই আপনাকে ইতিহাসের এক অমোঘ সত্যের মুখোমুখি আপনাকে করবে। লেখক শুধু যে একই ঘরোনার সাহিত্যিকদের লেখা নিয়েছেন এমনটা নয়। সমসাময়িক সময়ের সকল মতাদর্শের লেখকের লেখা স্হান পেয়েছে এটা। পাঠক হিসাবে যাতে সত্যমিথ্যা আপনিই যাচাই করতে পারেন।

ইতিহাসের এই নতুন ভুবনে (পুরাতন কে নতুন আঙ্গিকে জানা) আপনাকে স্বাগতম।
Profile Image for Naim Hossen.
5 reviews7 followers
February 9, 2021
অসাধারণ একটি ইতিহাসের মাইলফলক।
Profile Image for Abdullah  Al Rakib.
20 reviews2 followers
April 1, 2024
ব্রিটিশ পিরিয়ড, হিন্দুত্ববাদের ভয়ানক থাবা, হিন্দু জমিদারদের অকথ্য, ভয়াবহ জুলুমের শিকার পূর্ব বঙ্গ অর্থাৎ এই বাংলাদেশের মানুষের করুণ পরিণতি, এই পরিণতি থেকে রেহাইয়ের বাহন সাধের পাকিস্তান প্রতিষ্ঠা, মিথ্যা ষড়যন্ত্রের কবলে পড়ে পাকিস্তানি জেনারেলদের হটকারিতা, বাঙালি জাতীয়তাবাদের মিথ্যা আস্ফালন আর ভারতীয় চক্রান্তের ফলে পাকিস্তানের অপমৃত্যু, এসবের এক মিশেল এই বই।



রেফারেন্স ছাড়া লেখক প্রায় কিছুই বলেন নাই এই বইটিতে। বাংলাদেশের বাস্তবতা জানতে আগ্রহী যে কোনো পাঠকের জন্য একটা মাস্ট রিড বই। দ্বিতীয় খণ্ড বের হয়েছে এই বইয়ের।



সবচেয়ে চমকপ্রদ তীক্ষ্ণ অন্তর্ভেদী তথ্যের মাধ্যমে বাঙালির সাধের স্বাধীনতাকে বিশ্লেষণ করেছেন ড. সৈয়দ সাজ্জাদ হোসাইন।
11 reviews1 follower
December 24, 2024
An excellent book on the history of indian subcontinent with focus on East Bengal. From british period leading up to Pakistan period, writer has gathered quite a collection of writing from a variety of authors, thinkers, politicians, activists, government employees etc. He gave an alternative picture of Bengal history from the mainstream narrative.

Sometimes it was boring to go through different short pieces of writing one after another but the content is soo important that I'd say It's worth it. The failed political system, systematic oppression and hatred of Indian hindus are clearly shown here. The complexity of 47 partition was touched.

I recommend the book to anyone interested in the history of Bangladesh.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.