Jump to ratings and reviews

চল

128 pages, Hardcover

First published January 1, 2020

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (5%)
4 stars
17 (24%)
3 stars
29 (42%)
2 stars
13 (18%)
1 star
6 (8%)
Displaying 1 - 9 of 9 reviews
Profile Image for Zara.
2 reviews
February 3, 2026
অন্তিক মাহমুদের “চল” নতুন ধারার লেখনশৈলীতে রচিত একটি গ্রন্থ। ভাষা ও উপস্থাপনায় আধুনিকতার ছাপ স্পষ্ট, যা পাঠকে স্বতন্ত্র অনুভূতি দেয়। তবে সামগ্রিকভাবে বইটি খুব অসাধারণ না হলেও এর ভাবনা ও নির্মাণে একটি আলাদা আকর্ষণ রয়েছে। সংক্ষিপ্ত অথচ ভিন্ন স্বাদের কিছু পড়তে চাইলে বইটি মন্দ নয়।
Profile Image for Propa.
80 reviews11 followers
June 24, 2021
লেখক মাত্রই পাঠককে একটা গল্প শোনাতে চান।যে গল্প লেখকের ভাবনাকে পৌঁছে দিবে পাঠকের কাছে।
'চল' বইটিতে অন্তিক মাহমুদ তেমনি একটা গল্প শোনাতে চেয়েছেন পাঠককে কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে।

এবছর বইমেলায় প্রকাশিত হওয়া বইগুলোর মধ্যে থেকে আপনি 'চল' বইটিকে আলাদা করে রাখতে পারেন,কারণ এই বইটি লেখা হয়েছে "বাটারফ্লাই ইফেক্ট" ব্যবহার করে।আমার জানামতে,বাংলাদেশে বই নিয়ে এই ধরণের এক্সপেরিমেন্ট এই প্রথম।
"বাটারফ্লাই ইফেক্ট" কি? মূলত এটা এমন একটা সিচ্যুয়েশন ক্রিয়েট করবে,যেখানে বইয়ের কাহিনী নির্ধারণ করবে পাঠকের নিজস্ব সিদ্ধান্ত।যেমন-বইটির কিছু কিছু চ্যাপ্টার শেষে আপনাকে কিছু অপশন দেওয়া হবে।সেই অপশন আপনাকে সাহায্য করবে গল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।আপনার ডিসিশন গল্পে প্রভাব ফেলবে।বলতে গেলে আপনার সিদ্ধান্তই গল্পের বিভিন্ন এন্ডিং আনতে সক্ষম।
যারা কম্পিউটার গেমিং করেন,তারা সম্ভবত এই ইফেক্টটার সাথে পরিচিত হয়ে থাকবেন।কিন্তু কোন বইয়ের পাঠকের কাছে এই অভিজ্ঞতা একেবারেই নতুন।চিরাচয়িত নিয়মমতে, লেখকের হাতেই থাকে গল্পের নিয়ন্ত্রণ।কিন্তু 'চল' সেই প্রথা ভেঙ্গে জেগে উঠা একটি গল্প,যেখানে পাঠক প্রথমবারের মত অনুভব করতে পারবেন গল্পের চরিত্রদের নিয়ন্ত্রণ তার হাতেও কিছুটা রয়েছে।আমার মত এই অভিজ্ঞতার সাক্ষী হওয়ার লোভ যদি কিছুটা আপনারো জেগে থাকে,তাহলে পড়ে ফেলতে পারেন অন্তিক মাহমুদের 'চল' বইটি।

আপাদত বইয়ের কাহিনী নিয়ে কোন স্পয়লার দিতে চাচ্ছি না। আপনার আশেপাশের মানুষদের দ্বারা জীবন ঠিক কতটা প্রভাবিত হতে পারে,কতটা বদলে যেতে পারে জীবনের মোড়,তার গল্পই অন্তিক মাহমুদ বলতে চেয়েছেন 'চল' বইটিতে।
'চল' বইটি আমার কাছে ছিল একটা নতুন অভিজ্ঞতা।
বাংলাদেশে বই নিয়ে এমন আরো অনেক নতুন নতুন ভাবনা আসুক।❤
22 reviews29 followers
July 3, 2021
দিনশেষে বাস্তবতার কাছে সবাই হেরে যায়। আমরা বুঝতে পারি না আমাদের জীবনে কার প্রভাব কতটুকু। দিন শেষে দেখা যায় আমাদের চেনা-জানা মানুষ গুলো ই আমাদের জীবনে প্রভাব ফেলে। যেকোনো এক মুহূর্তে যার থাকার কথাই না তার জন্যই হয়তো বা গল্প নিচ্ছে বড় কোন মোড় অথবা নতুন কোনো গল্পের।

গল্পটা এগোবে আপনার সিদ্ধান্তের উপর ভিত্তি করে। কিছু কিছু চ্যাপ্টার স্বাভাবিকভাবেই শেষ হয়েছে, কিছু কিছু চ্যাপ্টারের শেষে আপনাকে কয়েকটি অপশন দেয়া হবে। সে অপশন আপনাকে সাহায্য করবে গল্পটি এগিয়ে নেয়ার জন্য। আপনার ডিসিশন গল্পে প্রভাব ফেলবে। বলতে গেলে আপনার সিদ্ধান্তই গল্পের বিভিন্ন এন্ডিং আনতে সক্ষম।
আপনি কোন অপশনটি সিলেক্ট করবেন তার ওপর নির্ভর করবে গল্পের চমক। এক্ষেত্রে অন্তিক মাহমুদ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমি কিছুটা অবাক হয়েছি, মনে হয় বাংলায় এরকম গল্প এটাই প্রথম।

গল্পে ভার্সিটি পড়ুয়া এক ঝাঁক বন্ধু দলের জীবন চক্র কে ফুটিয়ে তোলা হয়েছে। পাঁচজন বন্ধুর মধ্যে দুজনেই ছিল মাদক ব্যবসার সাথে জড়িত। এক সময় ট্র্যাপে পড়ে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে নিরীহ মেয়ে মালীহা যে গল্পের প্রধান চরিত্র যাকে ঘিরে গল্পটি গড়ে ওঠে। এরপর থেকে ঘটতে থাকে এক একটি বিস্ময়কর ঘটনা।

'আপনার সিদ্ধান্ত,
আপনার গল্প ।'

Happy learning. Be happy, spread happiness.
Profile Image for TNA Paperbacks.
81 reviews1 follower
May 15, 2024
Worth reading? - Definitely!
Storyline- ⭐⭐⭐⭐
Setup- ⭐⭐⭐⭐⭐
Writing style- ⭐⭐

Antik Mahmud should work on his Bangla writing. It doesn't bother in videos. But in written form language matters, at least for me.
Otherwise, the storyline was so good as always. Also, appreciating the unique gaming style setup for the book.
Profile Image for Mirae Reads.
30 reviews
August 14, 2024
এটা আমার অন্তিক মাহমুদের পড়া একমাত্র বই। এরকম বই আমি আগে কখনো করিনি যেগুলোতে চয়েজ ম্যাটার করে। তাই এটার রাইটিং আমাদের আইডিয়া জানা এবং সেই অনুসারে একেকটা ধাপ এগিয়ে যাওয়ার যে আইডিয়াটা সেটা অনেক ভালো লেগেছে। এছাড়া প্লটটা যদিও তেমন শক্ত নয়, তবুও সুন্দর করে সাজিয়ে লেখার জন্য অভিবাদন।
Profile Image for Akash.
460 reviews190 followers
August 16, 2022
যতটা আশা করেছিলাম ততটা ভালো লাগেনি।
Profile Image for Solaniya Cottage.
52 reviews
March 20, 2024
চল কোন আমলে বই না । গল্প একটাই , এটা শুধু বুঝতে পারবে আমাদের মত পাগল পাঠকরা। যারা কিনা ধৈর্য ধরে পুরা সবগুলা সিদ্ধান্ত পড়বে। 😌😌😌
Displaying 1 - 9 of 9 reviews