এই বইয়ের রিভিউ হয়না, হওয়া সম্ভব না! এরকম প্রতিভাবান লেখকরা আছেন বলেই আমার ভাষাটা এখনো বেঁচে আছে। ইংরেজি মিডিয়াম এখনো মেরে ফেলতে পারেনি আমার বাংলাকে। আপনি ব্যাটিং করে যান, প্রীতম বাবু, আমরা আছি।
কি নেই এই বইএ, কবিতা আছে, গল্প আছে, উপন্যাস আছে, নাটক ও আছে। আর আছে অন্তমিল, শুধু আছে বললে ঠিক বলা হবেনা, এতে অন্তমিল ছাড়া কিছু নেই। লেখকের যে প্রতিভা আগেও দেখেছি ছিরিছাঁদে, পাঁচমুরোর পঞ্চাননমঙ্গলে তা আবার দেখলাম। আর কবিতা গুলিতে আধুনিক কবিদের বলে বলে গোল দিয়েছেন। অনুপ্রাসের এত ব্যাপক ব্যাবহার আগে দেখিনি। এক কথায় অনবদ্য। আর রামায়ণ, মহাভারতের যে আধুনিক আখ্যান তা মনমুগ্ধ করেছে। পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম।