মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কবিতাকে যিনি দিয়েছিলেন আধুনিকতার স্বাদ। হিসাব করে টাকা খরচ করতেন না কোনোদিনই। পকেটের টাকা তাঁর বাসি হত না। অথচ তাঁকেই দিনের পর দিন শুধু জল খেয়ে কাটাতে হয়েছে। সামান্য টাকার জন্য হয়েছেন চরম অপমানিত। চার সন্তান্সহ রেবেকাকে ফেলে এসেছেন মাদ্রাজে আবার তিনিই হেনরিয়েটার মৃত্যুর পর আর বাঁচতে চাননি। অদ্ভুত এক পাগলামো তাঁর জীবনের প্রতিটি অধ্যায়কে নিয়ন্ত্রণ করে গেছে নিয়তির মতো। মহাকবি মাইকেলের জীবননির্ভর সাড়ে বারোশো পাতার সুবৃহৎ উপন্যাস 'মধুময় তামরস'।