What do you think?


তেপান্তরের সাঁকো
৮টি গল্পের সংকলন এই গ্রন্থটি। গল্পগুলো হলো:
• খাঁচা ও অচিন পাখি
• মেঘসাঁতার
• শেরশাহ্ ও তার অমোঘ পরিণতি
• ডলফিন গলির কুকুরবাহিনী
• অপুর ধর্মটিচার
• স্মৃতিস্তম্ভ কিংবা এলেমানের লেজ
• আকাশমুখী
• তেপান্তরের সাঁকো
• খাঁচা ও অচিন পাখি
• মেঘসাঁতার
• শেরশাহ্ ও তার অমোঘ পরিণতি
• ডলফিন গলির কুকুরবাহিনী
• অপুর ধর্মটিচার
• স্মৃতিস্তম্ভ কিংবা এলেমানের লেজ
• আকাশমুখী
• তেপান্তরের সাঁকো
96 pages, Hardcover
First published February 1, 2001
About the author
Wasi Ahmed
27 books24 followersওয়াসি আহমেদের জন্ম ১৯৫৪ সালে, সিলেট শহরের নাইওরপুলে। স্কুলের পাঠ বৃহত্তর সিলেটের নানা জায়গায়। পরবর্তী শিক্ষাজীবন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কবিতা দিয়ে লেখালেখির শুরু। ছাত্রাবস্থায় প্রকাশিত কবিতা সংকলন ‘শবযাত্রী স্বজন’। কথাসাহিত্যে, বিশেষত গল্পে, মনোনিবেশ আশির দশকে। প্রথম গল্প সংকলন ‘ছায়াদণ্ডি ও অন্যান্য’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। পুস্তকাকারে প্রথম উপন্যাস ‘মেঘপাহাড়’ প্রকাশ পায় ২০০০ সালে। সরকারি চাকরিজীবী হিসেবে কূটনীতিকের দায়িত্ব পালনসহ কাজ করেছেন আন্তর্জাতিক বাণিজ্যের নানা অঙ্গনে। লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ দেশের প্রায় সব প্রধান সাহিত্য পুরস্কার।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
January 29, 2022
ওয়াসি আহমেদের গল্পের ভাষা মৃদু মন্থর শীতের হিম হাওয়ার মতো, আপাতত তীব্র না হলে ও একটা সময় মনকে ঘূর্ণিপাকে পেঁচিয়ে একদম ঠান্ডা বরফ বানিয়ে ফেলে। কি নিয়ে গল্প অর্থাৎ আসল গল্পটি কি সেটা উহ্য থাকে, প্রধান হয়ে উঠে গল্পের ধীরে ধীরে গল্প হতে থাকা। ওয়াসি আহমেদের ' তেপান্তরের সাঁকো'র প্রত্যেকটি গল্পই এমন। নিরাসক্ত ভঙ্গিতে গল্প শুরু হয়, আস্তে আস্তে ভাষার মিহিসূতোয় বুনা হয় কাহিনী।পড়বার সময় তেমন বিশেষ কিছু মনে হয়না কিন্তু শেষ হবার পর পাঠকের অবচেতনে পুরো গল্পটির একটা দ্যোতনা থেকে যায়। ওয়াসি আহমেদের গল্পের ভূবনে প্রথম পদক্ষেপ ভালোভাবেই হলো।
January 25, 2023
উনার ছোট গল্প আমি যতই পড়ছি, ততই আরো বেশি আবিষ্কার করছি উনাকে এবং ইচ্ছে জাগছে উনাকে আরো আবিষ্কার করার উনার ছোটগল্প দিয়ে। কারণ উনার ছোটগল্প টপিক নির্ধারণ করা, আর গল্প বলার পথ বা ধরণ বেশ অনন্য মনে হলো! আরো মনে হলো উনি গল্প বলার ধরণ এবং গল্পে অনেক বেশি মনোযোগ দেন। তবে উনার লেখার স্টাইল বেশ গতিশীল লাগলো, পড়ার সময় ঐ গল্পটা মনোযোগ ধরে রাখছিলো। অর্থাৎ, লেখার স্টাইল পাঠককে ধরে রাখার মতো।
কিন্তু এটা বলতে চাই যে, উনি ক্রিমিনালি আন্ডাররেটেড!
উনার ছোটগল্প আর 'বরফকল' পড়ে মনে হলো উনি আরো বেশি পাঠক-প্রিয়তা, পাঠকের মনোযোগ ডিজার্ভ করেন। নির্দিষ্ট কিছু পাঠক ছাড়া সেভাবে কেউ উনার বইগুলো খুঁজে খুঁজে পড়তে দেখিনি।।
(এসব অনেক পাঠক ই জানেন, তবুও কেন বললাম জানিনা কথাগুলো, ইচ্ছে হলো হঠাৎ আরকি। আমাদের দেশে উনি ছাড়াও অনেক এমন আন্ডাররেটেড লেখক আছেন। আফসোস আরকি!)
কিন্তু এটা বলতে চাই যে, উনি ক্রিমিনালি আন্ডাররেটেড!
উনার ছোটগল্প আর 'বরফকল' পড়ে মনে হলো উনি আরো বেশি পাঠক-প্রিয়তা, পাঠকের মনোযোগ ডিজার্ভ করেন। নির্দিষ্ট কিছু পাঠক ছাড়া সেভাবে কেউ উনার বইগুলো খুঁজে খুঁজে পড়তে দেখিনি।।
(এসব অনেক পাঠক ই জানেন, তবুও কেন বললাম জানিনা কথাগুলো, ইচ্ছে হলো হঠাৎ আরকি। আমাদের দেশে উনি ছাড়াও অনেক এমন আন্ডাররেটেড লেখক আছেন। আফসোস আরকি!)
February 21, 2021
কেন বলা হয় ওয়াসি আহমেদের মূল শক্তির জায়গা ছোটগল্প এবং লেখক নিজেই-বা কেন নিজেকে গল্পকার পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন; এ দুই প্রশ্নের উত্তর পেয়েছি ‘তেপান্তরের সাঁকো’ পড়ে। এর আগে যে ওয়াসি আহমেদের গল্প পড়িনি তা নয়, পড়েছি, তবে তা যৎসামান্য, আর তাতে যা হয়েছে—লেখকের গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটি ধরা সম্ভব হয়নি। কেননা, শব্দের সংখ্যা বেঁধে দেওয়া পত্রিকার সাহিত্য পাতা বা ম্যাগাজিনে ওয়াসি আহমেদের গল্পের সবচেয়ে শক্তিশালী দিক ডিটেইলের কাজ চোখে পড়েনি। আর শুধু ডিটেইল কেন, বাকি সবদিক বিবেচনায়ও এ গল্পগ্রন্থের প্রতিটি গল্পকেই উৎকৃষ্ট গল্পের উদাহরণ হিসেবে দাঁড় করানো যায়।
গুডরিডস ব্যবহারকারীদের কাছে ওয়াসি আহমেদের মতো একজন লেখক তেমন পরিচিত নন, এ ব্যাপারটা দুঃখজনক। বইয়ের প্রথম মুদ্রণ আজ ২০ বছরেও শেষ হয়নি এ ব্যাপারটা না-হয় বাদই দিলাম।
গুডরিডস ব্যবহারকারীদের কাছে ওয়াসি আহমেদের মতো একজন লেখক তেমন পরিচিত নন, এ ব্যাপারটা দুঃখজনক। বইয়ের প্রথম মুদ্রণ আজ ২০ বছরেও শেষ হয়নি এ ব্যাপারটা না-হয় বাদই দিলাম।
November 12, 2024
গল্পের মধ্যে জোর করে গভীরতা আনতে গিয়ে গল্পগুলো তার ভিত্তি হারিয়েছে বলে মনে হলো।
Read
September 20, 2023ওয়াসি আহমেদ শব্দ দিয়ে যে জগত তৈরী তা চমৎকার। তার লেখার সাথে প্রথম পরিচয় "বরফকল" এর মধ্য দিয়ে। সেখানে তিনি রীতিমত মুগ্ধ করেছেন আমায়। এবারে ছোটগল্প পড়তে গিয়ে খেয়াল করলাম উনার লেখা এতোটাই জীবন্ত যে প্রায় পঁচিশ বছর আগের গল্পগুলোও মনে হয় এই গত মাসে লিখা। "খাঁচা ও অচিন পাখি" এবং "শেরশাহ ও তার অমোঘ পরিণতি" গল্প দুটো সবচেয়ে ভালো লাগল।
Displaying 1 - 5 of 5 reviews






