What do you think?
Rate this book


215 pages, Hardcover
First published May 1, 1996

ঈশ্বর সৃষ্টি করলেন আশ্চর্য সুন্দর এক পৃথিবী।

বিশালাকার জাহাজ দেখে বুঝতে পারার কথা এটা কিসের ছবি। অন্য কোন ছবি না দিলেও এটা আমি দিতামই। যে কটা প্রাণি আছে সবগুলোর দিকে খেয়াল করেছ?

যাকোব স্বর্গদূতদের এবং ঈশ্বরকে স্বপ্নে দেখছেন। যাকোব অব্রাহামের নাতি।

বিশ্বাস করেই ইস্রায়েলেরা শুকনা মাটির উপর দিয়ে হেঁটে যাবার মত করে লোহিত সাগর পার হয়েছিল কিন্তু মিসরীয়রা তা করতে গিয়ে ডুবে মরল। (ইব্রীয় ১১ঃ২৯)

খুব ছোটবেলা থেকেই এটার সাথে পরিচিত, মানে এই সিম্বলের সাথে। মানে বুঝতাম না তখন। সম্ভবত ড্যান ব্রাউনের বই পড়েই জেনেছিলাম। লাঠিতে জড়ানো পিতলের সাপ হাতে মোশি।

রাজ্য জয় করতে হবে, তারজন্য দরকার দক্ষ সৈন্য। যারা আরাম-আয়েশে, সময় নিয়ে পানি পান করছে তারা কি সৈন্য হওয়ার উপযুক্ত?

পিচ্চি দায়ূদ বিশালাকার এবং শক্তিশালী গলিয়াৎকে প্রভুর নামে মেরে ফেললেন এবং জয়ী করলেন ইস্রায়েলদের।

আগুনের ঘোড়া, আগুনের রথে করে স্বর্গে চলে যাচ্ছেন এলিয়। (শলোমনের পরের প্রফেট এলিয়)

গান গেয়ে কি একদল সৈন্যকে যুদ্ধে পরাজয় করা যায়?

যিশাইয় দেখেছিলেন প্রভুকে : তিনি রাজকীয় পোশাকে বসে আছে সিংহাসনে। তাঁর উপরে ছিল স্বর্গীয় প্রাণীরা, যাদের ছয়টি করে ডানা ছিল।

কুমারী মেরির গর্ভে গোয়ালঘরে জন্ম নিলেন যীশু। শুরু হল new testament

অলৌকিকতা : জলকে করলেন আঙুরের রস। উদ্ধার করলেন কনে পক্ষকে।

শান্ত হও, স্থির হও বলতেই থেমে গেল প্রচন্ড ঝড়।

গাধার পিঠে করে যিরুশালেমে আসলেন যীশু। মৃত্যুকে বরণ করে নিতেই কি?

শিষ্যরা স্তব্দ হয়ে চেয়ে আছে আকাশের দিকে। স্বর্গে গমন করছেন যীশু।

বইয়ের শেষ ছবি। যোহন (বারো হন শিষ্যের একজন) দেখছেন যে নতুন যিরুশালেম স্বর্গ থেকে নেমে আসছে।
১। কে হবাকে প্রলোভনে ফেলেছিল?
২। আদম এবং হবা কেন ঈশ্বরের কাছ থেকে পালিয়ে গিয়েছিল?
৩। কে আদম এবং হবাকে বাগান থেকে বের করে দিলেন?