Jump to ratings and reviews
Rate this book

ইমাম আবু হানিফা (রা.) জীবন ও কর্ম

Rate this book

168 pages, Paperback

Published January 1, 2020

1 person is currently reading
23 people want to read

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
12 (50%)
4 stars
8 (33%)
3 stars
4 (16%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Nadia.
9 reviews28 followers
July 11, 2022
বইটিতে আবু হানিফার (রহি.) ইমাম আবু হানিফা হয়ে উঠার গল্প উঠে এসেছে৷ তার জীবন,কর্ম, গুণ, কষ্টের দিনগুলোর উপাখ্যান মুটামুটি সবকিছুই লেখক কভার করার চেষ্টা করেছেন। তিনি মূলত লোকমুখে প্রচলিত ঘটনা  এড়িয়ে গিয়ে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত ঘটনাকে স্থান দেওয়ার চেষ্টা করেছেন৷

বর্ণনাভঙ্গির কথা যদি বলি খুব  বিশেষ কিছু উল্লেখ করার মতো নেই, একদমই সাদামাটা। তবে সত্যি বলতে আমি তাঁর জীবন থেকে এমন কিছু শিখেছি যা আমার জন্য একটা শিক্ষা।

এছাড়া ইমাম আবু হানিফার প্রতি আনিত বহুল প্রচলিত কিছু অভিযোগ এর খন্ডনও করা হয়েছে।যেমন- তিনি হাদিস জানতেন কি না? তিনি মুরজিয়া ছিলেন কিনা? ইত্যাদি ইত্যাদি।

বর্ণনাভঙ্গিটা আরো কিছুটা আকর্ষণীয় হলে আরো ভালো লাগত৷

রেটিং: ৩.৮/৫
Profile Image for Fahad Ahammed.
387 reviews45 followers
July 16, 2022
কালের ঘূর্ণাবর্তে সবকিছুর পালাবদল ঘটছে। পরিবর্তন আসছে জীবনের রূপ ও রঙে। সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন চিন্তা এসে গ্রাস করে পুরোনো চিন্তার জগৎ। এভাবেই চলছে গ্রহণ বর্জনের নিরন্তর চক্র। উম্মাহর এই মহান ইমাম ও ফকিহকে সময়ের এই চক্র স্পর্শ করতে পারেনি।

"যে ব্যক্তি নিজেকে মূল্যায়ন করে, তার কাছে পার্থিব বিত্ত-বৈভর ও জাগতিক দুঃখ-দুর্দশা তুচ্ছ মনে হয়"
- ইমাম আবু হানিফা রাহিঃ

Profile Image for Muhammad Nurullah.
11 reviews1 follower
January 29, 2023
ইমাম আবু হানিফার (রা.) জীবনি নিয়ে হাজারো পৃষ্টা রচিত হয়েছে । তার মধ্য থেকে বিশুদ্ধ বর্ণনাগুলোকে যাচাই-বাছাই করে সেগুলো সংকলন করেছেন। কাজটা বেশ কষ্টসাধ্য। তাই লেখককে ধন্যবাদ দিতে হয়।
ইমাম সিরিজের মধ্যে এটা প্রথম। এরপরে আরো 5টি পুস্তক রয়েছে। সংক্ষিপ্ত আকারে বড় বড় আলেমদের জীবনী জানতে এই বইগুলো খুবই প্রয়োজন।
Profile Image for Shahed Hossain Sohan.
13 reviews1 follower
January 22, 2024
সমকালীন প্রকাশনার ইমাম সিরিজের প্রথম বই। ১৬৩ পৃষ্ঠার ক্ষুদ্র বইটি ইমাম আবু হানিফার (রা) জীবনী বিশ্লেষণে অপ্রতুল মনে হতে পারে। কিন্তু বইটি এই ছোট পরিসরেও অঢেল তথ্যবহুল। বর্ণনা ভঙ্গি কিছু ক্ষেত্রে ঘটনাপ্রবাহ নির্ভর, আবার কিছু জায়গায় পুরোদস্তুর অ্যাকাডেমিক। ছোট বই হলেও একটানা পড়তে কষ্ট হয়ে যায়।
Profile Image for Rasel Khan.
170 reviews8 followers
February 15, 2023
ইমাম আবু হানিফা রহ. ছিলেন ফিকহ শাস্ত্রের পন্ডিত। ফিতনার যুগে অসংখ্য সমস্যার সমাধান দিয়েছিলেন তিনি। তাঁর জীবনের শেষ দিনগুলো কেটেছে শাসকের অত্যাচার সহ্য করে৷ তাঁর জীবনের বিভিন্ন দিক সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা হয়েছে বইটিতে।
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.