Jump to ratings and reviews

বিস্ময়ে ববিতা

168 pages, Hardcover

Published March 1, 2021

Loading...
Loading...

About the author

Sajjad Hussain

10 books1 follower

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (20%)
3 stars
3 (60%)
2 stars
1 (20%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Ahmed Aziz.
417 reviews71 followers
April 9, 2021
আসল রেটিং ৩.৫। বাংলাদেশের যে কয়েকজন নায়িকাকে নিয়ে আমার মুগ্ধতা কাজ করে তাদের মধ্যে ববিতা এক নাম্বারে। এই অসাধারণ সুন্দরী দুর্দান্ত অভিনেত্রীর জীবনের কাহিনি নিয়েই এই বই। জহির রায়হানের হাত ধরে শুরু, এরপর একে একে সত্যজিৎ রায়ের "অশনি সংকেত", আমজাদ হোসেনের " গোলাপি এখন ট্রেনে", সুভাষ দত্তের "অরুণোদয়ের অগ্নিসাক্ষী", " স্বরলিপি", "আলোর মিছিল", " বসুন্ধরা" কত সব অসাধারণ মুভির কাহিনি, মুভির পিছনের মানুষদের কাহিনি, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের কাহিনি, বিখ্যাত মানুষের অসাধারণ ব্যক্তিজীবনের গল্প, এ যেন বাংলাদেশের চলচিত্রের এক সোনালী যুগের আখ্যান। এর পাশাপাশি ববিতার বাবা, মা, বোন, জামাই, সন্তান, প্রেম, তার নায়কেরা সবাই এসেছে ঘুরেফিরে ববিতার নিজের ভাষায়। বাড়তি পাওনা ববিতার অসাধারণ সুন্দর কিছু ছবি। লেখকের নিজের লেখা অতিরিক্ত আবেগপ্রবণ কথাবার্তা ভালো লাগে নি।
Profile Image for Mahrufa Mery.
218 reviews117 followers
November 12, 2022
আমার সবচেয়ে মুগ্ধতার নায়িকা ববিতার ক্যারিয়ার নিয়ে জানা যাবে তার জবানিতেই, ব্যক্তি ববিতার চিন্তাধারাও কিছু বোঝা যাবে তবে ব্যক্তিজীবনের শুরু থেকে শেষ জানা যাবেনা।

লেখনি অত সাবলীল লাগেনি কিছু জায়গায় মাত্রাতিরিক্ত ব্যক্তি মুগ্ধতা দেখা গেছে, এটা লেখকের দোষ।
Profile Image for Saima  Taher  Shovon.
537 reviews228 followers
December 17, 2025
এই বই নিয়ে আমার আশাভরসা বোধহয় একটু বেশিই ছিলো।ববিতাকে চিনেছি
খুব বেশিদিন হয়নি। চেনা মানে ভালো মতোন চেনা। সিনেমা তো সেই
ছোট থেকেই দেখা হয়,কিন্তু দেখলেই সেটার গভীরতা বুঝতে পারা যায়না৷ নতুন করে
যখন শিল্পী, শিল্পকে চেনা শুরু করি, তখন দেখেছি-অশনি সংকেত -। এটা বলা বাহুল্য
যে বিভূতিভূষণের লেখা বলে এই সিনেমার প্রতি আমার আলাদা অনুরাগ এমনিতেই
ছিলো।এটা, রামের সুমতি, দীপু নাম্বার টু, আলোর মিছিল(এটা দেখতে কিন্তু কষ্ট হয়েছে,
যে প্রিন্ট দেখেছিলাম সেটা খুব বাজে) এগুলোতে যেনো অন্যরকম সাবলীলতা লক্ষ্য
করলাম। অন্যরকম বলা উচিত হবেনা, ঠিক যেমন সাবলীলভাবে অভিনয় করলে বাস্তব
মনে হয়, ঠিক তেমন। আর একবার কোথাও তার একটা ইন্টারভিউ দেখেছিলাম, ও হ্যাঁ!
চ্যানেল আই-তে।শাইখ সিরাজ তার ছাদকৃষি নিয়ে একটা এপিসোড করেছিলেন, সেটা।
এতো ভালো লেগেছিলো! আর জেনেছিলাম "অশনি সংকেত" এর যে কপি পত্রভারতী
থেকে প্রকাশ করা হয়েছে, সেখান থেকে। তবে সেখানের সাক্ষাৎকার নিয়েছিলো
মাজহারুল ইসলাম। এই বইয়ের কিছু কিছু অংশের সাথে সেটার মিল আছে।কিন্তু
সে সাক্ষাৎকারের লেখনী ভালো। এখানে লেখক অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়ে
বেশি বেশি করে ফেলেছেন।লেখার ধরনও আমার সাথে জমেনি ঠিক। এখানে বেশি
সময় অশনি সংকেতেই দেয়া হয়েছে। কিন্তু শুধু এটার জন্য আমি ওই মাজহারুল ইসলামের
লেখাটা পড়েই সাধ মিটিয়ে নিতে পারবো। আবার ওটা বাহুল্য বর্জিত, পড়তেও আরাম।
ব্যক্তিমুগ্ধতা থাকবে ভূমিকার অংশে। লেখাতে অতিরিক্ত এই দেখাতে গেলে পুরো পড়াটাই
নষ্ট হয়।
Profile Image for Parvez Alam.
332 reviews15 followers
August 2, 2024
রেটিং ৩.৫ কিন্তু বইটা আমার তৃষ্ণা মিটাতে পারেনি, এমন একটা বই হবার দরকার ছিলো ২৫০-৩০০ পেজের। এইখানে মূলত ববিতার সিনেমা নিয়ে কথা হয়েছে বিশেষ করে সত্যজিৎ রায়ের "অশনি সংকেত" কে নিয়ে। ব্যাক্তি জীবন নিয়ে অনেক কিছু অজানা রয়ে গেলো।
Displaying 1 - 4 of 4 reviews