Jump to ratings and reviews
Rate this book

ইকিগাই

Rate this book

134 pages, Hardcover

Published January 1, 2021

3 people are currently reading
11 people want to read

About the author

Héctor García

21 books1,503 followers
I'm the author of several Japanese culture books: The Magic of Japan, Ikigai the Japanese Secret for a Long and Happy Life, The Book of Ichigo Ichie, Shinrinyoku, The Ikigai Journey and A Geek in Japan.

I LOVE reading and writing.

Autor de los libros sobre cultura japonesa: La Magia de Japón, Ikigai, Ichigo Ichie, Shinrinyoku, Un Geek en Japón.

http://amazon.com/author/hectorgarcia

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (43%)
4 stars
6 (37%)
3 stars
3 (18%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Tama Rashid.
35 reviews26 followers
April 23, 2021
"ইকিগাই" বই নিয়ে কিছু কথা :

•• বইটা পড়ার ইচ্ছা এক বছর ধরেই ছিল | তবে , এই বই ইংরেজিতে পড়ার মন বসছিলো না | অনেক বার কিনতে গিয়েও কেনা হয় নাই | বাতিঘরে বইটা হাতে নিয়েই রেখে দিয়েছিলাম অনেকবার |

•• এই বইয়ের বেশ কিছু ট্রান্সলেশন চোখে পড়লেও গুণগত মান নিয়ে চিন্তায় ছিলাম | শেষ পর্যন্ত এই লেখকের ট্রান্সলেশনটা ভালো লেগেছে | এমনিও আমার চোখে আদর্শ প্রকাশনীর মোটামোটি সব বই প্রশংসনীয় |

•• লেখকের ট্রান্সলেশনের হাত পাকা | বেশ কিছু মৌলিক বই গুলার লেখার ধরণ ট্রান্সলেশনের মতো | আবার ট্রান্সলেটেড বেশিরভাগ বই এর লেখা অদ্ভুত | সে হিসাবে এই লেখকের ট্রান্সলেশন এতো সুন্দর যে পড়তে মোটেও খারাপ লাগছে না | উল্টো মনোযোগ আটকে ছিল |

•• এটা আমার পড়া দ্বিতীয় ট্রান্সলেটেড বই | ট্রান্সলেশন আমার কাছে মৌলিক বইয়ের চেয়েও কঠিন লাগে লেখা | কেননা আমি একটা বই সম্প্রতি অনুবাদ করছি " ২১ দিনের কমিউনিকেশন চ্যালেঞ্জ"| তবে , এই বই পড়ার পর আমি লেখককে অনুরোধ করবো আরো কিছু বই অনুবাদ করার জন্য |

•• ইকিগাই বইটা আসলেও অদ্ভুত ভালো রকমের একটা অবশ্যই পড়তে হবে টাইপ বই | জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য নিয়ে লেখা বইটি |

•• ইকিগাই কি , কেন ইকিগাই খুঁজে বের করা উচিত , কিভাবে সুস্বাস্থ অর্জন করবেন এমন চমৎকার কিছু বিষয় নিয়ে বইটা রচিত |

•• বইটাতে বেশ কিছু মানুষের ইন্টারভিউ আছে যা তাদের জীবন থেকে নেয়া গল্প | সেগুলো পড়লে আপনি ইকিগাই এর প্রয়োজনীয়তা বুঝতে পারবেন |


সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তুলে ধরার চেষ্টা করেছি | বইটা পড়লে আপনাদের অন্যরকম লাগতেও
পারে |


আপনারা চাইলে আমার লেখা "কর্পোরেট হিরো" বইটি পড়তে পারেন |
Profile Image for নাসিমা জিতু.
37 reviews
October 8, 2022
বইটির বাংলাদেশি অনুবাদক ইউসুফ মুন্না।
বইটি পড়ে জাপানিদের জীবনযাপন সম্পর্কে এমন কিছু জেনেছি যে, অবাক না হয়ে পারলাম না।
ইকিগাই বইটির নামের নিচেই লেখা আছে, “ জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য” বইটার নাম দেখেই ধারণা করা যায়, বইটার বিষয় কী? আর এই নামই আমাকে বইটা পড়তে বাধ্য করেছে, শুধু জাপানি নামটা দেখেই।
জাপান সূর্যোদয়ের দেশ। জাপানকে অনেকেই আবার ভদ্রলোকের দেশ বলে থাকেন। বই ও পত্র-পত্রিকায় পড়েছি,” জাপানের মানুষ প্রচুর পরিশ্রমী। তারা দীর্ঘদিন বেঁচে থাকে।“ তাই জাপান সম্পর্কে জানার আগ্রহ মেটাতেই এই বইটি পড়া। পড়তে গিয়ে এমন কিছু জানলাম, তা চিরদিন মনে রাখা ও অনুসরণের যোগ্য।
ইকিগাই বইটিতে জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের মূলে কী আছে?- এই প্রশ্নটির উত্তরই লেখক তুলে ধরেছেন। বইটি থেকে আমাদের সকলেরই শেখার বা জানার অনেক কিছু আছে। আমি আমার মতে, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরলাম-
• জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের মূলে রয়েছে রহস্যময় শব্দ ইকিগাই। ইকিগাই শব্দটির ভাবার্থ হলো,’ব্যস্ততার আনন্দ।‘
• জাপানের ওকিনাওয়া নামের একটি দ্বীপের প্রতি ১ লাখ লোকের মধ্যে ২৪ জন লোকের বয়স ১০০ শ’র বেশি।
• বিদ্বেষ নয়, ভ্রাতৃত্ব জাপানিদের বেঁচে থাকার অন্যতম মূলমন্ত্র
• জাপানিরা দলগত হয়ে কাজ করতে পছন্দ করে।
• বন্ধুত্বের পরিচর্যা, পরিমিত বিশ্রাম ও শরীরচর্চায় অভ্যস্ত জাপানিরা।
• বেশিরভাগই জাপানিরা কাজ করতে পছন্দ করেন। চাকরি বা ব্যবসা থেকে অবসর নিলেও তারা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। অর্থাৎ জাপানিদের কাছে অবসর বলতে কোন শব্দ নেই। যতদিন বেঁচে থাকো কাজ করো।
• পৃথিবীতে ৫ টি অঞ্চলের মানুষ যারা দীর্ঘ জীবনযাপন করে থাকেন, সেসব অঞ্চলকে একত্রে Blue Zone বলা হয়। এই ৫ টি অঞ্চলের নাম হলো- ওকিনাওয়া, সারদিনিয়া, লোমা লিন্ডা, নিকোয়া পেনিনসুলা, ইকারিয়া,
• জাপানিরা বলেন,” খাওয়ার সময় পাকস্থলীর ৮০% পরিমাণ খাও। যখনি মনে হবে, পেট ভরে গেছে, তবে ইচ্ছে করলে আরো খাওয়া যাবে, তখনি খাওয়া ছেড়ে উঠে যাও”
• যারা ইতিবাচক চিন্তা করেন এবং কঠিন পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, তারা দীর্ঘায়ু অর্জনের পথে অনেক দূর এগিয়ে যেতে পারেন।
• উদ্দেশ্যহীন জীবন কোনো জীবনই নয়। যাদের জীবনের উদ্দেশ্য আছে, সব সমস্যা সমাধানের পথও তাদের জানা আছে।
• যদি একমিনিটের জন্য গরম চুলার ওপর হাত রাখেন, সেটা আপনার কাছে এক ঘন্টা মনে হবে। কিন্তু একজন সুন্দরী মেয়ের সামনে এক ঘন্টা বসে থাকলেও মনে হবে আপনি একমিনিট বসে ছিলেন।
• যখন আপনি কোনো কাজে বুঁদ হয়ে থাকেন, তখন ঐ কাজে আপনি আনন্দ আর সৃষ্টিশীলতা দুটোই খুঁজে পান।
শেষ করার আগে ইকিগাইয়ের দশটি নিয়ম এক নজরে দেখে যান
1. অবসর নয়, সব সময় সক্রিয় থাকুন
2. ধীরস্থির থাকুন
3. পেটভর্তি খাবেন না
4. পাশে থাকুক ভালো বন্ধুরা
5. পরের জন্মদিনের জন্য প্রস্তুতি নিন
6. হাসুন
7. প্রকৃতির সঙ্গে সংযোগ রাখুন
8. ধন্যবাদ দিন
9. বর্তমানে বাঁচুন
10. ইকিগাইকে অনুসরণ করুন
Profile Image for Anup Kumar Saha.
13 reviews
June 19, 2021
গড় আয়ুর নিরিখে পৃথিবীর সবচে বেশি দীর্ঘায়ুপ্রাপ্ত মানুষের বসবাস জাপানে। ঠিক যতটা তাদের আয়ুরেখা, ঠিক ততটাই সুখী ও সন্তুষ্ট তারা। কী আছে তাদের এই দীর্ঘায়ু ও সুখী জীবনের মূলে? কী তাদের বাঁচার জন্য অনুপ্রেরণা জোগায়? দীর্ঘ গবেষণা ও অসংখ্য দীর্ঘায়ুপ্রাপ্ত মানুষের সাথে কথা বলে এসবের উত্তর খুঁজতে চেষ্টা করেছেন লেখক হেক্টর গারসিয়া ও ফ্রান্সেস মিরালেস। তারা যেটা পেলেন সেটা হচ্ছে- ইকিগাই! ইকিগাই, অর্থাৎ জীবনের সেই উদ্দেশ্য যা আমাদের জীবনকে দান করে পূর্ণতা। জাপানের মানুষের বিশ্বাস ইকিগাই তাদের জীবনের বেঁচে থাকার কারণ।
.
লেখকদ্বয় আমাদের পরিচয় করিয়ে দেন জাপানের মানুষদের সেই বিশ্বাস, সেই ইকিগাই এর সাথে। পথ দেখিয়ে দেন কীভাবে একজন তার জীবনের বেঁচে থাকার কারণ খুঁজে পেতে পারে, পেতে পারে তার জীবনের ইকিগাই। আর একবার বেঁচে থাকার সেই কারণ খুঁজে পেলে খুব সহজেই পাওয়া যেতে পারে একটি দীর্ঘ-সুখী-সুস্থ জীবন।
.
অনুবাদক ইউসুফ মুন্না অনুবাদে দেখিয়েছেন অসামান্য দক্ষতা। তাঁর সাবলীল লেখনীতে পুরো বইটি হয়ে উঠেছে সুখপাঠ্য। বাজারের অধিকাংশ অনূদিত বইয়ের ভুলভাল অনুবাদ, আক্ষরিক অর্থের বিড়ম্বনা আর অসংখ্য উদ্ভট বানান যেখানে অন্ত্রপাকের উদ্রেক ঘটায়, সেখানে এই বইয়ের এত সুন্দর মান সত্যিই মনে একটা প্রশান্তি এনে দেয়। পুরো বইটা পড়তে পড়তে বোঝা যায় অনুবাদক কতটা যত্ন নিয়ে এই কাজটা করেছেন। পড়া শেষে মনেই হয় না এটা একটা অনূদিত বই। মনে হয় মাত্র যেন একটা অনিন্দ্য সুন্দর মৌলিক বই শেষ করলাম। বাংলাদেশের অনুবাদ সাহিত্যে একরকম প্রাঞ্জল ভাষার অনুবাদ বেশি বেশি দরকার। পুরো ১৩৪ পৃষ্ঠার বইটিতে চোখে পড়েনি তেমন কোনো বানান বিভ্রাট, যা অত্যন্ত তৃপ্তি জাগানিয়া একটা বিষয়।
.
আগ্রহী পাঠক নিঃসন্দিগ্ধ মনে বইটি সংগ্রহ করুন। ঠকবেন না।
~
ইকিগাই
হেক্টর গারসিয়া ও ফ্রান্সেস মিরালেস
অনুবাদ: ইউসুফ মুন্না
18 reviews
March 8, 2023
ইকিগাই খুজুন, বাচুন,হাসুন।






যদিও আমি জাকির হোসেন সাহেবের অনুবাদ পড়েছি কিন্তু তার অনুবাদ নেই বলে এটাকে এড করলাম।
Profile Image for Nadia.
119 reviews
January 18, 2026
অনুবাদের জন্য ৫/৫
বইয়ের মূলভাবের জন্য ২.৫
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.