রৌদ্রময়ী একটি প্লাটফর্মের নাম। এখানে আমাদের বোনেরা তাদের মনের কথাগুলো লিখে যান। ইসলামে নারীর অধিকার, নারীদের দ্বীন শিক্ষা, দ্বীন চর্চা, পারিবারিক ব্যবস্থা, সামাজিক বিভিন্ন কুপ্রথা-কুসংস্কার, ইত্যাদি বিষয়ে প্রতিনিয়ত লিখে চলেছেন। ‘সেরা হোক এবারের রামাদান’ বইটি তাদের রামাদান বিষয়ক লেখাগুলোর সংকলন।
পুণ্যের মাস রামাদান। কীভাবে এই পুণ্যের মাসকে আরো পুণ্যময় করে তোলা যায়; কীভাবে সিয়াম, কিয়ামুল লাইল, ইফতার, যাকাত, সাদাকার মাধ্যমে ভরে তোলা যায় আমাদের আমলনামা, সেসব নিয়েই এই বই।
সফল হতে হলে প্রয়োজন সুচারু পরিকল্পনা। কীভাবে রামাদানকে আরো উপকারী, আর কর্মমুখর করে তোলা যায়, সেই পরিকল্পনা নিয়েই রৌদ্রময়ীদের এই আয়োজন।
জীবনের কতগুলো বসন্ত পার হয়ে গেল। কেটে গেল কতগুলো রামাদান অযত্নে, অবহেলায়। এবার তবে ভিন্ন কিছু হোক।
এই সংকলন মূলত রামাদান কেন্দ্রিক ছোটগল্প দিয়ে সাজানো। ইসলামিক ফিকশনের সবচেয়ে পছন্দের দিক হলো জাহেলি সমাজে দ্বীনদার মুমিনদের স্ট্রাগলগুলোর উপস্থিতি। সেরা হোক এবারের রামাদান সংকলনটি এই কারণেই উপভোগ করেছি। নারীদের পার্সপেক্টিভে লেখা এই সংকলনে রামাদানের বিষয়গুলো ফুটে উঠেছে।
একটা সূক্ষ্ম বিষয়ের উপর রৌদ্রময়ী টিম গুরুত্ব দিয়েছে— কুরআন ও সুন্নাহতে বর্ণিত শব্দের ব্যবহার। যেমন — সালাত, সিয়াম। 'নবী-রাসুলের দুআ' অধ্যায়টি বিশেষভাবে উপকারী। ভিন্নধর্মীর হওয়ায় মনে দাগ কাটার মতো গল্প ছিলো 'ঈদ মুবারক'। 'আমার উমরা ডায়েরি' তে ফুটে উঠেছে যেকোনো মুমিনের স্বপ্ন কিংবা মধুর এক অভিজ্ঞতার স্মৃতিচারণা। কিছু বিষয়ের উপর স্বতন্ত্র গল্পের অনুপস্থিতির কারণে বইটি অসম্পূর্ণ মনে হয়েছে। যেমন — তারাবির সালাত, লাইলাতুল কাদর। ঈদ নিয়ে আরো কম সংখ্যক গল্প হলেও মন্দ হতো না। সব মিলিয়ে একটি উপকারী বই, বিশেষভাবে মা-বোনদের জন্য।
এই সংকলনটি মূলত রমাদানকেন্দ্রিক ৩৩টি স্বতন্ত্র ছোটগল্প নিয়ে সাজানো। প্রতিটি গল্পই আলাদা আলাদা ভাবনা ও উপলব্ধিকে ছুঁয়ে যায়। ‘নবী-রাসুলের দুআ’ অধ্যায়টি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভিন্নধর্মী প্রেক্ষাপটে রচিত হওয়ায় ‘ঈদ মুবারক’ গল্পটি বিশেষভাবে মনে দাগ কেটেছে। আর ‘আমার উমরা ডায়েরি’ অংশে ফুটে উঠেছে একজন মুমিনের হৃদয়ে লালিত স্বপ্ন ও এক অপূর্ব অভিজ্ঞতার স্মৃতিচারণা। তাছাড়াও বইয়ের ইফতার পার্টি, ঈদ, এই গল্পগুলোও ভীষণ ভালো লেগেছে আমার। তবে তারাবির সালাত ও লাইলাতুল কদর নিয়ে যদি আলাদা কোনো গল্প থাকতো, তাহলে বইটি আরও বেশি পূর্ণতা পেত এমনটাই আমার মনে হয়েছে। সব মিলিয়ে এটি একটি উপকারী ও অনুপ্রেরণামূলক সংকলন, বিশেষ করে মা-বোনদের জন্য। গল্পের ভেতর দিয়ে সহজ ও সাবলীল ভাষায় রমাদানকেন্দ্রিক নানা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। বইটি পড়ে যেকোনো পাঠকেরই ভালো লাগবে এবং আসন্ন রমাদানকে আরও প্রোডাক্টিভ করে তোলার আগ্রহ জাগবে ইন শা আল্লাহ। সেরা হোক আপনার এবারের রমাদান ❤