অনুবাদক – মাওলানা সৈয়দ মাহমুদুল হাসান পৃষ্ঠা সংখ্যা – ১১২ বাইন্ডিং – পেপারব্যাকদুনিয়াতে একজন মানুষকে চলতে হবে বুদ্ধিমানের পথ ধরে, চক্ষুষ্মানের রাস্তা দিয়ে। ‘সান্নিধ্যের সৌরভে’ বইটি এই পথের যাত্রাটিকে স্পষ্ট করবে। পাশাপাশি অনুপম আদর্শ ও চরিত্রের রাস্তা ও পদ্ধতি পরিষ্কারভাবে উপস্থাপন করবে। গ্রন্থটিতে রয়েছে মূল্যবান বাণীকথা, গভীর জ্ঞান ও প্রজ্ঞার সমারোহ। রয়েছে কুরআনে কারিমের বিভিন্ন আয়াত, হাদিসে নববি, সালাফের প্রোজ্জ্বল বাণীসম্ভার, সাধকদের চমৎকার ঘটনাবলি, সুন্দর কবিতার শ্লোক। পাঠচক্রে, আধ্যাত্মিক প্রজ্ঞা অর্জনে, আত্মার রোগ নির্ণয় আর এ থেকে আরোগ্য লাভের জন্য গ্রন্থটি অবশ্যপাঠ্য।বুস্তানুল আরিফিন-এর বাংলা ভাবার্থ দাঁড়ায় আল্লাহওয়ালাদের বাগান। হে! গুনাহের সাগরে হাবুডুবু খাওয়া পথিক! আত্মার পরিশুদ্ধতাপ্রত্যাশী মুমিন! চলুন আপনাদের নিয়ে যাই আল্লাহওয়ালাদের এক মুক্ত কাননে। এখানে আছে হরেক রকম ফলের গাছ, মনমাতানো ফুলের সুবাস। বয়ে চলছে এখানে সুপেয় ঝরনাধারা। হিম শীতল স্নিগ্ধ হাওয়ায় ঝাঁকে ঝাঁকে বিহঙ্গেরা উড়ে বেড়াচ্ছে শুভ্র পালকে। এ বাগানে তো আমাদের একবার যেতেই হয়। মাকতাবাতুল আসলাফ এগিয়ে আসে আমাদের সাথি হতে। আসুন, আর কথা না বলে ঘুরে আসি ‘সালাফের বাগানে স্নিগ্ধ সুবাসে’।
পরিশুদ্ধতা। বাস্তব হোক বা পরাবাস্তব; জীবনের পরদে পরদে এর প্রয়োজন। ভেতর যদি ঠিক না থাকে বাহির কতো সাজাবেন? প্রখর আলোয় রোদচশমা পরে হয়তো ডার্ক সার্কেল আড়াল করা যায়, কিন্তু কোনো এক নৈশব্দের প্রহরে যদি নিজের মুখোমুখি দাঁড়াতে হয়—কী আড়াল করবেন তখন?
যদি দৃষ্টির দৈন্যতা থাকে, চিন্তায় থাকে অবচেতন সংকীর্ণতা; নিজের সামনে দাঁড়িয়ে নিজের জগতটাকে ঘনীভূত অন্ধকার ছাড়া আর কিছুই মনে হবে না।
হতাশার এই জগত থেকে অনেকেই সহজে বেরোতে পারে না। দিন-রাতের আবর্তনে সে যেন আরও গভীরে তলিয়ে যায় পরিশুদ্ধতার আলো থেকে। আলেয়ার আলোময়তায় তার আর দেখা হয় না আগামীর আনাগোনা।
এই যে পিছিয়ে পড়া, হারিয়ে যাওয়া... এর প্রতিকারে প্রয়োজন সান্নিধ্যের সৌরভ। মাওলানা রুমী বলেন— এক যামানা সুহবতে বা আওলিয়া বেহতর আয ছদ সালে তাআতে বে রিয়া!
আমাদের জীবনে ফাইনাল ডেস্টিনেশন তো রাব্বে কারীমের নৈকট্য। এই নৈকট্য অর্জনের পথে আমাদের পথেয় সান্নিধ্যের সৌরভ। পথ-পরিক্রমায় যিনি বিজ্ঞ, তার সহচর্য সহজেই আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। ইমাম নববী এই বইয়ে সেসকল গল্প-ঘটনার আলোচনা করেছেন, যেগুলোর সঙ্গ আমাদের নিসঙ্গতা দূর করবে। যেসব উক্তি-উদ্ধৃতির উল্লেখ করেছেন, যেগুলো আমাদের ভেতরের অন্ধকার দূর করে পরিশুদ্ধতার আলো জ্বালাবে।
কোনো এক নীরব নিশিতে মনের দুয়ার খোলে যদি কখনো মুখোমুখি হতে নিয়ে নিজের সাথে— তবে সেখানে সেখানে যেন আত্মার স্বচ্ছতা থাকে, উম্মাহর দরদ থাকে, থাকে বিশাল এক মনের নিখাঁদ ভালোবাসা। আল্লাহওয়ালারা তো এমনই ছিলেন, নাকি! চলেন তাহলে ইমাম নববীর সাথে পূণ্যাত্মাদের গল্প শুনে নিজেদের পরিশুদ্ধ করি!
বই : সান্নিধ্যের সৌরভে মূল : ইমাম নববী অনুবাদ : সৈয়দ মাহমুদুল হাসান পৃষ্ঠা : ১১২ মূল্য : ১৪৭