উমাইয়াদের পতন ঘটিয়ে যাত্রা শুরু হয় আব্বাসি খেলাফতের৷ যে সব অভিযোগ তুলে উমাইয়াদের উচ্ছেদ করা হয়েছিলো একটা সময় পর আব্বাসিয়রা তাদের চেয়ে বেশি অপরাধ করেছিলেন৷ উমাইয়ারা যেখানে নবী পরিবার, সাহাবিদের খারাপ আচরণ করেছেন, আব্বাসিয়রা সেখানে তাদের নাম ব্যবহার করে অন্যায়-অপরাধ করে গেছে৷
সূচনাতে শাসন কার্যক্রম ভালো চললেও একটা সময় পর দীর্ঘদিন নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে ছিলো আব্বাসিয়রা৷ ফলাফল সন্তানের হাতে পিতা, ভাইয়ের হাতে হয়েছে ভাইদের খুন। শিয়া সুন্নী দ্বন্দ্ব, মাযহাবের দ্বন্দ্ব, আকিদাগত দ্বন্দ্ব এই খেলাফতের এমন পতন নিয়ে আসে যা ইতিহাসের উজ্জ্বল উদাহরণ হিসেবে রয়ে গেছে। কিন্তু তা থেকে শিক্ষা নেয়ার প্রয়োজন আমরা মনে করিনি।
অন্যান্য পাপাচারের মত এই খেলাফতে জ্ঞান-বিজ্ঞানে মুসলমানরা অনেক এগিয়েছে। সামাজিক, অর্থনৈতিক উন্নতি সাধন করেছে। কিন্তু ইসলামের জয় এসেছিলো আমলের কারণে, বিশ্বাসের কারণ৷ জ্ঞান বিজ্ঞানের কারণে৷ যারা মনে করে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকাই মুসলামদের পরাজয়ের মূল কারণ তাদের সামনে রয়েছে আব্বাসিয় খেলাফতের জ্বলন্ত উদাহরণ।