এবারও মিসরে প্রোফেসর শঙ্কু। কাহিনীর শুরু মিশরে হলেও গল্পটা মূলত মহাকাশের দূত নিয়ে। শঙ্কুর এই কাহিনিটা আমি ভুলে গিয়েছিলাম। কমিকটা পড়ার পর ভুলে যাওয়ার কারণটাও বুঝতে পেরেছি। গল্পটা আসলে তত ভালো হয়, যতটা ভালো হলে আমার মস্তিষ্ক সেটাকে বছরের পর বছর মনে রাখত। গল্পটাতে সত্যজিৎ রায় মানবসভ্যতার বিকাশ এবং বিবর্তনের একটা শিশুসুলভ হাইপোথিসিস এনেছেন। সাথে যোগ হয়েছে শঙ্কুসুলভ হালকা অ্যাডভেঞ্চার, শত্রুতা, অদৃষ্টের খেল ইত্যাদি। সবমিলিয়ে যাদের জন্য লেখা অর্থাৎ শিশু-কিশোরদের ভালোই লাগবে।
সত্যজিতের সব গল্প অভিজিৎ চট্টোপাধ্যায় আঁকবে এমন কোনো এগ্রিমেন্ট বা আন্ডাস্ট্যান্ডিং আছে সম্ভবত। এই কমিকসটাও অভিজিৎ চট্টোপাধ্যায়েরই আঁকা।
পরপর দুটো বই পড়া হল যে দুইটাই ২০১৬ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এর আগে পড়লাম মোহাম্মদ নাজিমউদ্দীনের পেন্ডুলাম। এখন এইটা। দুইটাই ২০১৬ সালে প্রকাশিত। ইন্টারেস্টিং।