ধর্মের অন্তরালে কেন? লেখাগুলোতে দেখানো হয়েছে যে, ধর্ম সমূহের উদ্দেশ্য ছিল ধর্মের আড়ালে মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা এবং বৈষম্যের অপনোদনের চেষ্টা করা; অন্তত তাদের প্রতিষ্ঠাতাদের তাই উদ্দেশ্য ছিল। যদিও পরবর্তীতে অনেক ক্ষেত্রেই সেই ধারা অব্যাহত থাকেনি। আবার এমনটিও হয়েছে যে কোন ধর্ম প্রচারক যতটা সংগ্রামী ও বিপ্লবী ছিলেন, তার ভবিষ্যৎ অনুগামীদের কেউ কেউ মানুষের অধিকার আদায়ে তার চেয়ে বেশি বিপ্লবী হয়ে উঠেছিলেন এবং ধর্মকে মানবতার স্বার্থে নতুন করে ব্যাখ্যা করেছেন। ফলে ‘ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্য ধর্ম’ এই কথা ইতিহাসে যে বারবার প্রতিভাত হয়েছে; তাই দেখানো হয়েছে এই গ্রন্থে।