৭১ আর মুজিব ছাড়াও যে এই হাজার হাজার বছর পুরাতন ভূখন্ডের সমৃদ্ধ ইতিহাস রয়েছে তার একটি সংক্ষিপ্ত ধারণা পেতে এই বইটি পড়া যেতে পারে। বরংচ বাংলায় মুসলিম শাসনের সংক্ষিপ্ত ইতিহাস জানতে এটি একটি উত্তম অপশন। সুলতানি আমল থেকে শুরু করে মোঘল আমল, নবাবী আমল জুড়ে নানা সময়ে এই বাংলা ধন্য হয়েছে একের পর এক মুসলমান সুশাসক দ্বারা। যারা সাম্রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির সাথে সাথে জনগণের জীবনের মানোন্নয়নও ঘটিয়েছেন ব্যাপক আকারে। যার সাক্ষী দিয়ে গেছেন তৎকালীন নানান বৈদেশিক ভ্রমণকারীগন। তারা মুগ্ধ হয়েছেন বাংলার সৌন্দর্য,সমৃদ্ধি আর প্রাচুর্য দেখে। মুগ্ধ হয়েছেন বাংলার মানুষের উন্নত স্বভাব চরিত্র আর সততা দেখে।
এসব ইতিহাস আমাদের কাছ থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আড়াল করা হয়। ৭১ পরবর্তী চলমান সেক্যুলার শাসনব্যবস্থার দূর্নীতি,বাটপারি আর ধোঁকাবাজির দীর্ঘ কালো অধ্যায় সামনে থাকার পরেও আমাদেরকে বোঝানো হয় এটাই নাকি উন্নতি আর প্রগতি আর মুসলমান শাসনের অধীন বাংলার সোনালী যুগ নাকি সেকেলে,পশ্চাৎপদ আর অন্ধকারে ঘেরা!! সকল প্রশংসা এই বিশ্বজাহানের একক স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর।
This book provides a concise history of Bengal in the Middle Ages [1200-1857 C.E.]. From the invasion of Khilji to the Great Rebellion of 1857, this book covers it all. Although this book focuses on the political history, it also provides brief notes on education, culture, and society of the respective periods. This is an outstanding work by the genius Professor Abdul Karim, whose writing style has made this book more read-worthy.
বাংলাদেশের ইতিহাসের ওপর সংক্ষিপ্ত ও সুন্দর একটি বই। ইখতিয়ারুদ্দিন বখতিয়ার খলজির গৌড় বিজয় থেকে শুরু করে সুলতানি আমল, মোগল আমল, নবাবি আমল ও কোম্পানি আমলে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থা কেমন ছিল, তা আলোচনা হয়েছে। রাজনৈতিক দিকটি বিস্তারিত আলোচনা হয়েছে। সামাজিক ও ধর্মীয় দিক একটু সংক্ষেপে এসেছে। এ বিষয়ে প্রথম পাঠ হিসেবে বইটি পড়া যেতে পারে।