What do you think?


বরফ যখন গলে
আঠারো বছর বয়সে চল্লিশ বছরের এক বিপত্নীকের সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন সাবিত্রী। নিঃসন্তান জেদি মহিলা; যে বিপুল বিত্ত তিনি সঞ্চয় করেছেন, তারই জন্য কি তাঁর প্রাণ আজ বিপন্ন? উত্তর খোঁজার ভার নিয়েছেন ভাদুড়িমশাই, রহস্যের জাল ছিড়তে যাঁর জুড়ি নেই। মাধবানন্দ মিত্রের বয়স ষাট। দেরাদুনে তিনি নাকি বারবার আক্রান্ত হচ্ছেন। ভাদুড়িমশাইকে অগত্যা দেরাদুনে যেতেই হয়। সেখানে গিয়ে শোনেন, বিপদ একা মাধবানন্দের নয়, তাঁর তরুণী ভার্যা সাবিত্রীরও। এরই মধ্যে সাবিত্রীর উপরে নাকি তিন-তিনবার হামলা হয়েছে। দু’বার স্কুটারের ধাক্কা, একবার ইলেকট্রিক শক। বাড়ির ডাক্তার মেজর গুপ্ত ভাদুড়িমশাইয়ের পরিচিত। তাঁর কাছে জানা যায় যে, মাধবানন্দের দেনার পরিমাণ অল্প নয়, এবং সাবিত্রীর মৃত্যু হলে তবেই বিপুল সম্পত্তি মাধবানন্দের হাতে আসবে। এ-দিকে প্রশ্ন ঘনিয়েছে দুটি বাগান নিয়েও। যার মধ্যে আছে পুরনো দুটি শিবমন্দির। সদানন্দবাবুর উপরে কারা ছুরি চালাল, সেও এক প্রশ্ন। সব মিলিয়ে রহস্য একেবারে জমজমাট।
150 pages, Paperback
Published November 1, 1995
About the author
Nirendranath Chakraborty
77 books35 followersনীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে, ১৯ অক্টোবর ১৯২৪।পিতা জিতেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের বিখ্যাত অধ্যাপক।শিক্ষা: বঙ্গবাসী ও মিত্র স্কুল; বঙ্গবাসী ও সেন্ট পল’স কলেজ।সাংবাদিকতায় হাতেখড়ি দৈনিক ‘প্রত্যহ’ পত্রিকায়। ১৯৫১ সালে আনন্দবাজার প্রতিষ্ঠানে যোগ দেন। একসময় ছিলেন ‘আনন্দমেলা’র সম্পাদক এবং পরবর্তীকালে ‘আনন্দবাজার পত্রিকা’র সম্পাদকীয় উপদেষ্টা।কবিতা লিখছেন শৈশব থেকে। কবিতাগ্রন্থ ছাড়া আছে কবিতা-বিষয়ক আলোচনা-গ্রন্থ। আর আছে উপন্যাস ও ভ্রমণকাহিনি।শব্দ-ভাষা-বানান-শৈলী নিয়ে রচিত বিখ্যাত বই ‘বাংলা: কী লিখবেন, কেন লিখবেন’।পুরস্কার: ১৯৫৮ উল্টোরথ, ১৯৭৩ তারাশঙ্কর, ১৯৭৪ সাহিত্য অকাদেমি, ১৯৭৬ আনন্দ। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি (২০০৪-২০১১)। সাহিত্য অকাদেমির ফেলো ২০১৬। এশিয়াটিক সোসাইটির ইন্দিরা গান্ধী স্বর্ণপদক ২০১৫। কলকাতা (২০০৭), বর্ধমান (২০০৮), কল্যাণী (২০১০) বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট।কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিদ্যাসাগর লেকচারার হিসাবে ১৯৭৫ সালে প্রদত্ত বক্তৃতামালা ‘কবিতার কী ও কেন’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।বহুবার বিদেশ ভ্রমণ করেছেন। ১৯৯০ সালে লিয়েজে বিশ্বকবি-সম্মেলনে একমাত্র ভারতীয় প্রতিনিধি।শখ: ব্রিজ ও ভ্রমণ।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!


