Anirban Mukherjee, 34, a mechanical engineer and statistician, works for one of the big four organizations as the head of Quality Management.
Anirban is fascinated with globetrotting, reading, writing poetry, composing music and passionate about playing cricket. He takes keen interest in exploring human psyche and searches for the true meanings of relationships. Romance, history, mythology, adventure and travelogue are his areas of literary interest. Love-Bites! is his debut novel, where he tries to sketch a complete portrait of love using the colours of attraction; disconcert; isolation and union. Anirban resides in Kolkata, India, along with his wife Amrita and kids Aryan and Aayush.
ছোটবেলা থেকে ইতিহাস কখনওই আমার পছন্দের বিষয় ছিল না.. এত রাজা, এত সাল, এত ঘটনা - সেগুলোকে আবার আমায় কষ্ট করে মনে রাখতে হবে সেটা ভাবলেই আমার শিরদাঁড়া দিয়ে কিরকম যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যেত.. এহেন ইতিহাসকে অবলম্বন করে যে এরকম একটা রহস্যে রোমাঞ্চে ভরা উপন্যাস লিখে ফেলা যেতে পারে, সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন লেখক অনির্বাণ মুখার্জী তাঁর এই "তিন বাহু দশ মুখ" বইটিতে.. ভারতবর্ষের প্রাচীন ইতিহাস ও সেই ইতিহাসে বর্ণিত বিভিন্ন তথ্যের ওপর নির্ভর করেই তৈরী হয়েছে এই কাহিনীর প্রেক্ষাপট.. ভারতবর্ষের ইতিহাস বিজড়িত তিনটি প্রাচীন গুপ্তপুঁথি, সেই গুপ্তপুঁথিকে ঘিরে ঘনিয়ে ওঠা কিছু গুপ্তরহস্য আর সেই গুপ্তরহস্য রক্ষায় নিযুক্ত এক গুপ্তদল ও তার গুপ্তসদস্যরা কিভাবে ইতিহাসের ক্রমবিবর্তনের সাথে তাল মিলিয়েও একই সূত্রে গাঁথা আছে; সেটি সত্যিই এক দারুণ উত্তেজক ঘটনা.. তবে ভারতবর্ষের ইতিহাস নিয়ে অনির্বাণ মুখার্জীর যে নিরলস গবেষণা ও সেই গবেষণাকে সাহিত্যরূপে জনসমক্ষে নিয়ে আসার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন; তা সত্যিই প্রশংসার যোগ্য.. একটি সাধারণ ঘটনা দিয়ে উপন্যাস শুরু করে কিভাবে এত জটিল ও রোমাঞ্চকর ঘটনার দিকে বাঁক নিতে পারে একটা কাহিনী; তা সত্যিই না পড়লে বলা মুশকিল.. কি আছে গুপ্তপুঁথির মধ্যে? কেন একের পর এক প্রাণ যাচ্ছে তার জন্য? শেষ অবধি কি উদ্ধার হবে সব কটি খন্ড? সব প্রশ্নের উত্তর আছে এক শাঁখের উল্কিতে..