Jump to ratings and reviews

জাপানি লোককথা

জাপান, পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর দেশ। এর সাহিত্যের ঐতিহ্য বহু প্রাচীন। কিন্তু ভাষাগত দূরত্বের কারণে দীর্ঘদিন অজানা ছিল অন্য ভাষার মানুষদের কাছে। ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে এর অনুবাদ শুরু হওয়ায় জাপানি সাহিত্য বিশ্বের দরবারে স্থান করে নিতে শুরু করে স্বমহিমায়।
জাপানের প্রথম দিকের লোককথা ও উপকথাগুলি পাওয়া যায় 'The record of Ancient Matters ' এবং "The chronicles of Japan " থেকে। এই উপকথাগুলি সেখান থেকেই সংগৃহিত। এগুলোর মধ্যে থেকে জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির আলো উদ্ভাসিত হয়।

106 pages, Hardcover

First published October 10, 2020

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
6 (66%)
3 stars
2 (22%)
2 stars
1 (11%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Wasee.
Author 60 books830 followers
August 17, 2021
জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, ছোটবেলায় শুনে অবাক হতাম। পরবর্তীতে অবশ্য এই নামকরণের উৎস খুঁজতে গিয়ে নানা মুনির নানা মত দেখেছি। যেমন ধরা যাক:

১) জাপানিজ সিন্ত ধর্মের পুরাণ অনুযায়ী জাপানের সম্রাটগণ সূর্য দেবতা 'আমাতেরাসু' এর বংশধর এবং স্বর্গ থেকেই তারা জাপানের শাসনকর্তা হিসেবে নির্বাচিত। তাই জাপানকে সূর্যোদয়ের দেশ বা Land of Rising Sun বলা হয়।
অথবা,
২) সুই সাম্রাজ্যের (Sui Dynasty) আমলে চীনারাই জাপানকে "সূর্যোদয়ের দেশ" নামে আখ্যা দিয়েছিল। জাপানের চারপাশে প্রশান্ত মহাসাগরের বিপুল জলরাশি ছাড়া আর কিছুই দেখা যায় না বলে চীনের কিনারা থেকে জাপানের দিকে তাকালে বিভ্রান্তির সৃষ্টি হয়। মনে হয়, সূর্য বুঝি জাপান থেকেই উদিত হয়। আর এই কারণেই জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ।

নামের উৎস যাই হোক না কেন, জাপান বরাবরই আমার কাছে এক স্বপ্নের রাজ্যের মতো। সাকুরা ফুল, সুশি, সামুরাই, সাহিত্য, সিনেমা - এমন অসংখ্য "স" শীর্ষক বিষয়ের সমারোহে জাপান যেন অনবরত হাতছানি দিয়ে ডেকে চলেছে। সেই স্বপ্নের রাজ্যের লোককথার সন্ধান মিললে আর কী চাই!

জাপানি সাহিত্যের ইতিহাস বহু প্রাচীন। ভাষাগত দূরত্ব অথবা সংস্কৃতির ভাঙা সেতুর কারণেই হয়তো বহির্বিশ্বের কাছে তা দীর্ঘদিন অজানা রয়ে গিয়েছিল। তবে ঊনিশ শতকের মাঝামাঝি সময় থেকে অনুবাদ শুরু হওয়ায় জাপানি সাহিত্য বিশ্বের দরবারে স্থান করে নিতে শুরু করে স্বমহিমায়।

জাপানের প্রথম দিকের লোককথা কিংবা উপকথাগুলি পাওয়া যায় 'The record of Ancient Matters ' এবং "The chronicles of Japan " থেকে। কলকাতার ভাষা সংসদ থেকে প্রকাশিত 'জাপানি লোককথা' তে সংকলিত এগারোটি গল্প সেখান থেকেই সংগৃহীত। বাংলায় অনূদিত যে এগারোটি লোককথা এই বইয়ে স্থান পেয়েছে, তার তালিকা তুলে দিলাম:

১) তিনটে রক্ষাকবচ
২) এক কৃতজ্ঞ সারসের কাহিনি
৩) জাদু চটি
৪) শাইনির জাদু ছুঁচ
৫) নিখুঁত অন্তর্দৃষ্টি
৬) পঙ্গপাল (মিয়ানিহোস)
৭) মাটির তৈরি সেনাবাহিনী
৮) বুদ্ধ আর তিমি
৯) ইসুনবোশি
১০) রাক্ষসদের দ্বীপে
১১) কাঠের পাদুকা

আমরা যারা ঠাকুমার ঝুলি শুনে বড় হয়েছি, শৈশবে কল্পনার ডানা মেলেছি রুশ রূপকথার রঙিন পাতায়, উড়ে বেড়িয়েছি গ্রীম ভাইদের রূপকথার জাদুর রাজ্যে- তাদের কাছে জাপানি লোককথার এই সংকলন নষ্টালজিয়ায় মোড়া এক অসামান্য উপহার। জাপানের প্রাচীন লোককথাগুলো অনেকটা আমাদের পরিচিত রূপকথার মতোই। জাদুর চমক দিয়ে শুরু হয়ে তাতে জীবন দর্শনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। গল্পের আড়ালে বলা হয় লোভ লালসা ঈর্ষা মুক্ত এক সুন্দর জীবনের কথা। তবে খুব স্পষ্টভাবেই ধরা যায় অন্যান্য দেশের রূপকথার সাথে তার বিস্তর পার্থক্য।

চোখ জুড়ানো প্রচ্ছদ, মায়াকাড়া অনুবাদ আর
প্রতিটা গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ স্কেচওয়ার্ক। ভালোবেসে সংগ্রহে রাখার মতো একটি বই।
Profile Image for Harun Ahmed.
1,844 reviews559 followers
October 13, 2021
বুদ্ধিদীপ্ত ও ভিন্নস্বাদের সব গল্পের সংকলন "জাপানি লোককথা।"আপাত সরল গল্পের মাঝে লুকিয়ে আছে জীবনদর্শন,আধ্যাত্মিকতা আর চিন্তাভাবনার খোরাক।বইয়ের প্রচ্ছদ আর অলংকরণ মনোমুগ্ধকর,হাতে নিলেই পড়তে ইচ্ছে করবে যে কারো।
Profile Image for Akhi Asma.
264 reviews500 followers
October 15, 2021
জাপান পৃথিবীর অন্যতম সুন্দর একটা দেশ। এটা আমার জাপানিজ এনিমি/এনিমেশন দেখেই মনে হয়েছে। জাপানি সাহিত্যের কাছাকাছি কখনো যাওয়া হয়নি, কারণ এর ভাষার জন্য সম্ভবত কাউকে কিছু অনুবাদ করতে দেখিনি।১৯ শতকের মাঝামাঝি সময় থেকে এর অনুবাদ শুরু হওয়ায় জাপানি সাহিত্য সবার সামনে আসে। পরে সর্বপ্রথম বই পড়া হয় সালমান হকের অনুবাদ করা কেইগো হিগাশিনোর বই। এবং পড়ে খুবই অবাক হয়েছিলাম, জাপানিজরা মারাত্মক থ্রিলার লেখেন কিন্তু। কিন্তু তার আগেই মুরাকামির সাথে পরিচয় হয়েছিল। মুরাকামি পড়ে একদম উনার ফ্যান-ই হয়ে গেলাম।

জাপানের প্রথম দিকের লোককথা ও উপকথাগুলি পাওয়া যায় "The record of ancient matters" এবং "The chronicles of Japan." এই বইয়ের উপকথা বা লোককথা গুলো ওই দুটো বই থেকেই সংগৃহীত হয়েছে। এখানের গল্পগুলো খুবই ছোট এবং শিক্ষনীয়। অনেকটা আমাদের ঈশপের গল্প পড়ার মতো অথবা ঠাকুরমার ঝুলিতে পড়া গল্পগুলোর মতো, তবে জাপানিজ way- তে।

বইটা আমার চোখে পড়ে ওয়াসি ভাইয়ের রিভিউ দেখে। আর সুন্দর একটা প্রচ্ছদ এবং নামটা একদম জাপানি ভাষায় লেখা মনে হয়।
সোনালী ঘোষাল এর অনুবাদ ও বেশ প্রাঞ্জল, মাত্র আধ ঘন্টায় শেষ করার মতো সুন্দর একটা বই। আর লোভনীয় প্রচ্ছদের জন্য সংগ্রহে রাখার মতো ও একটা বই। মোটকথা, আমি পড়ে বেশ মজা পেয়েছি।
Profile Image for Riju Ganguly.
Author 46 books1,950 followers
August 17, 2021
শক্ত মলাতের চমৎকার বাঁধাই, মনোলোভা অলংকরণ, আর ভীষণ সহজ ও স্বচ্ছন্দ বাংলায় অনূদিত এগারোটি লোককথা স্থান পেয়েছে এই বইয়ে। তারা হল~
১) তিনটে রক্ষাকবচ
২) এক কৃতজ্ঞ সারসের কাহিনি
৩) জাদু চটি
৪) শাইনির জাদু ছুঁচ
৫) নিখুঁত অন্তর্দৃষ্টি
৬) পঙ্গপাল (মিয়ানিহোস)
৭) মাটির তৈরি সেনাবাহিনী
৮) বুদ্ধ আর তিমি
৯) ইসুনবোশি
১০) রাক্ষসদের দ্বীপে
১১) কাঠের পাদুকা
গল্পগুলো প্রকৃতিগতভাবে ইউরোপ বা সোভিয়েত উপকথার থেকে একেবারে আলাদা। অতি সীমিত পরিসরে, আপাত নীতিকথার আড়ালেই এতে ভাবার মতো বিস্তর জিনিস ঠেসে দেওয়া হয়েছে। বইটার একটা সটীক, নৃতাত্ত্বিক তথা পুরাকথার দিক দিয়ে বিশ্লেষণ-সম্বলিত সংস্করণ পেলে আরও ভালো হত।
Profile Image for Adham Alif.
337 reviews83 followers
September 27, 2022
ছোটবেলা কিংবা বড়বেলা লোককথা সববেলাতেই আমার পছন্দের। সাদাসিধে কল্পনার গল্প। কোন জটিলতা নেই। এখানেও ডাইনি বুড়ি কিংবা সৎ-অসৎ কর্মের কর্মফল উপস্থিত। আহামরি কিছু নয় তবে লোককথা ভালো লাগলে পড়তে পারেন।
Displaying 1 - 5 of 5 reviews