Jump to ratings and reviews
Rate this book

PENDULAM

Rate this book

Hardcover

Published January 1, 2020

Loading...
Loading...

About the author

MAHAMMAD NAJIM UDDIN

1 book2 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (7%)
4 stars
3 (23%)
3 stars
6 (46%)
2 stars
2 (15%)
1 star
1 (7%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Maahi Kaniz.
106 reviews17 followers
July 1, 2025
মাঝে মধ্যে আমার হচ্ছে কিছু বই নিয়ে একদমই লিখতে ইচ্ছা করে না কারণ হয়তো বইটা খুব সুন্দর কিভাবে কি লিখবো বুঝে উঠতে পারি নাই নয়তো বইটার কাহিনী এমনই আজব যে আমি এটা নিয়ে লেখাটাও ভাবি ওয়েস্ট অফ টাইম। এটাও ঠিক তেমন একটাই বই। আমি নাজিম উদ্দিনের কোনো বই নিয়ে রিভিউ লেখার সময় একটা কথা তো অবশ্যই বলি যে উনি আমার কতো পছন্দের একজন লেখক তবে ওনার কিছু কিছু বই পড়ে আমি আসলেই হতাশ হই। এখন কাহিনীর সার সংক্ষেপে আসি, যেহেতু থ্রিলার জনরার বই গতানুগতিকভাবে খুন-খারাপি থাকবেই তবে এই বইটার কাহিনী এদিক থেকেই আলাদা ছিল। আগে ঘটে একটা মৃত্যু রহস্যের সমাধান করতে দেওয়া হয় চারু এবং মায়া নামের দুজন ব্যক্তিকে। চারু-যে কি না সবকিছুতেই লজিক ছাড়া এক চুলও নড়বে না, মায়া-যে সব কিছু প্রমাণ করতে চায় বিশ্বাসের মাধ্যমে। পুরো বইয়ে মায়ার তেমন পার্ট নেই চারুই পুরো রহস্যটা উদঘাটন করে। বইটার সব চেয়ে বিরক্তির ছিল শেষের পার্টটুকু মানে লেখক কিছুরই খোলাসা করলেন না, হুমায়ূন আহমেদের মতো পাঠকের উপর ছেড়ে দিলেন। আমার থ্রিলার বইয়ে এমন এন্ডিং একদমই অপছন্দ।
Profile Image for The BIG Zero.
84 reviews
October 27, 2026
রবীন্দ্রনাথ সিরিজ বা বেগ-বাস্টার্ডের মত বইয়ের লেখক নাজিম উদ্দিনের লেখা হিসেবে হতাশ করার মতো লেখা। আরও দারুণ কিছু আশা করেছিলাম।
Profile Image for Tahia Sraboni.
6 reviews
December 27, 2023
“তাহলে আর কী, অসংখ্য অমীমাংসিত ঘটনার সাথে আরেকটি ঘটনা যোগ হবে।”


কথায় আছে জোর যার মুল্লুক তার।
ক্ষমতা থাকলে মানুষ তো সব করতে পারে কিন্তু তাই বলে কি হারানো মানুষ ফিরিয়ে আনা সম্ভব!
ক্ষমতার জোরে নিম্নবিত্তদের দমিয়ে রাখা যায় কিন্তু রক্তে মাংসে তারাও তো মানুষ। বুদ্ধি দিয়ে তো আর যে কাউকে আটকে রাখা যায় না। সেই সাথে যখন লোকের বেঁচে থাকার কিংবা আকড়ে থাকার মানুষ থাকে না , প্রিয় মানুষরে মৃত্যু চোখের সামনে হতে দেখলে মানুষ কতোটা হিংস্র হতে পারে তা লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন খুব নিখুত ভাবে ফুটিয়ে তুলেছেন।
ক্ষমতা না থাকা স্বত্তেও ব্যক্তির মাথায় খুনের নেশা মাথা চড়া দিয়ে উঠলে কেউ তা থামাতে পারে না।

সেই সাথে এই জগতে সব ঘটনার কি ব্যাখ্যা রয়েছে?
কিছু ঘটনার কখনো কোনো ব্যাখ্যা হয় না। মানুষের অবচেতন মন কতো কিছুই তো দেখে তার সবটাই কি সত্যি নাকি ভ্রম!


ভালো একটি বই। গল্পের রহস্য শুরু থেকে একদম শেষ পর্যন্ত ধরে রেখেছিলেন লেখক সেই সাথে পাঠকের জন্য রেখে গিয়েছেন সমস্ত হিসেব নিকেশ আর বিশ্বাস…………
2 reviews
August 16, 2025
লেখক অনেক চরিত্র প্রথম দিকে পরিচয় করালেও, পরবর্তীতে তাদের কোনো ভূমিকা নেই। লেখক অতিপ্রাকৃত ব্যাপারটা এনে, এই থ্রিলারকে একটা নতুন ডাইমেনশন দিতে চেয়েছিল, যাতে লেখক পুরোপুরি ব্যর্থ। শেষের দিকে মনে হয়, লেখক নিজেই বুঝতে পারেনি বইটি কেমনে শেষ করবে।

খুবই হতাশ করা একটা বই।
Displaying 1 - 5 of 5 reviews