Jump to ratings and reviews
Rate this book

নির্বাচিত সাক্ষাৎকার: জয় গোস্বামী

Rate this book
জয় গোস্বামীর জীবন ও তাঁর রচনা নির্ভর করে আছে এক অজানাকে। যে-জীবনের ভেতর তিনি বাস করছেন সেই জীবন কখনও তাঁর ব্যক্তিগত, আবার কখনও সেই জীবনের ভিতরেই এসে দেখা দেয় সমস্ত চরাচর, এই ব্রহ্মাণ্ডের অনন্ত আয়ুষ্কাল। যেখানে সমস্ত সম্পর্কই আসলে শিল্প-সম্পর্ক। তাঁর অভিজ্ঞতা, যার নানান প্রান্তকে স্পর্শ করে আছে—অপমান এবং আনন্দ, বিচ্ছেদ এবং দৈব, প্রেম ও তার দহন। জয় গোস্বামীর মনের এমনই একটি বিশেষ উপলব্ধি-সংগ্রহ হিসেবে তৈরি হয়ে উঠল এই ‘নির্বাচিত সাক্ষাৎকার’। এ-গ্রন্থের দশটি ভিন্ন কথোপকথন যার মূল-আশ্রয় ৷

399 pages, Hardcover

Published April 1, 2021

Loading...
Loading...

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
2 (66%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Harun Ahmed.
1,753 reviews512 followers
October 10, 2023
নিবিড়, স্পষ্টভাষী, যন্ত্রণাজর্জর এক মানুষকে পাওয়া গেলো "নির্বাচিত সাক্ষাৎকার " এ। নিজের দারিদ্রপীড়িত শৈশব, রুগ্নতা ও একাকিত্ব নিয়ে বেড়ে ওঠা, অতিবিলম্বে জীবনে প্রেম আসা, বন্ধুপত্নীর সঙ্গে প্রণয় ও বিবাহ নিয়ে অপরাধবোধ, নিজের জীবনদর্শন, সীমাবদ্ধতা,লেখালেখির প্রক্রিয়া ও অন্বিষ্ট প্রভৃতি নিয়ে অসংকোচে কথা বলেছেন জয় গোস্বামী । তার কবিতা লেখার প্রক্রিয়া ও স্মরণশক্তি সমীহ জাগায়। প্রথমে মনে মনে সম্পূর্ণ কবিতা সাজান তিনি; পথে পথে ঘোরার মধ্যে বা অন্য যে কোনো সময়। পরে তা খাতায় তোলেন। বড় বড় অনেক কবিতাও তিনি এভাবে লিখেছেন। জয় কোথাও মহৎ সাজার প্রচেষ্টা চালাননি। জয়ের ব্যক্তিসত্তা ও দিনযাপনের গ্লানি তার সাহিত্যকে বুঝতে সাহায্য করবে, অন্তত আমার ক্ষেত্রে। একটা বিষয়ে অবশ্য আক্ষেপ আছে। প্রায় পুরো বইটাই জয়ের ব্যক্তিজীবনকেন্দ্রিক। আরেকটু বহির্মুখী হলে ভালো লাগতো। বইতে থাকা পছন্দের কিছু উক্তি -

১.'মনের কথা বলবে বলে একজন মানুষ লেখক হতে আসেন। কিছুকাল পর লেখক হিসেবে চেনা পরিচিতি হলে সে নিজের মনের কথা বলতে ভয় পায়, পাছে অন্য কেউ মনঃক্ষুণ্ণ হয়। এই 'অন্য কেউ' সবসময়ই তার চেয়ে বড় ক্ষমতায় অধিষ্ঠিত ‘অন্য কেউ'। অন্য কেউ মনঃক্ষুণ্ণ হবে না তো— এই ভয় থেকেই লেখকের স্বাধীনতা হারানো শুরু হয়। এই সেনসরশিপ তার ভেতর থেকেই শুরু হয়ে বেরিয়ে আসে। বাইরে থেকে কোনো প্রতিষ্ঠান তার স্বাধীনতা কাড়তে পারে না। মানুষ তার স্বাধীনতা যখন হারায় সে তার নিজের ভেতর থেকে জন্মানো ভয়ের জন্য হারায়। যদি গোপন উচ্চাশা পূর্ণ না হয়?এই ভয় থেকে হারায়।'

২. 'একজন পুরুষ কোনো একজন নারীকে বীজ দিতে পারে এবং নারী সেই বীজ ধারণ করে সন্তানের জন্ম দিতে পারে, কিন্তু একজন লেখক বা সংগীত-শিল্পী বা চিত্রকর হচ্ছেন এমন একজন বীজদাতা যিনি তাঁর একশো বছর পরে বা পাঁচশো বছর পরেও পৃথিবীতে আসা কোনো মানুষকে বীজ দিতে পারেন। সে-বীজ আসলে চিন্তাবীজ।'
Profile Image for Swajon .
134 reviews76 followers
April 14, 2022
জয় গোস্বামীর স্মৃতিশক্তি মারাত্মক। যেভাবে জীবনের নানা ঘটনার কথা সময়ের ক্রম ঠিক রেখে বলে যান, বিভিন্ন লেখক-বন্ধু-নিন্দুকের কথা, পত্রিকা, লেখালেখির কথাও--তাতে বারবার মনে হয় যতোই তিনি নিজের থেকে সরতে চান, কিছুটা দূরে গিয়ে নিজের দিকে তাকাতে চান, ততোই যেন আরও বেশি করে আত্মপ্রবিষ্ট হয়ে পড়েন। ওদিকে, তার লেখার পরিমাণও তো কম নয়। ফলে, বইয়ের বেশিরভাগ অংশই কেটেছে সেইসব লেখার সময়ের কথা, লেখার শুরু, লেখার প্রকাশ এবং তৎসংশ্লিষ্ট মানুষজনের কথা। জীবনের বিষাদময়তা, টানাপোড়েন, ঘুরে দাঁড়ানো, আক্ষেপ, প্রেম, কবিতা, নিজেকে নিয়েই অন্যতর লেখা হিসেবে উপন্যাস যাত্রার ভেতরে গমন, ক্রিকেট, গান সবকিছু মিলেমিশে একাকার।

জয় অবশ্য লেখার প্রক্রিয়া, অবচেতন মনের বিচিত্র ক্রিয়াকলাপ এসব প্রশ্নে খুব বেশি এগোন নি ; প্রায় সময়েই বলেছেন তিনি নিজেও নিশ্চিত নন কীভাবে লেখাগুলো আসে এবং তৈরি হয়। বারবার বলেছেন, স্রোতের মতো যখনই মাথার ভেতরে এসেছে, না লিখে থাকা যায় নি, তখনই লিখেছেন। সদা বিনয়ী এই কবি নিজেকে ব্যর্থ ঔপন্যাসিক, দ্বিধান্বিত কবি এইসব বলেছেন কেবল যদিও পাঠক হিসেবে আমার প্রত্যাশা ছিল নিদারুণ বিনয়বোধ ছাড়াও যদি তিনি লেখার ক্রিয়াকলাপ নিয়ে আরেকটু বলতে উদ্যত হতেন, কৌতুহলী হয়ে নিজের ভেতরেই নতুন কোন উদঘাটনে উদ্যোগী হতেন, নিজের অগাধ পড়াশোনা থেকে দর্শন, সাহিত্য, বাংলার সমাজ, রাজনীতি নিয়ে আরেকটু এগোতেন সাক্ষাৎকারে, তবে সেটা উপভোগের চূড়ান্ত মাত্রায় নিয়ে যেতে পারতো।

বলে রাখি, নানাজন সাক্ষাৎকার নিয়েছেন, দুয়েকটি তো খুবই দীর্ঘ সাক্ষাৎকার; এর মধ্যে রবিশংকর বলের নেওয়া সাক্ষাৎকারটি ছোট হলেও আমার কাছে সেটাই সবচেয়ে উপভোগ্য লেগেছে।
Displaying 1 - 2 of 2 reviews