গাযালী রাহিমাহুল্লাহর অমর কিছু ক্বওলের যথাযথ সংরক্ষণ এই কিতাব। তার এক ছাত্রের কাছে লেখা পত্র থেকে এই বাণীসমূহ সংকলিত হয়েছিল। পড়লে মনে হয় যেন উনি রাহিমাহুল্লাহ কথাগুলো আমাকেই বলছেন।
"ইমাম গাযালীর চিঠি" বইটি মূলত গাযালী কর্তৃক উনার ছাত্রকে দেয়া কিছু চিঠির সংকলন। যে চিঠিগুলো শুধু উনার সেই ছাত্রের জন্যই না, বরং আমাদের প্রতিটা মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের মরচে ধরা ভাবনাতে শান দেয়ার জন্য। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রিমাইন্ডার দেয়ার জন্য। বইটি মাত্র ৫০ পৃষ্ঠার। কিন্তু এটা আপনার ইহকালের জীবন এবং পরকালের জীবনে বিস্তর প্রভাব ফেলবে। আমরা বাহিরে কোনো ভালো খাবার খেলে সেটা আমাদের পরিবারের লোকদের জন্যও প্যাকেট করে বাসায় নিয়ে যাই। যাতে তারাও সেই ভালো খাবারটা উপভোগ করতে পারে। এই বইটি হচ্ছে ঠিক তেমনই। এটি শুধু নিজের জন্য না আমাদের ফ্যামিলি, প্রিয়জন, পরিচিত নির্বিশেষে সবার জন্যই অতিগুরুত্বপূর্ণ। যে বইটি বারবার, বহুবার পড়ার মতো। এই বইটি আমার পছন্দের বইগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। আপনাদের জন্যও রেকমেন্ড করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং উপকৃত হবেন।
ওহ-হো! এই বইটি পড়তে নিয়ে ইমাম গাযালীর লিখা "ইহইয়া উলুমিদ্দীন" বইটির নাম পেয়েছি। আমার উইশ লিস্টে এড করেছি। সেটাও শীঘ্রই পড়বো ইন শা আল্লাহ্!
কিছু বই আছে যেটা ছোট হলেও অনেক মূল্যবান এমনই একটি বই এটি। ইমাম গাজ্জালীর এই ছাত্র তাঁর কাছে কিছু নসিহাহ চেয়ে চিঠী লেখেন যা তার জীবনের জন্যে সবথেকে প্রয়োজন। তার উত্তরে যে চিঠি তিনি লিখেন সেটাই এখানে সংকলন করা। এখানে নসিহা গুলি সব বাস্তবধর্মী। ঈমান, আমল, জ্ঞান, জিকির থেকে শুরু করে প্রায় সব কটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি নসিহাহ্ করেছেন।