Jump to ratings and reviews

এক যে ছিলাম আমি

ওয়াসি আহমেদের লেখার পরিমাণ খুবই কম। তবে তিনি একজন উঁচুমাপের লেখক। তিনি বড়দের জন্য যে গল্পগুলাে লিখেছেন তার অধিকাংশই প্রথম শ্রেণীর। তাঁর গল্পের নির্মাণশৈলী, ভাষা, উপস্থাপনা সবই উল্লেখযােগ্য। ছােটদের জন্য তিনি খুবই কম লিখেছেন। তবে তাঁর ‘এক যে ছিলাম আমি’ পড়লেই বােঝা যাবে ছােটদের জন্য লেখার বেলায়ও তিনি কম যান না।

50 pages, Hardcover

First published February 1, 1995

Loading...
Loading...

About the author

Wasi Ahmed

27 books24 followers
ওয়াসি আহমেদের জন্ম ১৯৫৪ সালে, সিলেট শহরের নাইওরপুলে। স্কুলের পাঠ বৃহত্তর সিলেটের নানা জায়গায়। পরবর্তী শিক্ষাজীবন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কবিতা দিয়ে লেখালেখির শুরু। ছাত্রাবস্থায় প্রকাশিত কবিতা সংকলন ‘শবযাত্রী স্বজন’। কথাসাহিত্যে, বিশেষত গল্পে, মনোনিবেশ আশির দশকে। প্রথম গল্প সংকলন ‘ছায়াদণ্ডি ও অন্যান্য’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। পুস্তকাকারে প্রথম উপন্যাস ‘মেঘপাহাড়’ প্রকাশ পায় ২০০০ সালে। সরকারি চাকরিজীবী হিসেবে কূটনীতিকের দায়িত্ব পালনসহ কাজ করেছেন আন্তর্জাতিক বাণিজ্যের নানা অঙ্গনে। লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ দেশের প্রায় সব প্রধান সাহিত্য পুরস্কার।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (38%)
4 stars
7 (53%)
3 stars
1 (7%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Arifur Rahman Nayeem.
220 reviews118 followers
October 13, 2021
ওয়াসি আহমেদের একখানা শিশুতোষ উপন্যাস আছে জানার পর থেকেই সেটির সন্ধানে ছিলাম। কিন্তু পাইনি কোথাও। লেখাটি কোন প্রকাশনীর কিংবা আদৌ বই আকারে প্রকাশ পেয়েছে কিনা তা-ও জানতে পারিনি। বহু পরে এসে এই দুষ্প্রাপ্য লেখাটি পড়ার সুযোগ পেলাম গুডরিডসের পরিচিত মুখ এবং আমার খুব পছন্দের একজন মানুষ হারুন আহমেদের কল্যানে। হারুন ভাই আপনাকে আবারও ধন্যবাদ।

আচ্ছা, এবার ‘এক যে ছিলাম আমি’ নিয়ে কিছু বলি। ছোট এই উপন্যাসটি পড়া শেষে যে কথাটি পয়লা মাথায় এসেছে তা হলো— এই না হলে শিশুতোষ লেখা! এক বেড়ালছানার নিজ জবানিতে তার ছোট্ট জীবনের বয়ান এ লেখাটি সবদিক থেকে একেবারে নিখুঁত শিশুসাহিত্যের উদাহরণ। ছোটদের জন্য লেখা এত মায়াময়-করুণ-মনকাড়া লেখা আমি তেমন পড়িনি, আমাদের সাহিত্যে এমন লেখা বেশি আছে বলেও মনে হয় না। ‘এক যে ছিলাম আমি’ থেকে দারুণ একটি অ্যানিমেশন ফিল্ম হতে পারে বলে মনে করি। কিন্তু এমন আশা দুরাশাই বটে, যেখানে ইচ্ছে থাকলেও বইটি পড়ার সুযোগ পাওয়া মুশকিল। সবশেষে বলতে চাই, পাঁচ তারকা না দিলে এ বইয়ের প্রতি অবিচার হতো।
Profile Image for Yeasin Reza.
543 reviews99 followers
January 29, 2022
' এক যে ছিলাম আমি' অতি ছোট্ট এক বিড়ালছানার জবানিতে অতি সুন্দর এক গল্প। বিড়ালছানা নিজ মুখে আমাদের তার ক্ষুদ্র মার্জার-জীবনের গল্প বৃহদাকার মায়া নিয়ে শোনায়। গল্পের বুনন আর বর্ণনা ভীষণ মুগ্ধকর। খানিক সময়ের জন্য আমি নিজে ও যেন হয়ে উঠেছিলাম মীম নাম্নী মার্জারিকার বিশেষ সঙ্গী।গল্পের শেষটা ছিলো বিষণ্ণ সুন্দর করুণ..

ওয়াসি আহমেদের শিশু-কিশোর সাহিত্য এই প্রথম পড়লাম। উনার লেখার ভাষা যে কোন বয়সের শিশুদের অনাসায়ে মুগ্ধ করবে!শেষবার এমন ধরণের গল্প পড়েছিলাম হুমায়ুন আহমেদের ' পিপলী বেগম', সেই সুদুর কৈশোরে।
Profile Image for Adham Alif.
337 reviews83 followers
June 16, 2023
ছোটোদের জন্য রচনা হলেও পড়ে বেশ লাগল। পুরো গল্পটা দেখা হয়েছে একটা বিড়ালছানার চোখে। তাদের প্রতিকূলতা, ভাবনা এবং আবেগকে দেখানোর সর্বোচ্চ চেষ্টাই করেছেন ওয়াসি আহমেদ।
Profile Image for Akash.
460 reviews191 followers
October 3, 2022
বেড়াল নিয়ে আমার অভিজ্ঞতা মনে পড়ে গেল। কিছুদিন আগে ফুপির বাসায় ছিলাম, ওইসময় বাসায় কেউ ছিল না। ফুপির দুইটা পিচ্চি তখন স্কুলে, ফুপি আর ফুপা অফিসে। সকালবেলা সে বাসায় একটা ছানা বেড়াল ঢুকে। তারপর আমি কোলে নিয়ে আদর করি।

দুপুরে যখন ফুপাতো বোন-ভাই বাসায় আসে তখন বেড়াল দেখে ওরা ভয়ে কান্না শুরু করে, ফুপি ফোন দিয়ে বেড়াল তাড়িয়ে দিতে বলে। কিন্তু বেড়াল তখন বিছানার এক কোণে লুকিয়ে পড়ে। বেড়ালকে আর খুঁজে পাই না। তখন ফুপি আমাকে ফোন দিয়ে বকাবকি করে। বেড়ালকে পিটিয়ে বের করতে বলে।

কিন্তু আমি বেড়ালকে না পিটিয়ে ফুপির বাসা থেকে আজীবনের জন্য বের হয়ে আসি।

আমরা সবাই বেড়াল ভয়/হিংসা করি। ছোট বাচ্চাদের মনে ঢুকিয়ে দিই যে বিড়াল খারাপ প্রাণী। বেড়াল দেখলে পিটাতে হয়, নদীর জলে ভাসিয়ে দিতে হয়।

আমার খুব শখ একটা বেড়াল ছানাকে বন্ধু বানানোর। কিন্তু এ দেশে যতদিন আছি ততদিন পারব না। তবে কিছুদিন পর পারব। কারণ এ দেশে আর বেশিদিন থাকছি না।
Profile Image for A. Rahman Bishal.
313 reviews15 followers
September 29, 2022
তাই বলে এভাবে শেষ হয়ে গেল? এভাবে!

হারুণ ভাইকে ধন্যবাদ এতদিন ধরে পড়তে চাওয়া গল্পটার খোঁজ দেবার জন্য।
Profile Image for মোমিন Ahmed .
118 reviews53 followers
Read
September 26, 2022
হারুন ভাই এর বদৌলতে আরও একটি সুন্দর বই পড়ার সুযোগ হলো।
Profile Image for Shabnam Akter.
22 reviews25 followers
January 29, 2022
আমার কাছে বেড়াল অতি আরাম প্রিয়, আদুরে একটা প্রাণী। এই প্রাণী সম্প্রদায়ের চিন্তা - ভাবনা তথা মনস্তাত্ত্বিক জগৎ সম্পর্কে আমার অঘাত কৌতুহল ৷ " এক যে ছিলাম আমি " রচিত করতে গিয়ে
" ওয়াসি আহমেদ " নিবিড় ভাবে লিখেছেন তাদের কথা ।
ক্ষণিকের জন্য ছেলেবেলায় ফিরে যেতে পারলাম ৷ মায়া আরো বেড়ে গেলো বেড়ালের প্রতি ৷
খানিকটা দুঃখী দুঃখী অনুভব ও করছি 'মিম ' এর জন্য ৷
Displaying 1 - 8 of 8 reviews