ইনবাত একাডমির “ওনলি ব্রাদার্স কোর্স” নামে একটি অনলাইন প্রোগ্রাম আছে। রেকর্ডেড ক্লাস। ওদের ওয়েবসাইটে গেলে পাবেন। সেই কোর্সের পাঠ্যপুস্তক হলো এই বইটি। তবে বইটা পড়ার জন্য কোর্সে এনরোল করা জরুরি না। এমনেও পড়া যায়।
এই বই নিয়ে বেশি কিছু বলবো না। শুধু এতটুকুই বলবো যে, কোথাও থেকে শুধু বইটার সূচিপত্রে একটু চোখ বুলিয়ে আসুন। নিজেই বইটার বিষয়বস্তু ও গুরুত্ব বুঝে যাবেন।
এই বইটার একটা ফিমেল ভার্সন আছে। “মুহস্বানাত” নামে। সেটাও আবার ইনবাতের “ওনলি সিস্টার্স কোর্স”-এর পাঠ্যপুস্তক।
এই বইটা সাধারণত শুধুমাত্র নতুন বিবাহিত বা সামনে বিবাহের প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য সাজেস্ট করা হয়। কিন্তু আমি বলবো প্রাপ্তবয়স্ক সকল পুরুষের এটা পড়া উচিত। কেননা এখানে যেসকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সম্পর্কে ভাসা ভাসা জ্ঞান আমাদের সবারই আছে। কিন্তু অল্পবিদ্যা ভয়ঙ্করী। এজন্য এই ভাসা ভাসা জ্ঞান অনেকক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। এজন্য যা যা জানার তা ভালো করেই জানা উত্তম। এজন্যই এই বইটি হলো উত্তম পুরুষদের পাঠশালা। আর “মুহস্বানাত” হলো উত্তম নারীদের পাঠশালা।
আমি মনে করি পৃথিবীর সকল পুরুষের এই বইটি পড়া উচিত। উত্তমভাবে জীবন পরিচালনার জন্য খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বইয়ে। আমার সামর্থ থাকলে পরিচিত/অপরিচিত সকল পুরুষদের বইটি পড়াতাম।
মুহসিন বা ভালো, উত্তম এবং সৎকর্মপরায়ণশীল- এর বহুবচন মুহসিনীন।
মুহসিনীন হতে হলে যেসব ব্যাপার জানা প্রয়োজন সেসব আলাপই এই বইয়ের সারবস্তু। বিশেষ করে বিয়ে সংক্রান্ত পাঠগুলো বেশি ভাল লেগেছে। ইনবাতের নিজ উদ্যোগে জরিপ চালিয়ে তার ফলাফলের সাথে বিষয়গুলো সমন্বয় করায় বাস্তবভিত্তিক আলাপ এসেছে।
পরিচিত মানুষজনের বিয়েতে উপহার দেয়ার মত একটা Complete Package পাওয়া গেল!