Jump to ratings and reviews
Rate this book

কি কি রা #15

হায়দার লেনের তেরো নম্বর বাড়ির কফিন বাক্স

Rate this book

116 pages, Hardcover

Published January 1, 2000

7 people want to read

About the author

Bimal Kar

132 books36 followers
Bimal Kar (Bengali: বিমল কর) was an eminent Bengali writer and novelist. He received 1975 Sahitya Akademi Award in Bengali, by Sahitya Akademi, India's National Academy of Letters, for his novel Asamay.

বিমল কর-এর জন্ম ৩ আশ্বিন ১৩২৮। ইংরেজি ১৯২১। শৈশব কেটেছে নানা জায়গায়। জব্বলপুর, হাজারিবাগ, গোমো, ধানবাদ, আসানসোল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কর্মজীবন: ১৯৪২ সালে এ. আর. পি-তে ও ১৯৪৩ সালে আসানসোলে মিউনিশান প্রোডাকশন ডিপোয়। ১৯৪৪-এ রেলওয়ের চাকরি নিয়ে কাশী। মণিলাল বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘পরাগ’ পত্রিকার সহ-সম্পাদক, পরে ‘পশ্চিমবঙ্গ’ পত্রিকা ও ‘সত্যযুগ’-এর সাব-এডিটর। এ-সবই ১৯৪৬ থেকে ১৯৫২ সালের মধ্যে। ১৯৫৪-১৯৮২ সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮২-১৯৮৪ ‘শিলাদিত্য’ মাসিক পত্রিকার সম্পাদক। বহু পুরস্কার। আনন্দ পুরস্কার ১৯৬৭ এবং ১৯৯২। অকাদেমি পুরস্কার ১৯৭৫। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার ১৯৮১। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহদাস পুরস্কার ১৯৮২। ‘ছোটগল্প—নতুন রীতি’ আন্দোলনের প্রবক্তা।

প্রয়াণ: ২৬ আগস্ট ২০০৩।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (12%)
4 stars
3 (18%)
3 stars
7 (43%)
2 stars
4 (25%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for সৌরজিৎ বসাক.
321 reviews7 followers
July 20, 2025
লেখালিখি আপাতত আর বাগ মানছে না, তাই আবার পড়াপড়ি। নিজের পড়া, নিজেই পড়ি।
দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। গপ্পো পড়া নয় শুধু, হরেক কিসিমের লেখার প্যাটার্ন মাথায় বসিয়ে নেওয়া। বিমল সারের ছোট্টছোট্ট বাক্যের সংলাপ রচনা বেশ সরেস। এইবারের গপ্পোটাও বেশ ভাবনাচিন্তা করে লেখা। এক চিনে ডেন্টিস্টের কেনা বাড়িতে পাওয়া কফিনবাক্স-কে নিয়ে এতসব নাটুকে (জমজমাট) ঘটনা ভাবা যেতে পারে - এটা চিন্তার বাইরে।
Profile Image for Alvi Rahman Shovon.
499 reviews17 followers
August 21, 2020
কিকিরা সিরিজের বই প্রথম পড়লাম। প্রথম বই হিসেবে ভালোই লেগেছে।
Profile Image for ANGSHUMAN.
229 reviews7 followers
October 22, 2021
হায়দার লেনের ১৩ নম্বর বাড়ি নিয়েই যত অশান্তি। ইতিমধ্যে দু'দুটো মার্ডার হয়ে গেছে সেখানে,তাই বাড়িটার বদনাম আছে পাড়ায়। সেই বাড়িটাই কিনতে চায় একজন,কিন্তু কিনতে গিয়ে পড়ে আরেক বিপত্তির মধ্যে। বাড়ির এক বন্ধ ঘর থেকে উদ্ধার হয় পুরোনো কফিন। ভয় পেয়ে সে কিকিরার শরনাপন্ন হয়। শেষ পর্যন্ত কিকিরা তাকে বিপদ থেকে উদ্ধার করেন এবং সুনিপুণ ভাবে রহস্যের সমাধান করেন।
গল্পের গতি খুব স্বাভাবিক ভাবেই এগিয়েছে। এবং পড়তে গিয়ে কোথাও থেমে থাকতে হয় নি।
Displaying 1 - 3 of 3 reviews